/indian-express-bangla/media/media_files/2025/12/26/vaibhav-suryavanshi-9-2025-12-26-12-40-34.jpg)
রাষ্ট্রপতি দ্রৌপদী মুর্মুর হাত থেকে পুরস্কার নিচ্ছেন বৈভব সূর্যবংশী
Vaibhav Suryavanshi: বয়স মাত্র ১৪ বছর। কিন্তু, এত কম বয়সেই বৈভব সূর্যবংশী ব্যাট হাতে যে তান্ডব চালাচ্ছেন, তা অবাক বিষয় উপভোগ করছে গোটা ক্রিকেট বিশ্ব। এবার তার সাফল্যের মুকুটে যুক্ত হল আরও একটি পালক। প্রধানমন্ত্রী বাল্য পুরস্কারে বৈভবকে সম্মানিত করলেন দেশের রাষ্ট্রপতি দ্রৌপদী মুর্মু (Droupadi Murmu)। ইতিমধ্যে গোটা দেশজুড়ে প্রশংসার বন্যা বইতে শুরু করেছে।
মাত্র ১৪ বছর বয়সে বৈভব সূর্যবংশী রাষ্ট্রপতির হাত থেকে পুরস্কার গ্রহণ করে সাফল্যের এক নয়া মাইল ফলক স্পর্শ করলেন। রাষ্ট্রপতি ভবনে এই পুরস্কার বিতরণী অনুষ্ঠান আয়োজন করা হয়েছিল। এই বিশেষ সম্মান গ্রহণের পর দেশের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর সঙ্গেও দেখা করবেন বৈভব সূর্যবংশী। চলতি বিজয় হাজারে ট্রফিতে বিহারের হয়ে খেলতে নেমেছেন বৈভব। টুর্নামেন্টের প্রথম ম্যাচেই তিনি বিধ্বংসী একটি শতরান হাঁকান। পাশাপাশি গড়েছেন একাধিক রেকর্ড। কনিষ্ঠতম ক্রিকেটার হিসেবে তিনি লিস্ট এ ক্রিকেটে শতরান হাঁকানোর কৃতিত্ব অর্জন করেছেন।
Vaibhav Sooryavanshi Century: অল্পের জন্য জন্য মিস ডবল সেঞ্চুরি! ফের ইতিহাস গড়লেন বৈভব সূর্যবংশী
২০২৫ সালে ব্যাট হাতে তান্ডবলীলা চালিয়েছেন বৈভব সূর্যবংশী
২০২৫ সালটা বেশ ভালোই কাটল বৈভব সূর্যবংশীর। এই বছর তাঁর কেরিয়ার গ্রাফ চড়চড়িয়ে উপরের দিকে উঠেছে। অনূর্ধ্ব-১৯ ক্রিকেটে ভারতের হয়ে খেলার পাশাপাশি আইপিএল টুর্নামেন্টেও তিনি ব্যাট হাতে তাণ্ডব চালিয়েছেন। পাশাপাশি ইন্ডিয়া এ দলের হয়ে এশিয়া কাপও খেলার সুযোগ পেয়েছেন তিনি। সেখানেও বিধ্বংসী শতরাং হাঁকিয়ে সকলের নজর কেড়েছেন।
এই বছর বৈভবের ব্যাট থেকে মোট ৭ সেঞ্চুরি বেরিয়ে এসেছে। এরমধ্যে ভারতের হয়ে তিনি চারটে শতরান করেছেন। ঘরোয়া ক্রিকেটের তিনটে ফরম্যাটেও তিনি ৩ অঙ্কের রান করেছেন। সবার আগে রঞ্জি ট্রফিতে মেঘালয়ের বিরুদ্ধে তিনি শতরান করেছিলেন। এরপর সৈয়দ মুস্তাকেও তিনি সেঞ্চুরি হাঁকান। অবশেষে বিজয় হাজারে ট্রফিতেও সেই একই পারফরম্যান্সের পুনরাবৃত্তি দেখতে পাওয়া যায়। ঈশ্বরের কাছে ভারতীয় ক্রিকেট সমর্থকদের প্রার্থনা, আগামী বছরও যেন বৈভবের ব্যাটে এই আগুন ফর্ম অব্যাহত থাকে।
/indian-express-bangla/media/agency_attachments/2024-07-23t122310686z-short.webp)
Follow Us