Vaibhav Suryavanshi: ফের 'ধুঁয়াধার' ব্যাটিং বৈভব সূর্যবংশীর, রানের আগুন স্রোত বিস্ময় বালকের!

Vaibhav Suryavanshi Batting: বৈভব সূর্যবংশী আপাতত বিধ্বংসী ফর্মে রয়েছেন। ২০২৬ অনূর্ধ্ব-১৯ বিশ্বকাপ শুরু হওয়ার আগে সেই দৃশ্যই দেখতে পাওয়া গেল। সেইসঙ্গে স্বস্তি বাড়ল টিম ইন্ডিয়ার।

Vaibhav Suryavanshi Batting: বৈভব সূর্যবংশী আপাতত বিধ্বংসী ফর্মে রয়েছেন। ২০২৬ অনূর্ধ্ব-১৯ বিশ্বকাপ শুরু হওয়ার আগে সেই দৃশ্যই দেখতে পাওয়া গেল। সেইসঙ্গে স্বস্তি বাড়ল টিম ইন্ডিয়ার।

author-image
Koushik Biswas
New Update
Vaibhav Suryavanshi (10)

ব্যাটিং ধামাকা অব্যাহত বৈভব সূর্যবংশীর

Vaibhav Suryavanshi: ২০২৬ অনূর্ধ্ব-১৯ বিশ্বকাপ শুরু হতে আর মাত্র কয়েকটা দিন বাকি। এই টুর্নামেন্টের আগে বৈভব সূর্যবংশীকে আরও একবার ধামাকাদার ফর্মে দেখতে পাওয়া গেল। সম্প্রতি তিনি দক্ষিণ আফ্রিকার বিরুদ্ধে ইউথ ওয়ানডে সিরিজে ধামাকাদার ব্যাটিং পারফরম্য়ান্স করেছিলেন। এই সিরিজে একটি শতরানও তাঁর ব্যাট থেকে বেরিয়ে এসেছিল। তবে আরও একবার তাঁর ব্যাটে চার-ছক্কার বন্যা দেখতে পাওয়া গেল। অনূর্ধ্ব-১৯ বিশ্বকাপের আগে বৈভবের ব্যাট থেকে ৯৬ রানের একটি 'তুফানি' ইনিংস বেরিয়ে এল। বড় টুর্নামেন্টের আগে সূর্যবংশীর এই দুর্দান্ত ফর্ম ভারতীয় ক্রিকেট শিবিরকে অনেকটাই স্বস্তিতে রাখবে।

Advertisment

আরও পড়ুন:

Vaibhav Suryavanshi Six Viral: বৈভবের ব্যাটে দানবীয় ছক্কা, তোলপাড় সবকিছু! ভাইরাল হল ভিডিও

৯৬ রানের বিধ্বংসী ইনিংস বৈভব সূর্যবংশীর

২০২৬ অনূর্ধ্ব-১৯ বিশ্বকাপের আগে একটি ওয়ার্ম আপ ম্য়াচের আয়োজন করা হয়েছিল। এই ম্য়াচটি ভারত এবং স্কটল্যান্ডের মধ্যে খেলা হয়। টিম ইন্ডিয়াকে প্রথমে ব্যাট করার আমন্ত্রণ জানানো হয়েছিল। বৈভব সূর্যবংশী এই ম্য়াচে ব্যাট হাতে কার্যত তাণ্ডবলীলা চালালেন। ৫০ বলে ৯৬ রানের একটি অসাধারণ ইনিংস উপহার দিলেন। 

আরও পড়ুন:

Vaibhav Suryavanshi Record: ব্যাট হাতে 'সুপার সাইক্লোন', বৈভবের হাতেই ভাঙল ঋষভের গর্বের রেকর্ড!

এই ম্য়াচে বৈভব ১৯২-এর 'ধুঁয়াধার' স্ট্রাইক রেটে ব্যাট করেন। ইতিমধ্যে তিনি ৯ চার এবং ৭ ছক্কা হাঁকান। একটা সময় তো বৈভবের ব্যাট থামার নামই নিচ্ছিল না। একটা সময় মনে হচ্ছিল, চোখ বন্ধ করে তিনি এই ম্য়াচে শতরান হাঁকাতে পারবেন। কিন্তু, মনু সারস্বতের বলে বড় শট মারতে গিয়ে থমাস নাইটের হাতে ক্যাচ দিয়ে বসলেন।

আরও পড়ুন:

Vaibhav Suryavanshi Half Century: টিম ইন্ডিয়ার 'ধুরন্ধর', ১০ ছক্কায় বাজিমাত! বৈভবের রুদ্রমূর্তিতে দিশেহারা আফ্রিকা

ব্যাক টু ব্যাক সেঞ্চুরির সুযোগ হাতছাড়া করলেন বৈভব

দক্ষিণ আফ্রিকার বিরুদ্ধে বৈভব সূর্যবংশী ইউথ ওয়ানডে সিরিজে ধামাকাদার পারফরম্য়ান্স করেছিলেন। তৃতীয় ওয়ানডে ম্য়াচে অনূর্ধ্ব-১৯ টিম ইন্ডিয়ার অধিনায়ক বৈভব ব্যাট হাতে ধামাকা করেন। তিনি ৭৪ বলে ১২৭ রানের একটি ঝকঝকে ইনিংস উপহার দেন। এই ইনিংসে তিনি ১০ ছক্কা এবং ৯ চার হাঁকিয়েছেন। বৈভবের কাছে ব্যাক টু ব্যাক শতরান করার সুযোগ ছিল। কিন্তু, ৯৬ রানে আউট হয়ে তিনি সেই সুযোগ হাতছাড়া করলেন।

আরও পড়ুন:

Vaibhav Suryavanshi Half Century: টিম ইন্ডিয়ার 'ধুরন্ধর', ১০ ছক্কায় বাজিমাত! বৈভবের রুদ্রমূর্তিতে দিশেহারা আফ্রিকা

অনূর্ধ্ব-১৯ বিশ্বকাপে বৈভবের থেকে প্রত্যাশা

২০২৬ অনূর্ধ্ব-১৯ বিশ্বকাপ আগামী ১৫ জানুয়ারি থেকে শুরু হচ্ছে। ভারতীয় ক্রিকেট দল তাদের প্রথম ম্য়াচ আমেরিকা যুক্তরাষ্ট্রের বিরুদ্ধে খেলতে নামবে। ১৭ জানুয়ারি বাংলাদেশ এবং ২৪ জানুয়ারি নিউজিল্যান্ডের বিরুদ্ধে খেলতে হবে। গ্রুপ পর্বের এই ৩ ম্য়াচে বৈভব সূর্যবংশীর থেকে বড় রানের প্রত্যাশা করা হচ্ছে।

Vaibhav Suryavanshi