/indian-express-bangla/media/media_files/2026/01/15/vaibhav-suryavanshi-12-2026-01-15-22-47-45.jpg)
বিশ্বকাপে নয়া রেকর্ড কায়েম করলেন বৈভব সূর্যবংশী
Vaibhav Suryavanshi: জয় দিয়েই ২০২৬ অনূর্ধ্ব-১৯ বিশ্বকাপ (ICC U19 World Cup 2026) অভিযান শুরু করেছে ভারতীয় ক্রিকেট দল (India U19 Cricket Team)। প্রথম ম্য়াচে তারা আমেরিকা যুক্তরাষ্ট্রকে ৬ উইকেটে পরাস্ত করেছে। যদিও এই ম্য়াচে বৈভব সূর্যবংশীর ব্যাটিং একেবারেই নজর কাড়তে পারেনি। বলতে বাধা নেই, ১৪ বছর বয়সি এই ব্যাটারের থেকে ভারতীয় ক্রিকেট সমর্থকরা রানের বন্যা প্রত্যাশা করেছিলেন। কিন্তু, বৈভব মাত্র ২ রান করেই প্যাভিলিয়নে ফিরে যান। ভিতরের দিকে আসা একটি বল খেলতে তিনি সম্পূর্ণ ব্যর্থ হয়েছেন। অবশেষে ক্লিন বোল্ড হয়ে তাঁকে প্যাভিলিয়নে ফিরে যেতে হয়।
আরও পড়ুন:
ব্যাট হাতে ফ্লপ হলেও একটি অনন্য রেকর্ড কায়েম করলেন বৈভব সূর্যবংশী। মাঠে পা রাখতে না রাখতেই গড়লেন এক নয়া ইতিহাস। উল্লেখ্য, বিশ্বকাপের আগে বৈভব দক্ষিণ আফ্রিকার বিরুদ্ধে দুর্দান্ত পারফরম্য়ান্স করেছিলেন। ৩ ম্য়াচে তিনি ৬৮-র ব্যাটিং গড়ে এবং ১৮৭ স্ট্রাইক রেটে মোট ২০৬ রান করেন।
আরও পড়ুন:
Vaibhav Suryavanshi Six Viral: বৈভবের ব্যাটে দানবীয় ছক্কা, তোলপাড় সবকিছু! ভাইরাল হল ভিডিও
গর্জে উঠল না বৈভবের ব্যাট
তবে বিশ্বকাপের প্রথম ম্য়াচে আমেরিকা যুক্তরাষ্ট্রের বিরুদ্ধে গর্জে উঠল না বৈভব সূর্যবংশীর ব্যাট। প্রথম তিনটে বলে তিনি মাত্র ২ রান করেন। এরপর চতুর্থ বলে বড় শট হাঁকাতে যান তিনি। কিন্তু, বলের লাইনটা তিনি একেবারে মিস করেন। সেইসঙ্গে উড়ে যায় মিডল স্টাম্প।
আরও পড়ুন:
Vaibhav Suryavanshi: ফের 'ধুঁয়াধার' ব্যাটিং বৈভব সূর্যবংশীর, রানের আগুন স্রোত বিস্ময় বালকের!
বৈভব মাত্র ২ রানে আউট হওয়ার পর আমেরিকা ক্রিকেট দল আনন্দে আত্মহারা হয়ে ওঠে। অন্যদিকে, ব্যাট হাতে ফ্লপ হওয়ার পর সূর্যবংশী রীতিমতো হতাশ হয়ে পড়েন। এই ম্য়াচে বৈভব যদি ৬ রান করতে পারতেন, তাহলে ভারতীয় ব্যাটারদের মধ্যে অনূর্ধ্ব-১৯ ওয়ানডে ক্রিকেটে সর্বাধিক রানের তালিকায় বিরাট কোহলিকে টপকে যেতেন।
আরও পড়ুন:
ফ্লপ হলেও গড়লেন ইতিহাস
অনূর্ধ্ব-১৯ বিশ্বকাপ টুর্নামেন্টে সর্বকনিষ্ঠ ক্রিকেটার হিসেবে বৈভব সূর্যবংশী নিজের নাম লেখালেন। এই বিশ্বকাপে বৈভব তাঁর প্রথম ম্য়াচ ১৪ বছর ২৯৪ দিনে খেললেন। আর সেইসঙ্গে তিনি নীতীশ কুমারের রেকর্ড চুরমার করে দেন। ২০১০ সালে কানাডার হয়ে নীতীশ ১৫ বছর ২৪৫ দিনে বিশ্বকাপে ডেবিউ করেছিলেন।


/indian-express-bangla/media/agency_attachments/2024-07-23t122310686z-short.webp)
Follow Us