Vaibhav Suryavanshi Century: আগুন শতরান বৈভব সূর্যবংশীর, হাসতে হাসতে ভাঙলেন বাবর আজমের রেকর্ড

Vaibhav Suryavanshi Century: অনূর্ধ্ব-১৯ বিশ্বকাপ ফাইনালে বিধ্বংসী শতরান হাঁকালেন বৈভব সূর্যবংশী। এখনও তিনি ব্যাট করছেন। কত রানে তিনি থামবেন সেটাই আপাতত দেখার।

Vaibhav Suryavanshi Century: অনূর্ধ্ব-১৯ বিশ্বকাপ ফাইনালে বিধ্বংসী শতরান হাঁকালেন বৈভব সূর্যবংশী। এখনও তিনি ব্যাট করছেন। কত রানে তিনি থামবেন সেটাই আপাতত দেখার।

author-image
Koushik Biswas
New Update
Vaibhav Suryavanshi Century (1)

বিশ্বকাপ ফাইনালে ধামাকাদার শতরান হাঁকালেন বৈভব সূর্যবংশী

Vaibhav Suryavanshi: ২০২৬ অনূর্ধ্ব-১৯ বিশ্বকাপের (ICC U19 World Cup 2026) ফাইনাল ম্য়াচে খেলতে নেমেছে ভারত এবং ইংল্যান্ড (India vs England)। আর এই খেতাবি লড়াইয়ে ব্রিটিশ বোলারদের ঘুম কেড়ে নিলেন টিম ইন্ডিয়ার তারকা ওপেনার বৈভব সূর্যবংশী। ফাইনাল ম্য়াচে বিধ্বংসী শতরান হাঁকালেন। ভারতীয় ক্রিকেট দল যদি এই ম্য়াচটা জিততে পারে, তাহলে ইউথ ওয়ানডে ক্রিকেটে বৈভবের নাম স্বর্ণাক্ষরে লেখা থাকবে। টস জিতে ভারতীয় ক্রিকেট দলের অধিনায়ক আয়ুশ মহাত্রে (Ayush Mhatre) প্রথমে ব্যাট করার সিদ্ধান্ত নিয়েছিলেন। আর এই সিদ্ধান্তকে একেবারে সঠিক বলে প্রমাণ করলেন বৈভব। 

Advertisment

আরও পড়ুন:

IND U19 vs ENG U19 Live Score Updates: বিধ্বংসী শতরান বৈভব সূর্যবংশীর, রানের পাহাড়ে টিম ইন্ডিয়া

ইংল্যান্ডের বিরুদ্ধে প্রথম বল থেকেই মারমুখী মেজাজে দেখতে পাওয়া গেল টিম ইন্ডিয়ার এই ১৪ বছর বয়সি ক্রিকেটারকে। সতীর্থ ওপেনার অ্যারন জর্জ মাত্র ৯ রানে আউট হয়ে গেলেও বৈভবের মনোঃসংযোগে কোনও প্রভাব পড়েনি। জিম্বাবোয়ের হারারে স্পোর্টস ক্লাবে তিনি কার্যত চার-ছক্কার বন্য়া বইয়ে দিলেন। মাত্র ৩২ বলে তাঁর ব্যাট থেকে একটি ঝকঝকে হাফসেঞ্চুরি বেরিয়ে আসে। আর পঞ্চাশ রান করতে না করতেই তিনি নিজের ব্যাটিং চতুর্থ থেকে পঞ্চম এবং পঞ্চম থেকে ষষ্ঠ গিয়ে তুলে নিয়ে যান চোখের নিমেষে হাঁকাতে শুরু করেন একের পর এক গগনচুম্বী ছক্কা। আর এভাবেই তিনি শতরানও পূরণ করে ফেললেন।

Advertisment

আরও পড়ুন:

Vaibhav Suryavanshi Century: আগুন শতরান বৈভব সূর্যবংশীর, হাসতে হাসতে ভাঙলেন বাবর আজমের রেকর্ড

দরকার ছিল মাত্র ৩৫ রান

১৪ বছর বয়সি বৈভব সূর্যবংশী ফাইনাল ম্য়াচে যদি ইংল্যান্ডের বিরুদ্ধে ৩৫ রান করতে না করতেই, ইউথ ওয়ানডে ক্রিকেটে সর্বাধিক রানের তালিকায় বাবর আজমকে টপকে যেতে পারবেন। ইউথ ওয়ানডে ক্রিকেটে বৈভবের সামনে এই রেকর্ড কায়েম করার সুযোগ ছিল। সেটা তিনি লেটার মার্কস নিয়ে পাশ করলেন। প্রসঙ্গত, ইউথ ওয়ানডে ক্রিকেটে বৈভব ২৪ ম্য়াচে ৫২-র ব্যাটিং গড়ে এবং ১৬০.২৩ স্ট্রাইক রেটে মোট ১,২৭১ রান করেছেন। ইউথ ওয়ানডে ক্রিকেটে চতুর্থ ভারতীয় ব্যাটার হিসেবে সর্বাধিক রান করেছেন বৈভব। ফাইনাল ম্য়াচে তন্ময় শ্রীবাস্তবকে পিছনে ফেলে তিনি ভারতীয় ব্যাটারদের মধ্যে তৃতীয় স্থানে উঠে আসতে পারেন।

আরও পড়ুন:

Top 5 India U19 Cricketer: ইংরেজ বধে প্রস্তুত ভারত, ফাইনালে এই ৫ ক্রিকেটারের উপর থাকুক নজর!

ভাঙলেন ব্রেভিসের রেকর্ডও

ভারতীয় ক্রিকেট দলের তারকা ওপেনার বৈভব সূর্যবংশী ফাইনালে বিধ্বংসী শতরান হাঁকালেন। ইংল্যান্ডের বিরুদ্ধে তিনি ধামাকাদার ব্যাটিং করলেন। এই ম্য়াচে তিনি মাত্র ৫৫ বলে শতরান হাঁকালেন। ইতিমধ্যে তিনি আটটি করে ৪ এবং ৬ ওড়ালেন। বল মাঠের বাইরে পাঠালেন। পাশাপাশি তিনি আরও একটি রেকর্ড কায়েম করলেন। চলতি অনূর্ধ্ব-১৯ বিশ্বকাপে ফাইনাল ম্যাচের আগে ভারতীয় ব্যাটার বৈভব সূর্যবংশী মোট ১৫ ছক্কা হাঁকিয়েছিলেন। আর অনূর্ধ্ব-১৯ বিশ্বকাপের এক এডিশনে সর্বাধিক ওভার বাউন্ডারির রেকর্ড ছিল দক্ষিণ আফ্রিকার ক্রিকেটার দিবল্ড ব্রেভিসের কাছে রয়েছে। উল্লেখ্য, ২০২০ সালে দিবল্ড ব্রেভিস এক সংস্করণে মোট ১৮ ছক্কা হাঁকিয়েছিলেন। অর্থাৎ সেই রেকর্ডও ইতিমধ্যে ভেঙে ফেলেছেন টিম ইন্ডিয়ার ওপেনার বৈভব। আশা করা হচ্ছে, আগামীদিনে তিনি আরও মাইবফলক স্পর্শ করবেন। 

Vaibhav Suryavanshi ICC U19 World Cup 2026 India vs England Ayush Mhatre