/indian-express-bangla/media/media_files/2026/01/05/vaibhav-suryavanshi-half-century-2026-01-05-18-31-32.jpg)
দুরন্ত অর্ধশতরান করলেন বৈভব সূর্যবংশী
Vaibhav Suryavanshi: ভারত এবং দক্ষিণ আফ্রিকার (IND U-19 vs SA U-19) অনূর্ধ্ব-১৯ দলের মধ্যে আপাতত ৩ ম্য়াচের ওয়ানডে সিরিজ চলছে। এই সিরিজের দ্বিতীয় ম্য়াচটি সোমবার অর্থাৎ ৫ জানুয়ারি আয়োজন করা হয়েছে। প্রথমে ব্যাট করতে নেমে দক্ষিণ আফ্রিকা ২৪৫ রান করেছিল। এর জবাবে ভারতীয় ব্যাটাররা আপাতত জয়ের লক্ষ্যে রান তাড়া করছে। ভারতের হয়ে অধিনায়ক বৈভব সূর্যবংশী দক্ষিণ আফ্রিকার বিরুদ্ধে ব্যাট হাতে ধামাকা করলেন। আগুন হাফসেঞ্চুরিতে তিনি প্রোটিয়া ব্রিগেডকে কার্যত পুড়িয়ে ছারখার করে দিলেন।
দক্ষিণ আফ্রিকার বিরুদ্ধে ব্যাটিং ধামাকা ভারতের
ওপেনিং ব্যাটারের দায়িত্ব পালন করতে নেমে বৈভব দ্বিতীয় ম্য়াচেই দুরন্ত পারফরম্য়ান্স করলেন। মাত্র ১৯ বলে তিনি নিজের হাফসেঞ্চুরি পূরণ করেন। যদিও এরপর বৈভব আর শতরানের চৌকাঠ স্পর্শ করতে পারলেন না। তিনি ২৪ বলে ৬৮ রান করে ফিরলেন প্যাভিলিয়নে। এই ইনিংসে বৈভব সূর্যবংশী ১০ ছক্কা এবং একটি বাউন্ডারি হাঁকিয়েছেন। সেইসঙ্গে প্রথম উইকেটে তিনি অ্যারন জর্জের সঙ্গে প্রথম উইকেটে ৬৭ রানের পার্টনারশিপ গড়ে তোলেন।
এই সিরিজের প্রথম ম্য়াচে বৈভব সেভাবে নজর কাড়তে পারেননি। কিন্তু, চলতি সিরিজের আগে ২০২৫-২৬ বিজয় হাজারে ট্রফিতে তিনি নজরকাড়া পারফরম্য়ান্স করেছিলেন। অরুণচল প্রদেশের বিরুদ্ধে ১৯০ রানের একটি বিধ্বংসী ইনিংস তিনি উপহার দেন। আর এবার রামধনুর দেশের তিনি প্রোটিয়া ব্রিগেডকে কার্যত দুরমুশ করে ছাড়লেন।
এই প্রসঙ্গে আপনাদের জানিয়ে রাখি, ভারতীয় ক্রিকেট দল এই সিরিজে আপাতত ১-০ ব্যবধানে এগিয়ে রয়েছে। গত শনিবার (৩ জানুয়ারি) সিরিজের প্রথম ম্য়াচটি আয়োজন করা হয়েছিল। সেই ম্য়াচে বৈভব রান করতে না পারলেও টিম ইন্ডিয়ার হয়ে হরবংশ পাঙ্গালিয়া এবং আর এস অম্বরীশ ঝকঝকে অর্ধশতরান করেছিলেন। আর সেই সুবাদে ভারত ৫০ ওভারে ৩০১ রান করেছিল। এরপর দক্ষিণ আফ্রিকা ব্যাট করতে নামার পড় ঝমঝমিয়ে বৃষ্টি নামে। সেকারণে খুব বেশিক্ষণ তারা লড়াই চালাতে পারেনি। অবশেষে বৃষ্টিস্নাত এই ম্য়াচে টিম ইন্ডিয়া ডাকওয়ার্থ লুইস পদ্ধতি মেনে ২৫ রানে জয়লাভ করে।
/indian-express-bangla/media/agency_attachments/2024-07-23t122310686z-short.webp)
Follow Us