/indian-express-bangla/media/media_files/2025/11/15/vaibhav-suryavanshi-6-2025-11-15-01-01-16.jpg)
পাকিস্তানের বিরুদ্ধেও শতরান করতে চাইবেন বৈভব সূর্যবংশী
India vs Pakistan: কাতারের রাজধানী দোহায় এশিয়া কাপ রাইজ়িং স্টারস টুর্নামেন্ট আয়োজন করা হয়েছে। এই টুর্নামেন্টে ১৬ নভেম্বর অর্থাৎ রবিবার ভারত এবং পাকিস্তানে এ ক্রিকেট দল খেলতে নামবে। ভারতীয় ক্রিকেট দলকে নেতৃত্ব দিচ্ছেন জীতেশ শর্মা।
Vaibhav Suryavanshi Latest News: বৈভবের বিধ্বংসী ব্যাটিংয়ে লণ্ডভণ্ড মরুভূমি, ধ্বংস আরব আমিরাত
শুরুটা অবশ্য ভারত বেশ ভালই করেছে। গত ১৪ নভেম্বর সংযুক্ত আরব আমিরশাহীর বিরুদ্ধে খেলতে নেমেছিল ভারতীয় এ দল। এই ম্য়াচে টিম ইন্ডিয়া ১৪৮ রানের বিশাল ব্যবধানে জয়লাভ করে। এরমধ্যে বৈভব সূর্যবংশীর (Vaibhav Suryavanshi) ব্যাট থেকে ১৪৪ রানের একটি বিধ্বংসী ইনিংস বেরিয়ে এসেছিল। এবার পাকিস্তানের বিরুদ্ধে ম্য়াচ শুরু হওয়ার আগেও সকলের নজর বৈভবের উপরেই রয়েছে। আশা করা যেতেই পারে, রবিবাসরীয় ম্য়াচে তাঁর ব্যাট থেকে আরও একটি ধামাকাদার ইনিংস বেরিয়ে আসবে।
Vaibhav Suryavanshi Century: মাঠজুড়ে শুধু ছক্কার বন্যা, ৩২ বলে সেঞ্চুরি হাঁকিয়ে 'নজির' বৈভবের
কোথায়-কখন শুরু হবে ভারত বনাম পাকিস্তান ম্য়াচ
ভারত এবং পাকিস্তান এ দলের মধ্যে আয়োজিত এই ম্য়াচটি নিয়ে যদি বলতে হয়, তাহলে দোহার ওয়েস্ট অ্যান্ড পার্ক ইন্টারন্যাশনাল স্টেডিয়ামে আয়োজন করা হবে। খেলা শুরু হবে ঠিক রাত ৮টায়। তবে সন্ধ্যা ৭টা বেজে ৩০ মিনিটে টস করা হবে।
Vaibhav Suryavanshi News Update: বৈভব সূর্যবংশীকে নিয়ে ধামাকা খবর, ঘুম উড়ল পাকিস্তানের
ভারতীয় ক্রিকেট দলের কাছে এই ম্য়াচটি যথেষ্ট গুরুত্বপূর্ণ। কারণ পাকিস্তানকে হারাতে পারলেই তারা পয়েন্ট টেবিলের শীর্ষস্থান ধরে রাখতে পারবে। প্রসঙ্গত, পাকিস্তান ক্রিকেট দল এই টুর্নামেন্টে তাদের প্রথম ম্য়াচটি ওমানের বিরুদ্ধে খেলতে নেমেছিল। সেই ম্য়াচে তারা ৪০ রানে জয়লাভ করে। ২ পয়েন্ট নিয়ে তারা আপাতত তালিকায় দ্বিতীয় স্থানে দাঁড়িয়ে রয়েছে।
Vaibhav Suryavanshi: ৯ চার, ৪ ছক্কা! ব্যাট হাতে ফের তাণ্ডব বৈভবের, অল্পের জন্য হাতছাড়া ইতিহাস
কোথায় দেখা যাবে ভারত বনাম পাকিস্তান ম্য়াচের লাইভ স্ট্রিমিং?
এশিয়া কাপ রাইজ়িং স্টারস টুর্নামেন্টে মুখোমুখি ভারত এবং পাকিস্তানের এ ক্রিকেট দল একে অপরের বিরুদ্ধে খেলতে নামবে। এই ম্য়াচের লাইভ টেলিকাস্টের ব্যাপারে আলোচনা করা যাক। ভারত থেকে এই ম্য়াচটি টেলিভিশনে সোনি টেন নেটওয়ার্কে দেখা যেতে পারে। এরমধ্যে সোনি টেন-১ এবং সোনি টেন-৩ চ্যানেলে সরাসরি সম্প্রচার করা হবে। এর পাশাপাশি সোনি লিভ অ্যাপ এবং ওয়েবসাইটে আপনি এই ম্য়াচের লাইভ স্ট্রিমিং দেখতে পাবেন।
/indian-express-bangla/media/agency_attachments/2024-07-23t122310686z-short.webp)
Follow Us