Vaibhav Suryavanshi: অল্প বয়স, বড় স্বপ্ন, নির্ভীক ব্যাটিং স্টাইল! ২০২৫-এ বিশ্বব্যাপী পরিচিত এক তারকা বৈভব সূর্যবংশী

Year Ender 2025 Vaibhav Suryavanshi: আইপিএলে অভিষেক থেকে শুরু করে গুগলে সর্বাধিক সার্চ! ২০২৫ সাল যেন একটা সোনালী বছর হয়ে রইল সাল বৈভব সূর্যবংশীর জীবনে।

Year Ender 2025 Vaibhav Suryavanshi: আইপিএলে অভিষেক থেকে শুরু করে গুগলে সর্বাধিক সার্চ! ২০২৫ সাল যেন একটা সোনালী বছর হয়ে রইল সাল বৈভব সূর্যবংশীর জীবনে।

author-image
Sayan Sarkar
New Update
Vaibhav Suryavanshi 2025, Vaibhav Suryavanshi IPL debut, youngest IPL centurion, Vaibhav Suryavanshi records, Indian cricket wonder kid, U19 cricket India, Vaibhav Suryavanshi century, Rajasthan Royals young player, Google most searched cricketer 2025, Indian cricket news Bengali

২০২৫-এ বিশ্বব্যাপী পরিচিত এক তারকায় বৈভব সূর্যবংশী

Year Ender 2025 Vaibhav Suryavanshi: আইপিএলে অভিষেক থেকে শুরু করে গুগলে সর্বাধিক সার্চ! ২০২৫ সাল যেন একটা সোনালী বছর হয়ে রইল সাল বৈভব সূর্যবংশীর জীবনে।  

Advertisment

বছর শেষের পথে, ২০২৫ সালে ভারতীয় ক্রিকেটে যে নামটি সবচেয়ে বেশি আলোচনায় থেকেছে, তা নিঃসন্দেহে বৈভব সূর্যবংশী। অল্প বয়স, বড় স্বপ্ন এবং নির্ভীক ব্যাটিং স্টাইল তাঁকে শুধু ক্রিকেট মাঠেই নয়, বিশ্বব্যাপী পরিচিত এক তারকায় পরিণত করেছে।

২০২৫ সাল ভারতীয় ক্রিকেটের জন্য নানা দিক থেকে গুরুত্বপূর্ণ হলেও, বৈভব সূর্যবংশীর উত্থান এই বছরটিকে আলাদা মাত্রা দিয়েছে। আইপিএলে অভিষেক, রেকর্ড গড়া ইনিংস, অনূর্ধ্ব-১৯ স্তরে ধারাবাহিক সাফল্য এবং বছরের শেষে গুগলে সর্বাধিক সার্চ করা ক্রিকেটার হওয়া সব মিলিয়ে এই বছরটি বৈভবের জন্য ছিল স্বপ্নের চেয়েও বেশি কিছু।

২০২৫ সালের ১৯ এপ্রিল দিনটি বৈভব সূর্যবংশী ও তাঁর ভক্তদের জন্য ছিল ঐতিহাসিক একটি দিন। রাজস্থান রয়্যালসের হয়ে আইপিএল ২০২৫-এ অভিষেক ম্যাচেই প্রথম বল ছক্কা মেরে নজর কেড়ে নেন তিনি। লখনউ সুপার জায়ান্টসের বিরুদ্ধে সেই ম্যাচে ২০ বলে ৩৪ রান করেন বৈভব। এরপর ২৮ এপ্রিল গুজরাট টাইটান্সের বিরুদ্ধে মাত্র ৩৮ বলে ১০১ রান করে ইতিহাস গড়েন। ১৪ বছর ৩২ দিন বয়সে আইপিএলে সেঞ্চুরি করা সবচেয়ে কম বয়সী ক্রিকেটার হওয়ার পাশাপাশি, এটি ছিল আইপিএলে কোনও ভারতীয় ব্যাটারের দ্রুততম সেঞ্চুরি। অভিষেকের আইপিএল মরশুমে সাতটি ম্যাচে বৈভবের সংগ্রহ ছিল ২৫২ রান, যার মধ্যে ছিল একটি শতরান ও একটি অর্ধশত।

আইপিএলের পাশাপাশি ঘরোয়া ক্রিকেট ও অনূর্ধ্ব-১৯ স্তরেও নজরকাড়া পারফরম্যান্স উপহার দেন বৈভব। সৈয়দ মুশতাক আলি ট্রফিতে বিহারের হয়ে ২ ডিসেম্বর, ২০২৫ তারিখে মহারাষ্ট্রের বিরুদ্ধে ৬১ বলে অপরাজিত ১০৮ রান করেন তিনি। ওই ইনিংসে ছিল সাতটি চার ও সাতটি ছক্কা। এই বছর বিহারের হয়ে সাতটি ম্যাচে তাঁর মোট রান ২১০। টি-টোয়েন্টি ফরম্যাটে ২০২৫ সালে ১৭টি ম্যাচে বৈভব করেছেন ৬৮৮ রান। এর মধ্যে ১৪ নভেম্বর এশিয়া কাপ রাইজিং স্টার্সে সংযুক্ত আরব আমিরশাহীর বিরুদ্ধে তাঁর সর্বোচ্চ ব্যক্তিগত স্কোর ছিল ১৪৪ রান।

অনূর্ধ্ব-১৯ আন্তর্জাতিক ক্রিকেটেও রেকর্ড গড়েছেন বৈভব সূর্যবংশী। ২০২৫ সালে যুব টেস্টে চারটি ম্যাচে তিনি করেন ২২৩ রান। ইংল্যান্ড অনূর্ধ্ব-১৯ দলের বিরুদ্ধে ৯০ রান এবং অস্ট্রেলিয়া অনূর্ধ্ব-১৯ দলের বিরুদ্ধে ১৩৩ রানের ইনিংস বিশেষভাবে উল্লেখযোগ্য। যুব ওয়ানডেতে ইংল্যান্ডের বিরুদ্ধে পাঁচ ম্যাচের সিরিজে বৈভবের ব্যাট থেকে আসে মোট ৩৫৫ রান। অস্ট্রেলিয়ার বিরুদ্ধে সিরিজে তাঁর স্কোর ছিল ৩৮, ৭০ ও ১৬। অনূর্ধ্ব-১৯ এশিয়া কাপেও তিনি নজর কেড়েছেন সংযুক্ত আরব আমিরশাহীর  বিরুদ্ধে ১৭১ রানের রেকর্ড ইনিংস খেলেন বৈভব। পাকিস্তানের বিরুদ্ধে ব্যর্থ হলেও মালয়েশিয়ার বিরুদ্ধে ফের অর্ধশতরান করেন। সব মিলিয়ে এই বছরে ১১টি যুব ওয়ানডে ম্যাচে তাঁর রান ৬৬৪, মোট আন্তর্জাতিক যুব ক্রিকেটে যা দাঁড়িয়েছে ৭৪১।

মাঠের পারফরম্যান্সের পাশাপাশি জনপ্রিয়তার দিক থেকেও ২০২৫ সাল বৈভব সূর্যবংশীর। চলতি বছরে ভারতে গুগলে সবচেয়ে বেশি অনুসন্ধান করা নাম ছিল এই ১৪ বছর বয়সি ক্রিকেটারের। আইপিএল থেকে শুরু করে অনূর্ধ্ব-১৯ ক্রিকেট এবং এশিয়া কাপ প্রতিটি মঞ্চেই ধারাবাহিক পারফরম্যান্স তাঁকে এনে দিয়েছে অভূতপূর্ব জনপ্রিয়তা।সব মিলিয়ে, ২০২৫ সাল বৈভব সূর্যবংশীর কেরিয়ারের এক স্মরণীয় অধ্যায়। বছর শেষ হলেও, ভারতীয় ক্রিকেটে তাঁর উজ্জ্বল ভবিষ্যতের যাত্রা যে সবে শুরু তা বলাই বাহুল্য।

আরও পড়ুন- ১০ ম্য়াচে ৫১৭ রান... তাও সুযোগ পেলেন না ২০২৬ টি-২০ বিশ্বকাপে! ভারতীয় ক্রিকেট দলে ব্রাত্য এই চ্যাম্পিয়ন অধিনায়ক

Ishan Kishan: ফের গর্জে উঠল ঈশানের ব্যাট, আর কতদিন মুখ ফেরাবেন নির্বাচকরা?

Ishan Kishan Comeback: একেই বলে কপাল! সুযোগ এলেও টিম ইন্ডিয়ায় কামব্যাক হল না ঈশানের, কারণটা জানেন?

Ishan Kishan in IPL Closing Ceremony: ঈশান কিষান নাকি? নাচে-গানে মাতালেন সমাপনী অনুষ্ঠান

Vaibhav Suryavanshi