/indian-express-bangla/media/media_files/2026/02/06/vaibhav-suryavanshi-father-2026-02-06-21-38-02.jpg)
ছেলের সাফল্যে গর্বিত বৈভব সূর্যবংশীর বাবা
Vaibhav Suryavanshi: ২০২৬ অনূর্ধ্ব-১৯ ক্রিকেট বিশ্বকাপ (ICC U19 World Cup 2026) জয় করল ভারতীয় ক্রিকেট দল। ফাইনাল ম্য়াচে টিম ইন্ডিয়া (India U19 Cricket Team) দুর্দান্ত পারফরম্য়ান্স করেছ। ইংল্যান্ডকে কার্যত ধরাশায়ী করে দিলেন ভারতীয় ক্রিকেটাররা। এই ম্য়াচে জয়ের জন্য ৪১২ রানের টার্গেট তাড়া করতে নেমেছিল ইংল্যান্ড ক্রিকেট দল (India vs England)। কিন্তু, শেষপর্যন্ত ত্রি-সিংহবাহিনী ৩১১ রানে অলআউট হয়ে গেল। ব্যাট হাতে তাণ্ডবলীলা চালালেন টিম ইন্ডিয়ার তারকা ওপেনার বৈভব সূর্যবংশী। ৮০ বলে তিনি ১৭৫ রান করলেন। অন্যদিকে, আরএস অম্বরীশও ৩ উইকেট শিকার করেন।
বৈভবের বাবা সঞ্জীব সূর্যবংশী বললেন, 'ছেলে যথেষ্ট পরিশ্রম করেছে। তবে আমরাও সবসময় ওর পাশেই ছিলাম। ছোটবেলা থেকেই আক্রমণাত্মক ব্যাটিং করতে ভালবাসত।' কিন্তু, ফাইনালের আগে কি বাবার সঙ্গে কোনও কথা হয়েছিল বৈভবের? জবাবে তিনি জানান যে বৃহস্পতিবার রাতেই ছেলের সঙ্গে কথা হয়েছে। ফোন করে বৈভব কিছুটা আক্ষেপ ব্যক্ত করেছিলেন। কারণ দক্ষিণ আফ্রিকা সিরিজের পর তাঁর ব্যাটে আর সেঞ্চুরি দেখা যাচ্ছিল না। বেশ কয়েকবার শতরানের দোরগোড়ায় গিয়েও ফিরে আসতে হয়ে। আর সেটাই ছিল বৈভবের আক্ষেপের কারণ। কিন্তু, বাবার একটা কথাতেই যাবতীয় টেনশন দুর হয়ে যায় বৈভবের।
India Wins U19 World Cup: ষষ্ঠবার বিশ্বজয়, ইংরেজদের হারিয়ে 'ইতিহাস' টিম ইন্ডিয়ার
সঞ্জীব সূর্যবংশী বললেন, 'গতকাল রাতে বৈভব আমাকে ফোন করেছিল। ও খানিকটা হতাশ ছিল। আমাকে বলছিল যে, বাবা আমি দক্ষিণ আফ্রিকা সিরিজে শেষবার শতরান করেছিলাম। কিন্তু, তারপর থেকে কয়েকবার সেঞ্চুরির কাছাকাছি পৌঁছেও সেটা অর্জন করতে পারিনি। তখন আমি বলি, তোমার হতাশ হওয়ার কোনও দরকার নেই। তুমি খুব ভাল খেলছ। এটা শুনে আমার ছেলে আনন্দে আত্মহারা হয়ে ওঠে। এটা বুঝতে পারে যে বাবা অন্তত রেগে নেই। তারপর আজ নিশ্চিন্তে ব্যাট করে এবং শেষপর্যন্ত শতরান হাঁকায়।' এই কথাগুলো বলার সময় গর্বে তাঁর চোখের কোন চিক-চিক করে উঠছিল।
ষষ্ঠবার চ্যাম্পিয়ন হল টিম ইন্ডিয়া
এই প্রসঙ্গে আপনাদের জানিয়ে রাখি, আয়ুশ মহাত্রের নেতৃত্বে ভারতীয় ক্রিকেট দল ২০২৬ অনূর্ধ্ব-১৯ ক্রিকেট বিশ্বকাপ জয় করেছে। ফাইনাল ম্য়াচে ইংল্যান্ডকে তারা ১০০ রানের বিশাল ব্যবধানে দুরমুশ করে। এই নিয়ে টিম ইন্ডিয়া ষষ্ঠবার অনূর্ধ্ব-১৯ বিশ্বকাপের খেতাব জয় করল। ইংল্যান্ডের হয়ে শতরান করেন ক্যালেব ফ্যালকনার। শেষপর্যন্ত লড়াইও করেন তিনি। কিন্তু, দলকে জেতাতে পারলেন না।
Vaibhav Suryavanshi Century: আগুন শতরান বৈভব সূর্যবংশীর, হাসতে হাসতে ভাঙলেন বাবর আজমের রেকর্ড
খুব স্বাভাবিকভাবে এই ম্য়াচের সেরা নির্বাচন করা হয় বৈভব সূর্যবংশীকে। এমনকী, তিনি প্লেয়ার অফ দ্য টুর্নামেন্টও নির্বাচিত হয়েছেন। পুরস্কার নিতে এসে বৈভব বললেন, 'এই আনন্দ প্রকাশ করার মতো ভাষা আমার নেই। তবে এটুকু বলতে পারি যে গত ৭-৮ মাস ধরে আমরা যে পরিশ্রম করেছি, এতদিনে তারই পুরস্কার হাতে পেলাম। এই সময়ে সাপোর্ট স্টাফরা যথেষ্ট পরিশ্রম করেছেন। এই পুরস্কারটা আমি তাঁদের উৎসর্গ করতে চাই। সত্যি কথা বলতে কী, আমরা খুব বেশি চাপ নিইনি। কীভাবে এই টুর্নামেন্টে ভাল পারফরম্য়ান্স করা যায়, সেদিকেই আমরা লক্ষ্য রেখেছিলাম। শুধুমাত্র প্রক্রিয়া অনুসরণ করেছি এবং নিজেদের সহজাত খেলাটা খেলার চেষ্টা করছি।'
তিনি আরও বলেন, 'শুধুমাত্র এশিয়া কাপে নয়, গত ৮-৯ মাস ধরে আমরা যথেষ্ট ভাল প্রস্তুতি গ্রহণ করেছি। আমরাই জানি যে ঠিক কতটা পরিশ্রম আমরা করেছিলাম। আমার নিজের দক্ষতার উপর ভরসা ছিল। জানতাম যে বড় ম্য়াচে দলের হয়ে পারফর্ম করতে পারব। আজ সেটাই শেষপর্যন্ত হয়েছে।'
/indian-express-bangla/media/agency_attachments/2024-07-23t122310686z-short.webp)
Follow Us