Vaibhav Suryavanshi News Update: বৈভব সূর্যবংশীকে নিয়ে ধামাকা খবর, ঘুম উড়ল পাকিস্তানের

Vaibhav Suryavanshi T20 Debut: ভারতের নীল জার্সিতে এবার টি-২০ ডেবিউ করতে চলেছেন বৈভব সূর্যবংশী। ইন্ডিয়া এ দলের হয়ে রাইজ়িং স্টার্স এশিয়া কাপে তাঁকে খেলতে দেখা যাবে। এই ম্য়াচের জন্য আপাতত সকলেই অপেক্ষা করছেন।

Vaibhav Suryavanshi T20 Debut: ভারতের নীল জার্সিতে এবার টি-২০ ডেবিউ করতে চলেছেন বৈভব সূর্যবংশী। ইন্ডিয়া এ দলের হয়ে রাইজ়িং স্টার্স এশিয়া কাপে তাঁকে খেলতে দেখা যাবে। এই ম্য়াচের জন্য আপাতত সকলেই অপেক্ষা করছেন।

author-image
Koushik Biswas
New Update
Vaibhav

টিম ইন্ডিয়ার জার্সিতে বৈভব সূর্যবংশী

Vaibhav Suryavanshi: বৈভব সূর্যবংশী। বয়স মাত্র ১৪ বছর হলেও, ইতিমধ্যে তিনি জনপ্রিয়তার শীর্ষে পা রেখেছেন। ভারতীয় ক্রিকেটের এই উদীয়মান তারকার সামনে এবার এসেছে একটা বড়সড় সুযোগ। বিহারের 'লাল' বৈভব ইতিপূর্বে সৈয়দ মুস্তাক আলি ট্রফি এবং রাজস্থান রয়্যালসের হয়ে ২০২৫ আইপিএল টুর্নামেন্টে ব্যাটিং ধামাকা করেছেন। এবার টিম ইন্ডিয়ার জার্সিতে তিনি টি-২০ ডেবিউ করতে চলেছেন। রাইজ়িং স্টার্স এশিয়া কাপে ইন্ডিয়া এ স্কোয়াডে নির্বাচন করা হয়েছে বৈভবকে। আগামী ১৪ নভেম্বর থেকে এই টুর্নামেন্ট শুরু হবে। এই প্রথমবার বৈভব নীল রংয়ের জার্সিতে টি-২০ ম্য়াচ খেলতে নামবেন। 

Advertisment

Vaibhav Suryavanshi: ৯ চার, ৪ ছক্কা! ব্যাট হাতে ফের তাণ্ডব বৈভবের, অল্পের জন্য হাতছাড়া ইতিহাস

টিম ইন্ডিয়ার জার্সিতে টি-২০ ডেবিউ করবেন বৈভব সূর্যবংশী?

আগামী ১৪ নভেম্বর থেকে শুরু হচ্ছে ২০২৫ এশিয়া কাপ রাইজ়িং স্টার্স। কাতারের দোহায় টি-২০ ফরম্য়াটে আয়োজিত এই টুর্নামেন্টে মোট ৮ দল অংশগ্রহণ করবে। অনূর্ধ্ব-১৯ বিভাগের পর এই প্রথমবার বৈভব ইন্ডিয়া এ দলের হয়ে খেলবেন। ভারতীয় স্কোয়াডে ইতিমধ্যে নির্বাচন করা হয়েছে বৈভবকে। এমনকী, তাঁর ডেবিউয়ের সম্ভাবনাও কার্যত নিশ্চিত বলেই মনে করা হচ্ছে। 

Advertisment

Vaibhav Suryavanshi: সেঞ্চুরি করার পরই চূড়ান্ত ফ্লপ বৈভব, তবুও অস্ট্রেলিয়াকে দুরমুশ করল টিম ইন্ডিয়া

এই পরিস্থিতিতে আগামী ১৪ নভেম্বর সংযুক্ত আরব আমিরশাহীর বিরুদ্ধে আয়োজিত ওপেনিং ম্য়াচে বৈভব সূর্যবংশী নীল রংয়ের জার্সিতে টি-২০ ডেবিউ করতে পারেন। এরপর ১৬ নভেম্বর পাকিস্তান শাহিনসের বিরুদ্ধে মাঠে নামবেন তিনি। ইতিপূর্বে, বৈভব টিম ইন্ডিয়ার হয়ে অনূর্ধ্ব-১৯ টুর্নামেন্ট খেলেছিলেন। তবে এই প্রথমবার তিনি টিম ইন্ডিয়ার কোনও টি-২০ ফরম্য়াটে খেলতে নামবেন।

Vaibhav Suryavanshi Hits Century: বৈভব সূর্যবংশীকে নিয়ে বড় খবর, শুনলে গর্বিত হবেন আপনিও!

বৈভব সূর্যবংশীর টি-২০ কেরিয়ার

বৈভব এখনও পর্যন্ত তাঁর সংক্ষিপ্ত ক্রিকেট কেরিয়ারে মোট ৮ টি-২০ ম্য়াচ খেলেছেন। ইতিমধ্যে তিনি ২০৭.০৩ স্ট্রাইক রেটে মোট ২৬৫ রান করেন। বৈভবের ব্যাট থেকে একটি শতরান এবং একটি হাফসেঞ্চুরি বেরিয়ে এসেছে। বিহারের হয়ে তিনি টি-২০ ডেবিউ করেছিলেন। সেই ম্য়াচে ১৩ রান করেন। তবে আইপিএল ডেবিউ ম্য়াচে তিনি ২০ বলে ৩৪ রানের একটি নজরকাড়া ইনিংস উপহার দেন। আপাতত সকলের নজর বৈভবের উপরেই রয়েছে। ভারতের নীলাভ জার্সিতে তিনি কেমন পারফরম্য়ান্স করেন, সেদিকেই সকলে তাকিয়ে রয়েছেন।

Vaibhav Suryavanshi Age Controversy: বৈভবের বয়স নিয়ে এবার প্রশ্ন তুললেন ভারতেরই তারকা ক্রিকেটার, সামনে এল আসল সত্যিটা?

২০২৫ এশিয়া কাপ রাইজ়িং স্টার্স টুর্নামেন্টে ভারতের সম্পূর্ণ শিডিউল:

  • ইন্ডিয়া এ বনাম সংযুক্ত আরব আমিরশাহী (ভারতীয় সময় অনুসারে বিকেল ৫টা)
  • ইন্ডিয়া এ বনাম পাকিস্তান শাহিনস (ভারতীয় সময় অনুসারে রাত ৮টা)
  • ইন্ডিয়া এ বনাম ওমান (ভারতীয় সময় অনুসারে রাত ৮টা)

এশিয়া কাপ রাইজ়িং স্টার্স টুর্নামেন্টের জন্য ইন্ডিয়া এ স্কোয়াড

প্রিয়াংশ আর্য, বৈভব সূর্যবংশী, নেহাল বঢেরা, নমন ধীর (উইকেটকিপার), সূর্যাংশ শোডগে, জীতেশ শর্মা (অধিনায়ক + উইকেটকিপার), রমনদীপ সিং, হর্ষ দুবে, আশুতোষ শর্মা, যশ ঠাকুর, গুরজাপনীত সিং, বিজয় কুমার বৈশ্য, যুদ্ধবীর সিং চরক, অভিষেক পোড়েল  (উইকেটকিপার), সূয়শ শর্মা।

Vaibhav Suryavanshi