Vaibhav Suryavanshi break Virat Kohli Record: বাংলাদেশের বিরুদ্ধে তুলকালাম ঝড়, বিরাট কোহলির ধামাকা রেকর্ড ভাঙলেন বৈভব

Vaibhav Suryavanshi: বিরাট কোহলির একটি অনন্য রেকর্ড ভাঙলেন বৈভব সূর্যবংশী। আপাতত তাঁর উপরেই গোটা দেশ তাকিয়ে রয়েছে। আসুন, বিষয়টা নিয়ে বিস্তারিত আলোচনা করা যাক।

Vaibhav Suryavanshi: বিরাট কোহলির একটি অনন্য রেকর্ড ভাঙলেন বৈভব সূর্যবংশী। আপাতত তাঁর উপরেই গোটা দেশ তাকিয়ে রয়েছে। আসুন, বিষয়টা নিয়ে বিস্তারিত আলোচনা করা যাক।

author-image
Koushik Biswas
New Update
Vaibhav Suryavanshi and Virat Kohli

বৈভব সূর্যবংশী এবং বিরাট কোহলি

Vaibhav Suryavanshi vs Virat Kohli Record: ২০২৬  অনূর্ধ্ব-১৯ ক্রিকেট বিশ্বকাপে (ICC U19 World Cup 2026) শনিবার (১৭ জানুয়ারি) সপ্তম ম্য়াচের আয়োজন করা হয়েছে। ভারত (India U19 Cricket Team) এবং বাংলাদেশ আপাতত একে অপরের বিরুদ্ধে লড়াই করছে। বৃষ্টির কারণে টস হতে কিছুটা হলেও দেরি হয়। তবে শেষপর্যন্ত টস জিতে বাংলাদেশ প্রথমে ফিল্ডিং করার সিদ্ধান্ত নিয়েছে। অন্যদিকে টিম ইন্ডিয়া ইতিমধ্যে ব্যাট করতে নেমে পড়েছে।

Advertisment

আরও পড়ুন:

IND U19 vs BAN U19 LIVE Score: আয়ুশের পর ফিরলেন বেদান্ত, জোড়া উইকেট হারিয়ে চাপে ভারত

বিরাটের রেকর্ড ভাঙলেন বৈভব

এই ম্য়াচে টিম ইন্ডিয়ার তারকা ব্যাটার বৈভব সূর্যবংশী এক অনন্য রেকর্ড কায়েম করলেন। তার থেকেও বড় কথা, তিনি টিম ইন্ডিয়ার তারকা ব্যাটার বিরাট কোহলির রেকর্ড ভাঙলেন। এই প্রসঙ্গে আপনাদের জানিয়ে রাখি, বাংলাদেশের বিরুদ্ধে খেলতে নামার আগে বিরাট কোহলির রেকর্ড ভাঙার জন্য বৈভবের মাত্র ৪ রান দরকার ছিল। আসলে, অনূর্ধ্ব ১৯ ইউথ ওয়ানডে ফরম্যাটে বিরাট কোহলি মোট ২৮ ম্যাচ খেলেছেন। এরমধ্যে ২৫ ইনিংসে তিনি ৪৬.৫৭ ব্যাটিং গড়ে মোট ৯৭৮ রান করেন। অন্যদিকে, এই ম্য়াচের আগে বৈভব ৫৪.০৫ ব্যাটিং গড়ে মোট ৯৭৫ রান করেছিলেন। তৃতীয় ওভারের প্রথম বলে আল ফহাদকে কভার পয়েন্টের উপর দিয়ে বাউন্ডারি হাঁকাতেই 'কিং' কোহলির রেকর্ড ভেঙে দেন তিনি।

আরও পড়ুন:

Rain In India vs Bangaldesh Match: ফের তুলকালাম বৃষ্টির চোখ রাঙানি, ভেস্তে যাবে ভারত বনাম বাংলাদেশ 'মহারণ'?

যদিও ভারতীয় ক্রিকেট দলের দৃষ্টিভঙ্গি থেকে এই ওভারেই নেমে এসেছে বিপর্যয়। টিম ইন্ডিয়ার হয়ে ওপেন করতে নেমেছিলেন ভারতীয় ক্রিকেট দলের অধিনায়ক আয়ুশ মহাত্রে এবং বৈভব সূর্যবংশী। তৃতীয় ওভারের পঞ্চম বলে আয়ুশ বলটাকে ঠিকঠাক টাইম করতে পারেননি। অবশেষে কালাম সিদ্দিকির হাতে ক্যাচ দিয়ে তাঁকে প্যাভিলিয়নে ফিরতে হয়। ১২ বলে মাত্র ৬ রান করেন আয়ুশ। পরের বলে বেদান্ত ত্রিবেদীর উইকেটও শিকার করে নেন আল ফহাদ। ত্রিবেদী রক্ষণাত্মক ভঙ্গিতে খেলতে গেলেও, বলটা তাঁর ব্যাটের বাইরের কানা লাগে। সঙ্গে সঙ্গে সেটা স্লিপে চলে যায়। সেখানে দাঁড়িয়েছিলেন রিফাত বেগ। তিনি ওই ক্যাচ তালুবন্দি করতে কোনও ভুল করেননি। ১০ ওভার শেষে ভারতীয় ক্রিকেট দল ৩ উইকেট হারিয়ে ৫৩ রান করেছে। ৩৮ রানে ব্যাট করছেন বৈভব। সবেমাত্র ব্যাট করতে নেমেছেন অভিজ্ঞান কুণ্ডু। তিনি এখনও রানের খাতা খুলতে পারেননি।

আরও পড়ুন:

IND U19 vs BAN U19: বাংলাদেশের বিরুদ্ধে আজ জ্বলে উঠবেন বৈভব? অপেক্ষায় ১৪০ কোটি দেশবাসী

ভারতের প্রথম একাদশ:

আয়ুশ মহাত্রে (অধিনায়ক), বৈভব সূর্যবংশী, বেদান্ত ত্রিবেদী, বিহান মলহোত্রা, অভিজ্ঞান কুন্ডু (উইকেটরক্ষক), কনিষ্ক চৌহান, হরবংশ পাঙ্গালিয়া, আরএস অম্বরীশ, হেনিল প্যাটেল, দীপেশ দেবেন্দ্রন, খিলন প্যাটেল।

আরও পড়ুন:

India vs Bangladesh: আমেরিকার পর এবার বাংলাদেশ বধের পালা, উত্তেজনার আবহেই বাঘ শিকারে নামছে ভারত

বাংলাদেশের প্রথম একাদশ:

মহম্মদ রিফাত বেগ, জাওয়াদ আবরার, মহম্মদ আজিজুল হাকিম তামিম (অধিনায়ক), কালাম সিদ্দিক আলিন, মহম্মদ রিজান হুসেইন, মহম্মদ ফরিদ হাসান ফয়জ়ল (উইকেটকিপার), মহম্মদ সামিউন বশীর রাতুল, শেখ পয়ভজ জীবন, আল ফহাদ, সাদ ইসলাম রাজিন, ইকবাল হোসেন ইমন।

Virat Kohli Vaibhav Suryavanshi India U19 Cricket Team ICC U19 World Cup 2026