Vaibhav Suryavanshi meets PM Modi: প্রধানমন্ত্রী মোদীর সঙ্গে দেখা করলেন বৈভব, আসল কারণটা জানেন?

Vaibhav Suryavanshi: ২০২৫ সালটা ভারতীয় ক্রিকেটের 'বিস্ময় বালক' বৈভব সূর্যবংশীর কাছে দুর্দান্ত কাটল। ক্রিকেট বিশ্বে তিনি ইতিমধ্যে নিজের পরিচয় কায়েম করেছেন। গোটা দুনিয়ায় তিনি যে টুর্নামেন্ট খেলতে নামুন না কেন, নিজের যোগ্যতার প্রতি সুবিচার করতে পেরেছেন।

Vaibhav Suryavanshi: ২০২৫ সালটা ভারতীয় ক্রিকেটের 'বিস্ময় বালক' বৈভব সূর্যবংশীর কাছে দুর্দান্ত কাটল। ক্রিকেট বিশ্বে তিনি ইতিমধ্যে নিজের পরিচয় কায়েম করেছেন। গোটা দুনিয়ায় তিনি যে টুর্নামেন্ট খেলতে নামুন না কেন, নিজের যোগ্যতার প্রতি সুবিচার করতে পেরেছেন।

author-image
Koushik Biswas
New Update
Vaibhav Suryavanshi meets PM Modi

বৈভব সূর্যবংশী এবং প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী

Vaibhav Suryavanshi: ২০২৫ সালটা ভারতীয় ক্রিকেটের 'বিস্ময় বালক' বৈভব সূর্যবংশীর কাছে দুর্দান্ত কাটল। ক্রিকেট বিশ্বে তিনি ইতিমধ্যে নিজের পরিচয় কায়েম করেছেন। গোটা দুনিয়ায় তিনি যে টুর্নামেন্ট খেলতে নামুন না কেন, নিজের যোগ্যতার প্রতি সুবিচার করতে পেরেছেন। আর এই দুর্দান্ত পারফরম্য়ান্সের কারণে মাত্র ১৪ বছর বয়সেই অর্জন করেছেন প্রধানমন্ত্রী রাষ্ট্রীয় বাল্য পুরস্কার। ভারত সরকারের পক্ষ থেকে রাষ্ট্রপতি দ্রৌপদী মুর্মু এই সম্মান তাঁকে দিয়েছেন। দিল্লিতে আয়োজিত এই অনুষ্ঠানে অংশগ্রহণ করার জন্য চলতি বিজয় হাজারে ট্রফির একটি ম্য়াচ খেলতে পারেননি বৈভব।   

Advertisment

Vaibhav Suryavanshi: 'দেশের গর্ব' বৈভবের জন্য বিশেষ সম্মান, পুরস্কার তুলে দিলেন খোদ রাষ্ট্রপতি

প্রথম ক্রিকেটার হিসেবে অর্জন করলেন এই সম্মান

বৈভবের আগে কোনও ভারতীয় ক্রিকেটার এই সম্মান অর্জন করতে পারেননি। প্রথম ক্রিকেটার হিসেবে বৈভব এই অসাধ্যসাধন করেছেন। এই প্রসঙ্গে আপনাদের জানিয়ে রাখি, এটা দেশের সর্বোচ্চ নাগরিক সম্মান যা ৫ থেকে ১৮ বছর বয়সি বাচ্চাদের দেওয়া হয়। ২০২৫ সালে বৈভব একাধিক পুরনো রেকর্ড ভেঙেছেন। গড়েছেন তার থেকেও বেশি। মাত্র ১৪ বছর বয়সেই তিনি বিপক্ষ বোলারদের ঘুম কেড়ে নিয়েছেন।

vaibhav suryabanshi: "অপেক্ষা কিসের?" বৈভব সূর্যবংশীর ব্যাটিংয়ে মুগ্ধ শশী থারুর, গৌতম গম্ভীরের কাছে করলেন এই বিশেষ আবেদন

ভারতীয় ক্রিকেট সমর্থকদের মধ্যেও বৈভবের জনপ্রিয়তা কোনও অংশে কম নয়। চলতি বছর গুগলে ভারতীয় ক্রিকেটারদের মধ্যে সূর্যবংশীর নাম সবথেকে বেশিবার সার্চ করা হয়েছে। প্রধানমন্ত্রী রাষ্ট্রীয় বাল্য পুরস্কারে সম্মানিত হওয়ার পর বৈভব দেশের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর সঙ্গেও দেখা করেন। সেই ছবি ইতিমধ্যে সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হতে শুরু করেছে।

Vaibhav Sooryavanshi Century: অল্পের জন্য জন্য মিস ডবল সেঞ্চুরি! ফের ইতিহাস গড়লেন বৈভব সূর্যবংশী

ব্যাট হাতে ধামাকা করছেন বৈভব

২০২৫ আইপিএল থেকে বৈভব সূর্যবংশীকে গোটা ক্রিকেট বিশ্ব চিনতে শুরু করেছে। এই টুর্নামেন্টে ভারতীয় ক্রিকেটারদের মধ্যে দ্রুততম শতরান করেন তিনি। এরপর থেকেই তাঁর ব্যাটের গর্জন অব্যাহত। সেটা ইংল্যান্ড সফর হোক কিংবা অস্ট্রেলিয়া। চলতি বছর তিনি ভারতীয় ক্রিকেট দলের জার্সিতে ৪ শতরান করেছেন। পাশাপাশি ঘরোয়া ক্রিকেটে করেছেন তিনটে শতরান। রনজি ট্রফি, বিজয় হাজারে ট্রফি এবং সৈয়দ মুস্তাক আলি ট্রফিতে একটি করে সেঞ্চুরি হাঁকান তিনি। চলতি বিজয় হাজারে ট্রফিতে তিনি অরুণাচল প্রদেশের বিরুদ্ধে তিনি মাত্র ৮৪ বলে ২০০-র বেশি স্ট্রাইক রেটে ১৯০ রানের ঝোড়ো ইনিংস খেলেন।

Vaibhav Suryavanshi