/indian-express-bangla/media/media_files/2025/11/12/vaibhav-2025-11-12-14-46-02.jpg)
টিম ইন্ডিয়ার জার্সিতে বৈভব সূর্যবংশী
Vaibhav Suryavanshi: ২০২৬ অনূর্ধ্ব-১৯ বিশ্বকাপের জন্য শনিবার (২৭ ডিসেম্বর) ভারতীয় ক্রিকেট স্কোয়াড ঘোষণা করল বিসিসিআই। মোট ১৫ ক্রিকেটার এই স্কোয়াডে সুযোগ পেয়েছেন। এই টুর্নামেন্টে ভারতীয় ক্রিকেট দলের অধিনায়কত্ব আরও একবার আয়ুশ মাহত্রের হাতে তুলে দেওয়া হয়েছে। এই দলে সুযোগ পেয়েছেন বৈভব সূর্যবংশীও। এর পাশাপাশি বিসিসিআই দক্ষিণ আফ্রিকার বিরুদ্ধে আয়োজিত ৩ ম্য়াচের ওয়ানডে সিরিজের জন্যও অনূর্ধ্ব-১৯ টিম ইন্ডিয়ার স্কোয়াড ঘোষণা করেছে।
Vaibhav Suryavanshi meets PM Modi: প্রধানমন্ত্রী মোদীর সঙ্গে দেখা করলেন বৈভব, আসল কারণটা জানেন?
অধিনায়ক হলেন বৈভব
২০২৬ অনূর্ধ্ব-১৯ বিশ্বকাপের আগে ভারতীয় ক্রিকেট দল দক্ষিণ আফ্রিকা সফরে যাবে। এই সফরে টিম ইন্ডিয়া প্রোটিয়াদের বিরুদ্ধে ৩ ম্য়াচের ওয়ানডে সিরিজ খেলবে। এই সিরিজে বিশ্রাম দেওয়া হবে আয়ুশ মাহত্রেকে। তাঁর জায়গায় দলের অধিনায়কত্ব সামলাবেন বৈভব সূর্যবংশী। জানা গিয়েছে, মাহত্রের কবজিতে চোট রয়েছে। সেকারণে দক্ষিণ আফ্রিকার বিরুদ্ধে ওয়ানডে সিরিজে তিনি খেলতে পারবেন না। যদিও অনূর্ধ্ব-১৯ বিশ্বকাপে তিনিই টিম ইন্ডিয়াকে নেতৃত্ব দেবেন।
Vaibhav Suryavanshi: 'দেশের গর্ব' বৈভবের জন্য বিশেষ সম্মান, পুরস্কার তুলে দিলেন খোদ রাষ্ট্রপতি
এশিয়া কাপে ভারতের দুর্দান্ত পারফরম্য়ান্স
ইতিপূর্বে, ২০২৫ অনূর্ধ্ব-১৯ এশিয়া কাপে ভারতীয় ক্রিকেট দল দুর্দান্ত পারফরম্য়ান্স করেছিল। ২০২৫ এশিয়া কাপে টিম ইন্ডিয়া ফাইনাল পর্যন্ত অভাবনীয় লড়াই করেছে। ফাইনালে যদিও পাকিস্তানের কাছে হেরে যায় টিম ইন্ডিয়া। বিগত কয়েকমাস ধরেই আয়ুশ মাহত্রের নেতৃত্বে ভারতের অনূর্ধ্ব-১৯ ক্রিকেট দল দুর্দান্ত পারফরম্য়ান্স করছে।
২০২৬ অনূর্ধ্ব-১৯ বিশ্বকাপের জন্য টিম ইন্ডিয়ার স্কোয়াড
আয়ুশ মাহত্রে (অধিনায়ক), বিহান মলহোত্রা (সহ অধিনায়ক), বৈভব সূর্যবংশী, অ্যারন জর্জ, বেদান্ত ত্রিবেদী, অভিজ্ঞান কুণ্ডু (উইকেটকিপার), হরবংশ সিং (উইকেটকিপার), আরএস অম্বরীশ, কণিষ্ক চৌহান, খিলান প্যাটেল, মহম্মদ এনান, হেনিল প্যাটেল, ডি দীপেশ, কিষান কুমার সিং, উদ্ধব মোহন।
Vaibhav Sooryavanshi Century: অল্পের জন্য জন্য মিস ডবল সেঞ্চুরি! ফের ইতিহাস গড়লেন বৈভব সূর্যবংশী
দক্ষিণ আফ্রিকা সফরের জন্য টিম ইন্ডিয়ার স্কোয়াড
বৈভব সূর্যবংশী (অধিনায়ক), অ্যারন জর্জ (সহ অধিনায়ক), বেদান্ত ত্রিবেদী, অভিজ্ঞান কুণ্ডু (উইকেটকিপার), হরবংশ সিং (উইকেটকিপার), আরএস অম্বরীশ, কণিষ্ক চৌহান, খিলান প্যাটেল, মহম্মদ এনান, হেনিল প্যাটেল, ডি দীপেশ, কিষান কুমার সিং, উদ্ধব মোহন, যুবরাজ গোহিল, রাহুল কুমার।
/indian-express-bangla/media/agency_attachments/2024-07-23t122310686z-short.webp)
Follow Us