Vaibhav Suryavanshi New Record: আগুন ফর্মে বৈভব সূর্যবংশী, ফাইনালে ভাঙবেন বাবরের রেকর্ড!

India vs England U19 Final: গত ১৫ জানুয়ারি শুরু হয়েছিল ২০২৬ অনূর্ধ্ব-১৯ বিশ্বকাপ। ২০ দিন পর অবশেষে এই টুর্নামেন্ট শেষ হতে চলেছে। টুর্নামেন্টের ২ ফাইনালিস্ট ইতিমধ্যে নিজেদের নাম নথিভূক্ত করে ফেলেছে।

India vs England U19 Final: গত ১৫ জানুয়ারি শুরু হয়েছিল ২০২৬ অনূর্ধ্ব-১৯ বিশ্বকাপ। ২০ দিন পর অবশেষে এই টুর্নামেন্ট শেষ হতে চলেছে। টুর্নামেন্টের ২ ফাইনালিস্ট ইতিমধ্যে নিজেদের নাম নথিভূক্ত করে ফেলেছে।

author-image
Koushik Biswas
New Update
Babar Azam and Vaibhav Suryavanshi

বাবর আজম এবং বৈভব সূর্যবংশী

Vaibhav Suryavanshi: গত ১৫ জানুয়ারি শুরু হয়েছিল ২০২৬ অনূর্ধ্ব-১৯ বিশ্বকাপ (ICC U19 World Cup 2026)। ২০ দিন পর অবশেষে এই টুর্নামেন্ট শেষ হতে চলেছে। টুর্নামেন্টের ২ ফাইনালিস্ট ইতিমধ্যে নিজেদের নাম নথিভূক্ত করে ফেলেছে। তবে কোন দল চ্যাম্পিয়ন হবে, সেটা জানার জন্য শুক্রবার (৬ ফেব্রুয়ারি)  পর্যন্ত অপেক্ষা করতেই হবে। খেতাবি লড়াইয়ে ইংল্যান্ডের (India vs England) বিরুদ্ধে খেলতে নামবে ভারতীয় ক্রিকেট দল (India U19 Cricket Team)। সেমিফাইনাল ম্য়াচে অস্ট্রেলিয়াকে পরাস্ত করেছিল ইংল্যান্ড। অন্যদিকে, ভারতীয় ক্রিকেট দল আফগানিস্তানকে হারিয়ে ফাইনালের টিকিট কনফার্ম করে। ভারত এই নিয়ে টানা ষষ্ঠবার অনূর্ধ্ব-১৯ বিশ্বকাপের ফাইনালে খেলতে নামছে। ২০১৬ থেকে লাগাতার ভারতের অনূর্ধ্ব-১৯ ক্রিকেট দল বিশ্বকাপ ফাইনাল খেলতে নেমেছে। এবার টিম ইন্ডিয়ার সামনে ব্রিটিশদের হারিয়ে আরও একবার অনূর্ধ্ব-১৯ বিশ্বকাপের খেতাব জিততে চাইবে।

Advertisment

আরও পড়ুন:

Vaibhav Suryavanshi Half Century: মাঠ জুড়ে চার-ছক্কার বন্যা, আফগান বোলারদের নিয়ে ছিনিমিনি খেললেন বৈভব

বৈভব সূর্যবংশীর কাছে দুর্দান্ত সুযোগ

আফগানিস্তানের বিরুদ্ধে টিম ইন্ডিয়ার ব্যাটাররা 'শানদার' পারফরম্য়ান্স করেছিল। অনেকদিন পর বৈভব সূর্যবংশীকে আরও একবার সেই চেনা ছন্দে দেখতে পাওয়া গেল। সেমির লড়াইয়ে 'বিহার কা লালা' ৩৩ বলে ৬৮ রানের একটি বিধ্বংসী ইনিংস খেলেন। ইতিমধ্যে তিনি ৯ চার এবং ৪ ছক্কা হাঁকান। সবচেয়ে বড় কথা, ২০০-র স্ট্রাইক রেটে ব্যাট করে বিপক্ষ দলের কোমর কার্যত ভেঙে দিয়েছিলেন তিনি। এবার ভারতীয় ক্রিকেট সমর্থকরা ফাইনাল ম্য়াচেও বৈভবের থেকে এমনই একটি ধামাকাদার ইনিংস আশা করছেন। আর ১৪ বছর বয়সি এই ভারতীয় ব্য়াটারের সামনে এবার পাকিস্তানি ক্রিকেটার বাবর আজমের (Babar Azam) রেকর্ড ভাঙার সুবর্ণ সুযোগ রয়েছে।

Advertisment

আরও পড়ুন:

IND U19 vs AFG U19 Highlights: শতরান হাঁকিয়েই 'হুঙ্কার' জর্জের, ফাইনালের আগে শাসিয়ে রাখলেন ইংরেজদের

মাত্র ৩৫ রান দরকার

১৪ বছর বয়সি বৈভব সূর্যবংশী ফাইনাল ম্য়াচে যদি ইংল্যান্ডের বিরুদ্ধে ৩৫ রান করতে পারেন, তাহলে বাবর আজমকে টপকে যেতে পারবেন। ইউথ ওয়ানডে ক্রিকেটে বৈভবের সামনে এই রেকর্ড কায়েম করার সুযোগ রয়েছে। প্রসঙ্গত, ইউথ ওয়ানডে ক্রিকেটে বৈভব ২৪ ম্য়াচে ৫২-র ব্যাটিং গড়ে এবং ১৬০.২৩ স্ট্রাইক রেটে মোট ১,২৭১ রান করেছেন। ইউথ ওয়ানডে ক্রিকেটে চতুর্থ ভারতীয় ব্যাটার হিসেবে সর্বাধিক রান করেছেন বৈভব। ফাইনাল ম্য়াচে তন্ময় শ্রীবাস্তবকে পিছনে ফেলে তিনি ভারতীয় ব্যাটারদের মধ্যে তৃতীয় স্থানে উঠে আসতে পারেন।

আরও পড়ুন:

Aaron George Century: বাবা হতে চেয়েছিলেন ক্রিকেটার, স্বপ্নপূরণ করল ছেলে! অ্যারনের শতরানে ইতিহাস ভারতের

ইউথ ওয়ানডে ক্রিকেটে সর্বাধিক রান সংগ্রহকারী ভারতীয় ব্যাটার

  • বিজয় জোল - ১,৪০৪
  • যশস্বী জয়সওয়াল - ১,৩৮৬
  • তন্ময় শ্রীবাস্তব - ১,৩১৫
  • বৈভব সূর্যবংশী - ১,২৩৭
  • শুভমান গিল - ১,১৪৯

গুরুত্বপূর্ণ বিষয় হল, ভারতীয় ক্রিকেট দল এখনও পর্যন্ত সবচেয়ে বেশি অনূর্ধ্ব-১৯ বিশ্বকাপের খেতাব জয় করেছে। চিম ইন্ডিয়া এখনও পর্যন্ত ৫ বার এই টুর্নামেন্টে জয়লাভ করেছে। এখন তারা ষষ্ঠবার খেতাব জয়ের দিকে তাকিয়ে রয়েছে। আয়ুশ মহাত্রের নেতৃত্বে ভারত সেই ইতিহাস গড়তে পারে কি না, সেটাই আপাতত দেখার।

India U19 Cricket Team ICC U19 World Cup 2026 Babar Azam Vaibhav Suryavanshi