/indian-express-bangla/media/media_files/2025/11/15/vaibhav-suryavanshi-6-2025-11-15-01-01-16.jpg)
শতরান করার পর অভিনন্দন কুড়োচ্ছেন বৈভব সূর্যবংশী
Vaibhav Suryavanshi: ভারতীয় ক্রিকেটের 'বিস্ময় বালক' বৈভব সূর্যবংশী আরও একবার নিজের যোগ্যতার প্রতি সুবিচার করলেন। চলতি সৈয়দ মুস্তাক আলি টুর্নামেন্টের (Syed Mushtaq Ali Trophy) প্রথম তিনটে ম্য়াচে নজর কাড়তে পারেননি বৈভব। তা নিয়ে যথেষ্ট সমালোচনার ঝড়ও উঠতে শুরু করেছিল। তবে আরও একবার তিনি চওড়া ব্যাটে সমালোচকদের মুখ বন্ধ করে দিলেন। কলকাতার ইডেন গার্ডেন্সে আয়োজিত ম্যাচে মহারাষ্ট্রের বিরুদ্ধে হাঁকালেন বিধ্বংসী একটি শতরান। সেইসঙ্গে এই টুর্নামেন্টের ইতিহাসে সর্বকনিষ্ঠ ব্যাটার হিসেবে শতরানের নজির কায়েম করলেন।
Vaibhav Suryavanshi: ৩ ম্য়াচে মাত্র ৩২ রান! একেবারে মুখ থুবড়ে পড়লেন বৈভব সূর্যবংশী
৬১ বলে অপরাজিত ১০৮ রান
এই ম্য়াচে প্রথমে ব্যাট করতে নামে বিহার। ২০ ওভারে তারা ৩ উইকেট হারিয়ে ১৭৬ রান করেছে। যদিও এরমধ্যে সিংহভাগ রানই এসেছে বৈভবের ব্যাট থেকে। মাত্র ৬১ বলে তিনি অপরাজিত ১০৮ রানের ইনিংস উপহার দেন। বৈভবের এই ইনিংসে ৭ চার এবং ৭ গগনচুম্বী ছক্কা রয়েছে। এই ম্য়াচে সকলের নজরই তাঁর উপর ছিল। ২০ ওভারে তিনি নিজের শতরান পূরণ করলেন। শেষ ওভারে বল করতে এসেছিলেন আর্শিন কুলকার্নি। প্রথম ডেলিভারিতে বাউন্ডারি হাঁকাতেই তিন অঙ্কের রান স্পর্শ করেন তিনি। আর সেটাও মাত্র ৫৮ বলে!
vaibhav Suryavanshi: ৪৬৬ রান, ৪৪ ছক্কা, ৩৬ চার - বৈভবের আগুনে ব্যাটিংয়ে তৈরি 'জ্বলন্ত' রেকর্ড
সমালোচকদের যোগ্য জবাব
বৈভবের ঘরোয়া ক্রিকেট কেরিয়ারে আপাতত বেশ গুরুত্বপূর্ণ সময় চলছে। কারণ এই টুর্নামেন্টের প্রথম তিনটে ম্য়াচে তিনি যথাক্রমে ১৪, ১৩ এবং ৫ রান করেছিলেন। ইডেন গার্ডেন্সের এই ইনিংসটা শুধুমাত্র বৈভবের ব্যাটে রানের খরাই কাটাল না, কেন তাঁকে বিস্ময় বালক বলা হয়, সেটা আরও একবার প্রমাণ করে দিল। সম্প্রতি দোহায় আয়োজিত ২০২৫ রাইজ়িং স্টারস এশিয়া কাপে দুর্দান্ত ব্যাটিং পারফরম্য়ান্স করেছিলেন বৈভব। সংযুক্ত আরব আমিরশাহীর বিরুদ্ধে তিনি ৪২ বলে ১৪৪ রান করেছিলেন। তবে মঙ্গলবারের এই ইনিংসে ভারতের তরুণ প্রতিভা শুরুর দিকে যথেষ্ট দেখেশুনে ব্যাট করলেও, পরের দিকে চার-ছক্কার ফুলঝুরি ছোটান। একজন পেশাদার ক্রিকেটারের মতোই ইনিংসটা গড়ে তুললেন। বলা ভাল, বৈভবের বয়স মাত্র ১৪ বছর ২৫০ দিন।
Vaibhav Suryavanshi Record: ব্যাটিং তো নয়, যেন আগুন ঝড়! বৈভবের রেকর্ড ভাঙলেন এই তারকা ব্যাটার
বৈভবের একক কৃতিত্বেই বিহার যে একটা সম্মানজনক স্কোরে পৌঁছতে পেরেছে, তা বলাই বাহুল্য। একেবারে প্রথম বল থেকেই তিনি দায়িত্ব নিজের কাঁধে তুলে নেন। ইনিংস ওপেন করার পাশাপাশি একেবারে শেষ বল পর্যন্ত টিকে থাকেন।
Vaibhav Suryavanshi Record: ব্যাটিং তো নয়, যেন আগুন ঝড়! বৈভবের রেকর্ড ভাঙলেন এই তারকা ব্যাটার
সেঞ্চুরি হাঁকালেন দেবদত্ত পাডিক্কলও
একদিকে যখন ইডেন গার্ডেন্স মাতিয়ে দিচ্ছিলেন বৈভব সূর্যবংশী, অন্যদিকে অহমেদাবাদে দেখা গেল দেবদত্ত শো। তামিলনাড়ুর বিরুদ্ধে বিধ্বংসী শতরান হাঁকালেন পাডিক্কল। কর্নাটকের এই তরুণ ব্যাটার ময়াঙ্ক আগরওয়ালের সঙ্গে ওপেন করতে নেমেছিলেন। মাত্র ২৬ বলে তিনি অর্ধশতরানের চৌকাঠ স্পর্শ করেন। আর ৪৫ বলে হাঁকালেন দুরন্ত শতরান। শেষপর্যন্ত ১০২ রানে তিনি অপরাজিত থাকেন। এই ইনিংসটা বৈভব ১০ চার এবং ৬ ছক্কায় সাজিয়ে দিয়েছেন। আর এই ব্যাটিংয়ের সুবাদেই কর্নাটক ২০ ওভারে ৩ উইকেট হারিয়ে ২৪৫ রান করে।
/indian-express-bangla/media/agency_attachments/2024-07-23t122310686z-short.webp)
Follow Us