/indian-express-bangla/media/media_files/2026/01/06/rishabh-pant-and-vaibhav-suryavanshi-2026-01-06-11-13-04.jpg)
ঋষভ পন্থ এবং বৈভব সূর্যবংশী
ভারতীয় ক্রিকেটের 'বিস্ময় বালক' বৈভব সূর্যবংশী আরও একবার সংবাদ শিরোনামে উঠে এলেন। গত রবিবার (৫ ডিসেম্বর) দক্ষিণ আফ্রিকার বিরুদ্ধে দ্বিতীয় ওয়ানডে ম্যাচ (IND U-19 Vs SA U-19) খেলতে নেমেছিল ভারতের অনূর্ধ্ব-১৯ ক্রিকেট দল। এই ম্য়াচে বৈভব ব্যাট হাতে কার্যত তাণ্ডবলীলা চালালেন। আর সেইসঙ্গে রেকর্ড বুকেও আরও একবার তুলে ফেললেন নিজের নাম।
আরও পড়ুন:
দক্ষিণ আফ্রিকা অনূর্ধ্ব-১৯ ক্রিকেট দলের বিরুদ্ধে দ্বিতীয় ইউথ ওয়ানডে ম্য়াচে বৈভব সূর্যবংশী মাত্র ১৫ বলে নিজের হাফসেঞ্চুরি পূরণ করেছেন। আর সেইসঙ্গে দ্রুততম ফিফটি-র এক নয়া রেকর্ডও কায়েম করলেন তিনি। ইতিমধ্যে ভারতীয় ক্রিকেট দলের (Indian Cricket Team) উইকেটকিপার-ব্যাটার ঋষভ পন্থের একটি রেকর্ড তিনি হেলায় ভেঙে দেন।
আরও পড়ুন:
IND-u19 vs SA-u19 Highlights, 1st Youth ODI: বৈভবের নেতৃত্বে অনন্য নজির, আগুন জয় টিম ইন্ডিয়ার
ঋষভ পন্থের 'মহারেকর্ড' ভাঙলেন বৈভব সূর্যবংশী
প্রসঙ্গত, ২৪৬ রান তাড়া করতে নেমে ভারতীয় অনূর্ধ্ব-১৯ ক্রিকেট দলের অধিনায়ক বৈভব সূর্যবংশী (Vaibhav Suryavanshi) মাত্র ১৫ বলে নিজের হাফসেঞ্চুরি পূরণ করলেন। আর সেইসঙ্গে ভেঙে দিলেন পন্থের রেকর্ডও। ২০১৬ সালে অনূর্ধ্ব-১৯ বিশ্বকাপে ঋষভ পন্থ (Rishabh Pant) নেপালের বিরুদ্ধে মাত্র ১৮ বলে অর্ধশতরান করেছিলেন। এই ম্যাচটি বাংলাদেশের ঢাকায় আয়োজন করা হয়েছিল। কিন্তু, রবিবাসরীয় ম্য়াচে বৈভব সেই রেকর্ডটি হেলায় ভেঙে দেন।
আরও পড়ুন:
ভারতীয় অনূর্ধ্ব-১৯ ক্রিকেট দলের এই তরুণ ওপেনার শেষপর্যন্ত ২৪ বলে ৬৮ রানের একটি ঝকঝকে ইনিংস খেললেন। এই ইনিংসে তিনি ৪ বাউন্ডারি এবং ১০ ছক্কা হাঁকিয়েছেন। প্রসঙ্গত, ১৪ বছর বয়সি বৈভবের ঝুলিতে অনূর্ধ্ব-১৯ ক্রিকেটে দ্রুততম শতরানেরও রেকর্ড রয়েছে। গত বছর তিনি ওয়ারচেস্টারে ইংল্যান্ডের বিরুদ্ধে ৫২ বলে শতরান করেছিলেন।
আরও পড়ুন:
২-০ ব্যবধানে লিড ভারতের
বেনোনিতে আয়োজিত ভারত বনাম দক্ষিণ আফ্রিকা দ্বিতীয় ইউথ ওয়ানডে ম্য়াচে দুটো দলের মধ্যেই হাড্ডাহাড্ডি লড়াই হয়। শেষপর্যন্ত ভারতীয় ক্রিকেট দল ডাকওয়ার্থ লুইস পদ্ধতিতে ৮ উইকেটে হারিয়ে দেয় প্রোটিয়া ব্রিগেডকে। এই ম্য়াচটি বৃষ্টির কারণে বেশ কয়েকবার বিঘ্নিত হয়েছিল। সেকারণে ভারতের সামনে জয়ের জন্য ২৭ ওভারে ১৭৪ রানের টার্গেট দেওয়া হয়েছিল। তবে ভারত ২৩.৩ ওভারেই সেই টার্গেট পূরণ করে ফেলে।
এই ম্য়াচে প্রথমে ব্যাট করতে নেমে দক্ষিণ আফ্রিকা ৪৯.৩ ওভারের মধ্যেই ২৪৫ রানে অলআউট হয়ে যয়া। বৈভব সূর্যবংশীর ব্যাটে ভর করে ভারতীয় ক্রিকেট দল শুরুটা বেশ ভালই করেছিল। কিন্তু, প্রথম ১১ ওভার পর বৃষ্টি নামে। বেশ খানিকক্ষণ পর যখন ম্য়াচ শুরু হয়, তখন ওভার সংখ্যা কমিয়ে দেওয়া হয়। এই পরিস্থিতিতে ভারতের সামনে ১৭৪ রানের টার্গেট দেওয়া হয়। এভাবে দ্বিতীয় ম্য়াচে জয়ের পাশাপাশি টিম ইন্ডিয়া চলতি সিরিজেও ২-০ ব্যবধানে এগিয়ে গেল।
/indian-express-bangla/media/agency_attachments/2024-07-23t122310686z-short.webp)
Follow Us