/indian-express-bangla/media/media_files/2026/02/04/vaibhav-suryavanshi-15-2026-02-04-18-47-22.jpg)
ধামাকাদার হাফসেঞ্চুরি হাঁকালেন বৈভব সূর্যবংশী
Vaibhav Suryavanshi: ১৪ বছর বয়সি বৈভব সূর্যবংশী অনূর্ধ্ব-১৯ বিশ্বকাপের (ICC U19 World Cup 2026) সেমিফাইনাল ম্য়াচে ধামাকাদার ব্যাটিং করলেন। আফগানিস্তানের (India vs Afghanistan) দেওয়া ৩১১ রানের টার্গেট তাড়া করতে নেমে ভারতীয় ক্রিকেট দলের (India U19 Cricket Team) হয়ে ধামাকাদার শুরুয়াত করলেন বৈভব সূর্যবংশী। টিম ইন্ডিয়ার এই তরুণ ব্যাটার আফগান বোলারদের যাবতীয় পরিকল্পনা ছিন্নভিন্ন করে দিলেন।
বৈভব বিধ্বংসী মেজাজে বুধবার (৪ ফেব্রুয়ারি) মাত্র ২৪ বলে নিজের হাফসেঞ্চুরি হাঁকালেন। এই ম্য়াচে তিনি ৩৩ বলে মোট ৯ চার এবং ৪ গগনচুম্বী ছক্কা হাঁকিয়েছেন। অ্যারন জর্জের সঙ্গে জুটি বেঁধে বৈভব সূর্যবংশী প্রথম উইকেটে ৯.৩ ওভারে ৯০ রান করেছেন।
আরও পড়ুন:
IND U19 vs AFG U19 LIVE Score: 'ধুঁয়াধার' হাফসেঞ্চুরির পর আউট বৈভব, ভারতের জিততে আর কত রান দরকার?
ব্যাট হাতে ধামাকা বৈভবের
সেমিফাইনাল ম্য়াচে আফগানিস্তানের বিরুদ্ধে ৩১১ রানের টার্গেট তাড়া করতে নেমে ভারতীয় ক্রিকেট দলের হয়ে বৈভব সূর্যবংশী ধামাকাদার শুরুয়াত করেছিলেন। ১৪ বছর বয়সি এই ব্যাটার প্রথম ১০ বল কিছুটা দেখেশুনে খেলেছিলেন। তবে উইকেটে নিজের চোখ সেট করার পর বৈভব রানের ঝড় তুলতে শুরু করেন।
আরও পড়ুন:
IND U19 vs AFG U19: বয়স মাত্র ১৮ বছর, আফগান ব্যাটারের তাণ্ডবে দিশেহারা ভারতীয় বোলাররা
বৈভব এই ম্যাচে মাঠের প্রত্যেকটা কোনায় একের পর এক ধামাকাদার শট হাঁকিয়েছেন। ৩৩ বলে তিনি শেষপর্যন্ত ৬৮ রান করে আউট হয়ে যান। ২০৬-এর স্ট্রাইক রেটে খেলা এই ইনিংসে তিনি ৯ চার এবং ৪ গগনচুম্বী ছক্কা হাঁকিয়েছেন। সবথেকে বড় কথা, এই ৬৮-র মধ্যে ৬০ রান তো শুধুমাত্র বাউন্ডারি এবং ওভার বাউন্ডারি থেকেই এসেছে। শেষপর্যন্ত নুরিস্তানি ওমরজ়াই তাঁকে প্যাভিলিয়নের রাস্তা দেখিয়ে দেন।
আরও পড়ুন:
IND vs AFG U19: টস হেরেও খুশি ভারত অধিনায়ক! কারণটা নিজেই জানালেন আয়ুশ
ফয়জ়ল-উজ়েইরুল্লাহর ধামাকাদার শতরান
সেমিফাইনাল ম্য়াচে আফগানিস্তান ক্রিকেট দল টস জিতে প্রথমে ব্যাট করার সিদ্ধান্ত নিয়েছিল। শুরু থেকেই আফগানরা পিটিয়ে খেলতে শুরু করে। প্রথম উইকেটে উসমান সাদাত এবং খালিদের মধ্যে ৫৩ রানের একটি বিধ্বংসী ইনিংস গড়ে ওঠে। খালিদ ৩১ রান করে প্যাভিলিয়নে ফিরে যান। অন্যদিকে উসমানও ৩৯ রান করে আউট হয়ে যান। এরপর ফয়জ়ল এবং উজেইরুল্লাহ হাল ধরলেন। তৃতীয় উইকেটে ১৪৮ রানের পার্টনারশিপ গড়ে ওঠে। সত্যি কথা বলতে কী, ফয়জ়ল এবং উজেইরুল্লাহ ভারতীয় বোলারদের দুরমুশ করলেন।
আরও পড়ুন:
ফয়জ়ল ৯৩ বলে ১৫ চারের দৌলতে ১১০ রান করেন। ফয়জ়ল আউট হলেও উজেইরুল্লাহের ব্যাটে অবশ্য খুব বেশি পার্থক্য দেখতে পাওয়া যায়নি। তিনি নিজের বিধ্বংসী ব্যাটিং অব্যাহত রাখেন। শেষপর্যন্ত ৮৬ বলে ১০১ রানে অপরাজিত রইলেন। উজেইরুল্লাহ এই ইনিংসে ১২ চার এবং ২ ছক্কা হাঁকিয়েছেন। আর সেকারণে আফগানিস্তান শেষপর্যন্ত ৩০০ রানের চৌকাঠ অতিক্রম করল।


/indian-express-bangla/media/agency_attachments/2024-07-23t122310686z-short.webp)
Follow Us