Vaibhav Suryavanshi Latest News: বৈভবের বিধ্বংসী ব্যাটিংয়ে লণ্ডভণ্ড মরুভূমি, ধ্বংস আরব আমিরাত

Vaibhav Suryavanshi: এই ম্যাচে ভারতীয় ক্রিকেট দলের ওপেনার বৈভব সূর্যবংশী মাত্র ৩২ বলে শতরান করেন। এছাড়া জীতেশ শর্মার ব্যাট থেকেও বেরিয়ে আসে একটি ঝকঝকে হাফসেঞ্চুরি। গোটা ম্য়াচেই ভারত দাপুটে পারফরম্য়ান্স করে।

Vaibhav Suryavanshi: এই ম্যাচে ভারতীয় ক্রিকেট দলের ওপেনার বৈভব সূর্যবংশী মাত্র ৩২ বলে শতরান করেন। এছাড়া জীতেশ শর্মার ব্যাট থেকেও বেরিয়ে আসে একটি ঝকঝকে হাফসেঞ্চুরি। গোটা ম্য়াচেই ভারত দাপুটে পারফরম্য়ান্স করে।

author-image
Koushik Biswas
New Update
Vaibhav Suryavanshi (7)

টিম ইন্ডিয়ার ব্যাটিং বিস্ময় বৈভব সূর্যবংশী

Vaibhav Suryavanshi: ভারতীয় ক্রিকেট দলের ওপেনিং ব্যাটার বৈভব সূর্যবংশী মাত্র ৪২ বলে ১৪৪ রানের একটি ধামাকাদার ইনিংস উপহার দেন। ইতিমধ্যে, তাঁর ব্যাট থেকে ১১ চার এবং ১৫ ছক্কা বেরিয়ে এসেছে।বৈভব সূর্যবংশী। ভারতীয় ক্রিকেট আপাতত এই একটা নামেই তোলপাড়। শুক্রবার (১৪ নভেম্বর) চলতি এশিয়া কাপ রাইজ়িং স্টারস টুর্নামেন্টে ভারতীয় এ দলের হয়ে খেলতে নেমেছিলেন তিনি। শুধুমাত্র খেলতে নেমেছিলেন বললেন ভুল হবে, ব্যাট হাতে রীতিমতো ধ্বংসলীলা চালালেন। সংযুক্ত আরব আমিরশাহী বোলারদের পিটিয়ে ছাতু করে দেন। বৈভবের এই ব্যাটিংয়ের দৌলতেই টিম ইন্ডিয়া দুর্দান্ত জয়লাভ করে।

Advertisment

Vaibhav Suryavanshi: সেঞ্চুরি করার পরই চূড়ান্ত ফ্লপ বৈভব, তবুও অস্ট্রেলিয়াকে দুরমুশ করল টিম ইন্ডিয়া

এই ম্যাচে ভারতীয় ক্রিকেট দলের ওপেনার বৈভব সূর্যবংশী মাত্র ৩২ বলে শতরান করেন। এছাড়া জীতেশ শর্মার ব্যাট থেকেও বেরিয়ে আসে একটি ঝকঝকে হাফসেঞ্চুরি। গোটা ম্য়াচেই ভারত দাপুটে পারফরম্য়ান্স করে। শেষপর্যন্ত হেসেখেলে ম্য়াচটা নিজেদের পকেটে পুরে নেয়। আরব আমিরাতের বিরুদ্ধে আর কেউ সেভাবে নজর কাড়তে পারলেন না। এই ম্য়াচে টিম ইন্ডিয়া ১৪৮ রানের ব্যবধানে জয়লাভ করে। 

Advertisment

Vaibhav Suryavanshi: ৯ চার, ৪ ছক্কা! ব্যাট হাতে ফের তাণ্ডব বৈভবের, অল্পের জন্য হাতছাড়া ইতিহাস

বিশাল স্কোর খাড়া করে টিম ইন্ডিয়া 

ভারতীয় ক্রিকেট দলের ওপেনিং ব্যাটার বৈভব সূর্যবংশী মাত্র ৪২ বলে ১৪৪ রানের একটি ধামাকাদার ইনিংস উপহার দেন। ইতিমধ্যে, তাঁর ব্যাট থেকে ১১ চার এবং ১৫ ছক্কা বেরিয়ে এসেছে। যদিও টিম ইন্ডিয়ার অপর ওপেনার প্রিয়াংশ আর্য ৬ বলে ১০ রান করে আউট হয়ে যান। নমন ধীর ২৩ বলে করেন ৩৪ রান। এছাড়া ৪ নম্বরে ব্যাট করতে নেমে জীতেশ শর্মা বিধ্বংসী ব্য়াটিং পারফরম্য়ান্স করলেন। ৩২ বলে ৮৩ রানের একটি ঝকঝকে ইনিংস খেলেন তিনি। ভারতীয় ক্রিকেট দল ২০ ওভারে ২৯৭ রান তোলে। 

Vaibhav Suryavanshi News Update: বৈভব সূর্যবংশীকে নিয়ে ধামাকা খবর, ঘুম উড়ল পাকিস্তানের

পরাস্ত আরব আমিরাত 

২৯৮ রানের বিশাল টার্গেট তাড়া করতে নেমে সংযুক্ত আরব আমিরশাহী শুরুটা একেবারে ভাল করতে পারেনি। ওপেনিং ব্য়াটার ময়াঙ্ক রাজেশ কুমার ২২ বলে ১৮ রান এবং আলিশান শরাফু ৫ বলে ৩ রান করে আউট হয়ে যান। এছাড়া আহমেদ তারিক তো রানের খাতাই খুলতে পারলেন না। তিনি ২ বলে ০ রান করে প্যাভিলিয়নে ফিরে যান। 

Vaibhav Suryavanshi Century: মাঠজুড়ে শুধু ছক্কার বন্যা, ৩২ বলে সেঞ্চুরি হাঁকিয়ে 'নজির' বৈভবের

আরব আমিরাতের হয়ে শোয়েব খান ৪১ বলে ৬৩ রানের ইনিংস খেলেন। তিনি ৩ চার এবং ৬ ছক্কা হাঁকিয়েছেন। অন্যদিকে, দলের উইকেটকিপার সৈয়দ হায়দার ১৬ বলে করেছেন ২০ রান। শেষপর্যন্ত সংযুক্ত আরব আমিরশাহী ২০ ওভারে ৭ উইকেট হারিয়ে ১৪৯ রান করে। পাশাপাশি ভারত এই ম্য়াচে ১৪৮ রানে জয়লাভ করে।

Vaibhav Suryavanshi