Vaibhav Suryavanshi Six Viral: বৈভবের ব্যাটে দানবীয় ছক্কা, তোলপাড় সবকিছু! ভাইরাল হল ভিডিও

India U19 vs South Africa U19: ১৪ বছর বয়সি বৈভব সূর্যবংশী আপাতত ভারতীয় অনূর্ধ্ব-১৯ দলকে নেতৃত্ব দিচ্ছেন। দক্ষিণ আফ্রিকার বিরুদ্ধে প্রথম ২ ম্য়াচেই জয়লাভ করেছে টিম ইন্ডিয়া।

India U19 vs South Africa U19: ১৪ বছর বয়সি বৈভব সূর্যবংশী আপাতত ভারতীয় অনূর্ধ্ব-১৯ দলকে নেতৃত্ব দিচ্ছেন। দক্ষিণ আফ্রিকার বিরুদ্ধে প্রথম ২ ম্য়াচেই জয়লাভ করেছে টিম ইন্ডিয়া।

author-image
Koushik Biswas
New Update
Vaibhav Suryavanshi (6)

বিশাল ছক্কা হাঁকালেন বৈভব সূর্যবংশী

Vaibhav Suryavanshi: ১৪ বছর বয়সি বৈভব সূর্যবংশী আপাতত ভারতীয় অনূর্ধ্ব-১৯ দলকে নেতৃত্ব দিচ্ছেন। দক্ষিণ আফ্রিকার (IND U-19 vs SA U-19) বিরুদ্ধে ৩ ম্য়াচের ইউথ ওয়ানডে সিরিজ খেলতে নেমেছে ভারতীয় ক্রিকেট দল। এই সিরিজে আয়ুশ মাহত্রের অনুপস্থিতিতে বৈভব সূর্যবংশীর হাতে তুলে দেওয়া হয়েছে ক্যাপ্টেন্সির ব্যাটন। বৈভবের অধিনায়কত্বে প্রথম ২ ম্য়াচেই জয়লাভ করেছে টিম ইন্ডিয়া। তবে দ্বিতীয় ইউথ ওয়ানডে ম্য়াচে বৈভব এমন একটি আকাশছোঁয়া ছক্কা হাঁকালেন, যা দেখে সকলেই হতবাক হয়ে গিয়েছেন। এই বিশাল ওভার বাউন্ডারি চাক্ষুষ করার পর দক্ষিণ আফ্রিকান কমেন্টেটরদের প্রতিক্রিয়া বেশ ভাইরাল হয়েছে সোশ্যাল মিডিয়ায়। বৈভবের প্রশংসায় তাঁরা পঞ্চমুখ হয়ে উঠেছেন।

Advertisment

আরও পড়ুন:

India U-19 vs South Africa U-19 2nd ODI Highlights: সিরিজ পকেটে ভারতের, দুরন্ত জয় হাসিল করল বৈভব অ্যান্ড কোম্পানি

বৈভবের ধামাকা শটে হতবাক সকলেই

এই ম্য়াচে প্রথমে ব্যাট করতে নেমে দক্ষিণ আফ্রিকা ২৪৫ রান করেছিল। এর জবাবে ভারতের অনূর্ধ্ব-১৯ ক্রিকেট দল শুরুটা বেশ জবরদস্ত করে। বৈভবের দাপুটে ব্যাটিংয়ে তোলপাড় হয়ে যায় সবকিছু। এই ইনিংসের একটি শটই সোশ্যাল মিডিয়ায় আপাতত ভাইরাল হয়ে গিয়েছে। দক্ষিণ আফ্রিকার বোলার জেজে ব্যাসনকে তিনি প্রথম ওভারের পঞ্চম বলে একটি নজরকাড়া শট হাঁকান। ব্যাসন একটি বাউন্সার ডেলিভারি করেছিলেন। সেটাকেই কাজে লাগিয়ে বৈভব একটি হুক শট মারেন। বল সোজা আকাশপথে মাঠের বাইরে চলে যায়। ১৪ বছর বয়সি বৈভবের ব্যাট থেকে এমন গগনচুম্বী ছক্কা দেখার পর সকলেই অবাক হয়ে যান। 

আরও পড়ুন:

Vaibhav Suryavanshi Record: ব্যাট হাতে 'সুপার সাইক্লোন', বৈভবের হাতেই ভাঙল ঋষভের গর্বের রেকর্ড!

ভাইরাল হল ধারাভাষ্যকারের প্রতিক্রিয়া

বৈভব সূর্যবংশীর ব্যাট থেকে এমন শট দেখার পর প্রোটিয়া ধারাভাষ্যকার প্রশংসার বন্যা বইয়ে দেন। তিনি বলেন, 'সূর্যবংশীর স্ট্রাইক রেট সবসময়ই আলোচনার কেন্দ্রবিন্দুতে থাকে। আমি এই মাঠে অনেক ক্রিকেট খেলা দেখেছি। কিন্তু, আমার চোখে দেখা এটাই সবথেকে বড় ওভার বাউন্ডারি। এই মাঠে অনেক আন্তর্জাতিক ক্রিকেটার খেলে গিয়েছেন। কিন্তু, এই হুক শটটা সকলের মধ্যে সেরা।' 

আরও পড়ুন:

Vaibhav Suryavanshi Half Century: টিম ইন্ডিয়ার 'ধুরন্ধর', ১০ ছক্কায় বাজিমাত! বৈভবের রুদ্রমূর্তিতে দিশেহারা আফ্রিকা

দেখুন ভিডিও

ব্যাট হাতে তাণ্ডব চালালেন বৈভব

শুধুমাত্র একটা ছক্কাই নয়, বৈভবের গোটা ইনিংসটাই গতকাল আলোচনার কেন্দ্রবিন্দুতে ছিল। দক্ষিণ আফ্রিকা অনূর্ধ্ব-১৯ ক্রিকেট দলের বিরুদ্ধে দ্বিতীয় ওয়ানডে ম্য়াচে বৈভব মাত্র ১৯ বলে নিজের নিজের হাফসেঞ্চুরি পূরণ করেন। শেষপর্যন্ত ২৪ বলে ৬৮ রান করে তিনি প্যাভিলিয়নে ফিরে যান। এই ম্য়াচে বৈভব ২৮৩.৩৩ স্ট্রাইক রেটে ব্যাট করে ১০ ছক্কা এবং একটি চার হাঁকিয়েছেন। এই প্রসঙ্গে আপনাদের জানিয়ে রাখি, টিম ইন্ডিয়া ৮ উইকেটে এই ম্য়াচে জয়লাভ করে। এমন ধামাকাদার ইনিংসের কারণে বৈভবের হাতেই ম্য়াচ সেরার পুরস্কার তুলে দেওয়া হয়।

Vaibhav Suryavanshi IND U-19 vs SA U-19