Vaibhav Suryavanshi breaks Shubman Gill Record: বোমা ফাটালেন বৈভব, বিধ্বংসী ব্যাটিংয়ে ভাঙলেন শুভমান গিলের রেকর্ড

Vaibhav Suryavanshi: এই ম্য়াচে বৈভব অবশ্য খুব বড় রানের ইনিংস খেলতে পারেননি। মাত্র ৩০ রান করেই তিনি আউট হয়ে যান। বৈভবের ইনিংস সংক্ষিপ্ত হলেও একটি অনন্য রেকর্ড তিনি কায়েম করেছেন।

Vaibhav Suryavanshi: এই ম্য়াচে বৈভব অবশ্য খুব বড় রানের ইনিংস খেলতে পারেননি। মাত্র ৩০ রান করেই তিনি আউট হয়ে যান। বৈভবের ইনিংস সংক্ষিপ্ত হলেও একটি অনন্য রেকর্ড তিনি কায়েম করেছেন।

author-image
Koushik Biswas
New Update
Vaibhav Suryavanshi vs Shubman Gill

বৈভব সূর্যবংশী এবং শুভমান গিল

India vs Pakistan: আইসিসি অনূর্ধ্ব-১৯ বিশ্বকাপের (ICC U19 World Cup 2026) সুপার সিক্স পর্বে খেলতে নেমেছে ভারত (India U19 Cricket Team) এবং পাকিস্তান। রবিবার (১ ফেব্রুয়ারি) এই ম্য়াচটি বুলাওয়ায় আয়োজন করা হয়েছে। টিম ইন্ডিয়া এই ম্য়াচে টস হেরে প্রথমে ব্যাট ব্যাট করতে নেমেছিল। নির্ধারিত ৫০ ওভারে টিম ইন্ডিয়া ১০ উইকেট হারিয়ে ২৫২ রান করেছে। এই ম্য়াচে টিম ইন্ডিয়ার হয়ে ইনিংস ওপেন করতে এসেছিলেন বৈভব সূর্যবংশী (Vaibhav Suryavanshi)। এই ম্য়াচে তিনি একটি বড় কৃতিত্ব কায়েম করেছেন।

Advertisment

আরও পড়ুন:

IND U19 vs PAK U19 LIVE Score: ২০০ রান টপকাল ভারত, ক্রমশ চাপ বাড়ছে পাকিস্তানের উপর

উল্লেখ্য, এই ম্য়াচে বৈভব অবশ্য খুব বড় রানের ইনিংস খেলতে পারেননি। মাত্র ৩০ রান করেই তিনি আউট হয়ে যান। বৈভবের ইনিংস সংক্ষিপ্ত হলেও একটি অনন্য রেকর্ড তিনি কায়েম করেছেন। এই তালিকায় তিনি টিম ইন্ডিয়ার টেস্ট এবং ওয়ানডে ক্রিকেট দলের অধিনায়ক শুভমান গিলের (Shubman Gill) রেকর্ড ভেঙে দেন।

আরও পড়ুন:

Vaibhav Suryavanshi Record, India vs Pakistan: পাকিস্তানের ছাল-চামড়া গোটাতে প্রস্তুত বৈভব, রেকর্ড কেমন বেবি বসের?

৩০ রান করেই আউট বৈভব

পাকিস্তানের বিরুদ্ধে এই গুরুত্বপূর্ণ ম্য়াচে বৈভব ভারতীয় ক্রিকেট দলের হয়ে ওপেন করতে নেমে শুরুটা বেশ ধামাকাদার মেজাজেই করেছিলেন। এই ম্য়াচে তিনি ২২ বলে ১৩৬.৩৬ স্ট্রাইক রেটে ৩০ রান করেন। এরমধ্যে ৫ চার এবং ১ ছক্কা রয়েছে। বৈভব পাকিস্তানের বিরুদ্ধে এই নিয়ে চতুর্থবার ২২ গজের লড়াইয়ে নামলেন। ভারতীয় ক্রিকেট সমর্থকরা তাঁর থেকে একটা বড় রানের প্রত্যাশা করেছিল।

আরও পড়ুন:

Vaibhav Suryavanshi Record: জ়িম্বাবোয়ের বিরুদ্ধে এই ২ বড় রেকর্ড গড়তে পারেন বৈভব, দেখে নিন এখনই

কিন্তু, পাকিস্তানের বিরুদ্ধে আরও একবার তিনি বড় রানের ইনিংস খেলতে ব্যর্থ হলেন। আজকের ম্য়াচে ৩০ রানই পাকিস্তানের বিরুদ্ধে এক ইনিংসে বৈভবের সর্বাধিক স্কোর। ইতিপূর্বে তিনি অনূর্ধ্ব-১৯ এশিয়া কাপ ফাইনালে পাকিস্তানের বিরুদ্ধে ২৬ রান করেছিলেন।

আরও পড়ুন:

IND U19 vs BAN U19 Vaibhav Suryavanshi Catch: কঠিন সময়ে নজরকাড়া ক্যাচ, হারা ম্য়াচ জেতালেন বৈভব! দেখুন ভিডিও

শুভমান গিলের রেকর্ড ভাঙলেন বৈভব

এই ম্যাচে বৈভব খুব বেশি রান করতে না পারলেও ইউথ ওয়ানডে ক্রিকেটে সর্বাধিক রানের তালিকায় ভারতীয় ব্যাটারদের মধ্যে শুভমান গিল এবং উন্মুক্ত চাঁদের রেকর্ড ভেঙে দেন। ইতিপূর্বে, ইউথ ওয়ানডে ক্রিকেটে সর্বাধিক রানের তালিকায় বৈভব ষষ্ঠস্থানে ছিলেন। কিন্তু, পাকিস্তানের বিরুদ্ধে ১১ রান করতেই তিনি শুভমান গিল এবং উন্মুক্ত চাঁদের রেকর্ড ভেঙে দেন। এবার তিনি চতুর্থ স্থানে উঠে এলেন।

ইউথ ওয়ানডে ক্রিকেটে শুভমান গিল ১৬ ম্য়াচে মোট ১১,৪৯ রান করেছেন। অন্যদিকে, উন্মুক্ত চাঁদ ২১ ম্য়াচে একই সংখ্যক রান করেছেন। ১৪ বছর বয়সি বৈভব ২৩ ইউথ ওয়ানডে ম্য়াচে ১১৬৯* রান করেছেন। ইতিমধ্যে তাঁর ব্যাটিং গড় ৫৩.১৩ এবং স্ট্রাইক রেট ১৫৮.৬১।

Shubman Gill Vaibhav Suryavanshi India U19 Cricket Team ICC U19 World Cup 2026 India vs Pakistan