/indian-express-bangla/media/media_files/2025/11/14/vaibhav-suryavanshi-5-2025-11-14-20-42-59.jpg)
শতরান করার পর ঈশ্বরকে ধন্যবাদ জানাচ্ছেন বৈভব সূর্যবংশী
Vaibhav Suryavanshi: একদিকে যখন বিহারে রাজনৈতিক কুর্সি দখলের লড়াই চলছিল, ঠিক তখনই এই রাজ্যের 'ঘরের ছেলে' বৈভব সূর্যবংশী ব্যাট হাতে কার্যত তাণ্ডব চালালেন। দোহায় আয়োজিত এশিয়া কাপ রাইজ়িং স্টারস টুর্নামেন্টে তিনি বিধ্বংসী ব্যাটিং করলেন। বৈভবের এই ঝড়ের সামনে সংযুক্ত আরব আমিরশাহীর ফিল্ডাররা কার্যত পুতুলের মতো দাঁড়িয়ে থাকে। তাদের কাজ ছিল একটাই। বাউন্ডারির বাইরে থেকে বল কুড়িয়ে আনা। ইন্ডিয়া এ দলের হয়ে টি-২০ ফরম্য়াটের ডেবিউ ম্য়াচে যথেষ্ট নজর কাড়লেন ১৪ বছর বয়সি এই ক্রিকেটার।
Vaibhav Suryavanshi News Update: বৈভব সূর্যবংশীকে নিয়ে ধামাকা খবর, ঘুম উড়ল পাকিস্তানের
বৈভব তাঁর বিধ্বংসী ব্যাটিংয়ে সকলের হৃদয় জয় করলেন। এই ম্য়াচে তিনি মাত্র ৩২ বলে শতরান হাঁকালেন। সেঞ্চুরি পূরণ করার জন্য বৈভব ৯ ছক্কা এবং ১০ চার মেরেছিলেন। কিন্তু, এরপরও থামেননি তিনি। আরও দ্রুতগতিতে রান করতে শুরু করেন। শেষপর্যন্ত তিনি ৪২ বলে ১৪৪ রানের ইনিংস ভারতীয় ক্রিকেট দলকে উপহার দিলেন। এরমধ্যে ১১ চার এবং ১৫ ছক্কা রয়েছে।
Vaibhav Suryavanshi: ৯ চার, ৪ ছক্কা! ব্যাট হাতে ফের তাণ্ডব বৈভবের, অল্পের জন্য হাতছাড়া ইতিহাস
শুরু থেকেই করলেন আক্রমণ
এই ম্য়াচে টিম ইন্ডিয়া টস জিতে প্রথমে ব্যাট করার সিদ্ধান্ত নেয়। বৈভবের সঙ্গে ইনিংস ওপেন করতে নেমেছিলেন প্রিয়াংশ আর্য। প্রিয়াংশ ১০ রান করে আউট হয়ে যান। কিন্তু, সেটা বৈভবের ব্যাটিং তাণ্ডবে কোনও আঁচ ফেলতে পারেনি। শুরু থেকেই তিনি চার-ছক্কার বন্যা বইয়ে দেন। এমন ব্যাটিং করলেন, বিপক্ষের বোলাররা একটা সময় দিশেহারা হয়ে পড়েছিলেন। কোথায় যে বলটা ফেলবেন, সেটাই বুঝতে পারছিলেন না। দশম ওভারের তৃতীয় বলে একটা বাউন্ডারি হাঁকিয়ে বৈভব নিজের শতরান পূরণ করলেন।
Vaibhav Suryavanshi: সেঞ্চুরি করার পরই চূড়ান্ত ফ্লপ বৈভব, তবুও অস্ট্রেলিয়াকে দুরমুশ করল টিম ইন্ডিয়া
বৈভব যে দাপটের সঙ্গে ব্যাট করছিলেন, সেটা দেখে অনেকেই মনে করেছিলেন যে আজ হয়ত তাঁকে আর আউট করা সম্ভব হবে না। ডবল সেঞ্চুরি হাঁকিয়েই থামবেন তিনি। কিন্তু, একটা ডেলিভারি তাঁর এই ঝড় থামিয়ে দেন। মহম্মদ ফারাজ়উদ্দিনের বলে বড় শট মারতে যান তিনি। শেষপর্যন্ত আহমেদ তারিকের হাতে ক্যাচ দিয়ে ফিরে যেতে হল বৈভবকে। টিম ইন্ডিয়ার 'বেবি বস' যখন আউট হলেন, সেইসময় ভারতের স্কোর ছিল ১৯৫। এরমধ্যে বৈভব একাই ১৪৪ রান করেছিলেন।
Vaibhav Suryavanshi Hits Century: বৈভব সূর্যবংশীকে নিয়ে বড় খবর, শুনলে গর্বিত হবেন আপনিও!
IPL-য়ের রুদ্রমূর্তি দেখালেন বৈভব
২০২৫ আইপিএল টুর্নামেন্টে বৈভব রাজস্থান রয়্যালসের হয়ে যেমন ইনিংস খেলেছিলেন, এদিন ঠিক তেমনই মেজাজে তাঁকে দেখতে পাওয়া গেল। ওই ম্য়াচে তিনি গুজরাট টাইটান্সের বিরুদ্ধে ৩৫ বলে শতরান করেছিলেন। সঙ্গে ঘোষণা করেছিলেন, কতটা ব্যাটিং ঝড় তিনি ক্রিকেট ময়দানে তুলতে পারেন। এরপর অনূর্ধ্ব-১৯ দলের হয়েও এমনই ব্যাটিং পারফরম্য়ান্স করেন তিনি। আন্তর্জাতিক ক্রিকেটে পা রাখার আগেই বৈভব সূর্যবংশী খ্যাতির শিখরে পৌঁছে গিয়েছেন।
/indian-express-bangla/media/agency_attachments/2024-07-23t122310686z-short.webp)
Follow Us