Vaibhav Suryavanshi U19 World Cup: কোন ষড়ষন্ত্রের শিকার বৈভব? আর কখনও অনূর্ধ্ব-১৯ বিশ্বকাপ খেলতে পারবেন না ১৪ বছর বয়সি এই ক্রিকেটার!

India vs USA U19: ২০২৬ অনূর্ধ্ব-১৯ বিশ্বকাপের প্রথম ম্য়াচে ভারত এবং আমেরিকা যুক্তরাষ্ট্র খেলতে নামছে। এই ম্য়াচে টিম ইন্ডিয়া ফেভারিট, তা আলাদা করে বলার দরকার পড়ে না।

India vs USA U19: ২০২৬ অনূর্ধ্ব-১৯ বিশ্বকাপের প্রথম ম্য়াচে ভারত এবং আমেরিকা যুক্তরাষ্ট্র খেলতে নামছে। এই ম্য়াচে টিম ইন্ডিয়া ফেভারিট, তা আলাদা করে বলার দরকার পড়ে না।

author-image
Koushik Biswas
New Update
Vaibhav Suryavanshi (10)

ভারতীয় ক্রিকেটের বিস্ময় বালক বৈভব সূর্যবংশী

ICC U19 World Cup 2026: আর কিছুক্ষণের অপেক্ষা। তারপরই শুরু হতে চলেছে ২০২৬ অনূর্ধ্ব-১৯ ক্রিকেট বিশ্বকাপ। চলবে আগামী ৬ ফেব্রুয়ারি পর্যন্ত। প্রত্যেকটা দলই ইতিমধ্যে যাবতীয় প্রস্তুতি সেরে ফেলেছে। এই টুর্নামেন্টের অন্যতম ফেভারিট দল ভারত (India U19 Cricket Team) প্রথম দিনই খেলতে নামবে মার্কিন যুক্তরাষ্ট্রের বিরুদ্ধে। এই ম্য়াচটি জ়িম্বাবোয়ের কুইন্স স্পোর্টস ক্লাবে আয়োজন করা হচ্ছে। এই ম্য়াচকে কেন্দ্র করে ইতিমধ্যে ভারতীয় ক্রিকেট সমর্থকদের মধ্যে উত্তেজনার পারদ চড়তে শুরু করেছে।

Advertisment

আরও পড়ুন:

Vaibhav Suryavanshi and Virat Kohli: বিরাট কোহলির রেকর্ড ভাঙতে পারেন বৈভব সূর্যবংশী, দরকার মাত্র ৬ রান

১৪ বছর বয়সি বৈভব সূর্যবংশী

ভারতীয় ক্রিকেট দলের তরুণ ব্যাটার বৈভব সূর্যবংশী (Vaibhav Suryavanshi) এই প্রথমবার অনূর্ধ্ব-১৯ বিশ্বকাপ খেলতে নামছেন। বয়স মাত্র ১৪ বছর হলেও, এটাই বৈভবের কেরিয়ারে অন্তিম অনূর্ধ্ব-১৯ বিশ্বকাপ হতে চলেছে। ভারতীয় ক্রিকেট কন্ট্রোল বোর্ডের একটি বিশেষ নিয়মের কারণেই বৈভব আর অনূর্ধ্ব-১৯ ক্রিকেট বিশ্বকাপ খেলতে পারবেন না। আসুন, সেই ব্যাপারে বিস্তারিত আলোচনা করা যাক।

আরও পড়ুন:

Vaibhav Suryavanshi: ফের 'ধুঁয়াধার' ব্যাটিং বৈভব সূর্যবংশীর, রানের আগুন স্রোত বিস্ময় বালকের!

এই নিয়ম অনুসারে, যদি কোনও ক্রিকেটার ভারতের হয়ে একবার অনূর্ধ্ব-১৯ বিশ্বকাপে অংশগ্রহণ করে ফেলে, তাহলে আর দ্বিতীয়বার সে এই টুর্নামেন্টে অংশগ্রহণ করতে পারবে না। যতই তার বয়স ১৯ বছরের কম হোক না কেন! আর সেকারণে এটাই বৈভবের প্রথম এবং শেষ অনূর্ধ্ব-১৯ বিশ্বকাপ হতে চলেছে।

আরও পড়ুন:

Vaibhav Suryavanshi Six Viral: বৈভবের ব্যাটে দানবীয় ছক্কা, তোলপাড় সবকিছু! ভাইরাল হল ভিডিও

২০২৬ অনূর্ধ্ব-১৯ বিশ্বকাপে ভারতের সূচি

  • ১৫ জানুয়ারি, বৃহস্পতিবার: ভারত বনাম আমেরিকা - দুপুর ১টা
  • ১৭ জানুয়ারি, শনিবার: ভারত বনাম বাংলাদেশ - দুপুর ১টা
  • ২৪ জানুয়ারি, শনিবার: ভারত বনাম নিউজিল্যান্ড - দুপুর ১টা

আরও পড়ুন:

Vaibhav Suryavanshi Record: ব্যাট হাতে 'সুপার সাইক্লোন', বৈভবের হাতেই ভাঙল ঋষভের গর্বের রেকর্ড!

ভারতের অনূর্ধ্ব-১৯ ক্রিকেট স্কোয়াড

আয়ুশ মহাত্রে (অধিনায়ক), বিহান মলহোত্রা (সহ অধিনায়ক), বৈভব সূর্যবংশী, অ্যারন জর্জ, বেদান্ত ত্রিবেদী, অভিজ্ঞান কুণ্ডু (উইকেটকিপার), হরবংশ সিং (উইকেটকিপার), আরএস অম্বরীশ, কণিষ্ক চৌহান, খিলান প্যাটেল, মহম্মদ এনান, হেনিল প্যাটেল, ডি দীপেশ, কিষান কুমার সিং, উদ্ধব মোহন।

Vaibhav Suryavanshi India U19 Cricket Team ICC U19 World Cup 2026