Vaibhav Suryavanshi and Virat Kohli: বিরাট কোহলির রেকর্ড ভাঙতে পারেন বৈভব সূর্যবংশী, দরকার মাত্র ৬ রান

Vaibhav Suryavanshi: ১৪ বছরের তরুণ ক্রিকেটার বৈভব সূর্যবংশী আসন্ন অনূর্ধ্ব ১৯ ওয়ানডে বিশ্বকাপে যদি আর ৬ রান করেন, তাহলেই বিরাট কোহলির একটি বড় রেকর্ড ভেঙে ফেলবেন তিনি।

Vaibhav Suryavanshi: ১৪ বছরের তরুণ ক্রিকেটার বৈভব সূর্যবংশী আসন্ন অনূর্ধ্ব ১৯ ওয়ানডে বিশ্বকাপে যদি আর ৬ রান করেন, তাহলেই বিরাট কোহলির একটি বড় রেকর্ড ভেঙে ফেলবেন তিনি।

author-image
Koushik Biswas
New Update
Virat Kohli and Vaibhav Suryavanshi

বিরাট কোহলি এবং বৈভব সূর্যবংশী

Vaibhav Suryavanshi: হাতে আর একেবারে বেশি সময় বাকি নেই। আগামী ১৫ জানুয়ারি থেকে শুরু হচ্ছে অনূর্ধ্ব ১৯ ওয়ানডে বিশ্বকাপ (ICC U19 World Cup 2026)। টিম ইন্ডিয়া এই টুর্নামেন্টের জন্য ইতিমধ্যে জোর কদমে প্রস্তুতি শুরু করে দিয়েছে। এবারের ভারতীয় দলে (India U19 Cricket Team) বেশ কয়েকজন সুপারস্টার ক্রিকেটার রয়েছেন। এর মধ্যে অধিনায়ক আয়ুশ মহত্রে এবং বৈভব সূর্যবংশীর নাম রয়েছে। বর্তমানে বৈভব স্বপ্নের ফর্মে রয়েছেন। প্রায় প্রত্যেকটা ম্যাচেই রানের বন্যা বইয়ে দিচ্ছেন তিনি। এই পরিস্থিতিতে বৈভবের থেকে ভারতীয় ক্রিকেট সমর্থকদের প্রত্যাশা অনেকটাই বেড়ে গিয়েছে। আসন্ন এই আইসিসি ইভেন্টে বৈভবের সামনে কিং কোহলির (Virat Kohli) রেকর্ড ভাঙার একটি সুবর্ণ সুযোগ রয়েছে।

Advertisment

আরও পড়ুন:

Vaibhav Suryavanshi: ফের 'ধুঁয়াধার' ব্যাটিং বৈভব সূর্যবংশীর, রানের আগুন স্রোত বিস্ময় বালকের!

সুবর্ণ সুযোগ রয়েছে বৈভব সূর্যবংশীর সামনে 

১৪ বছরের তরুণ ক্রিকেটার বৈভব সূর্যবংশী আসন্ন অনূর্ধ্ব ১৯ ওয়ানডে বিশ্বকাপে যদি আর ৬ রান করেন, তাহলেই বিরাট কোহলির একটি বড় রেকর্ড ভেঙে ফেলবেন তিনি। অনূর্ধ্ব ১৯ ইউথ ওয়ানডে ফরম্যাটে বিরাট কোহলি মোট ২৮ ম্যাচ খেলেছেন। এরমধ্যে ২৫ ইনিংসে তিনি ৪৬.৫৭ ব্যাটিং গড়ে মোট ৯৭৮ রান করেন। অন্যদিকে, বৈভব এখনও পর্যন্ত ৫৪.০৫ ব্যাটিং গড়ে মোট ৯৭৩ রান করেছেন।  

আরও পড়ুন:

Vaibhav Suryavanshi Six Viral: বৈভবের ব্যাটে দানবীয় ছক্কা, তোলপাড় সবকিছু! ভাইরাল হল ভিডিও

এই পরিস্থিতিতে আর ৬ রান করতে পারলেই বিরাট কোহলিকে টপকে যাবেন তিনি। যদিও এই পরিসংখ্যানে শীর্ষস্থানে রয়েছেন বিজয় জোল। ২০১২ থেকে ২০১৪ সালের মধ্যে মোট ৩৬ ইউথ ওয়ানডে ম্যাচ খেলেছিলেন তিনি। মধ্যে ৪২.৫৪ ব্যাটিং গড়ে মোট ১,৪০৪ রান করেছিলেন তিনি। প্রসঙ্গত, জোলই একমাত্র ভারতীয় ক্রিকেটার যিনি ইউথ ওয়ানডে ম্যাচে ১৪০০ রানের চৌকাঠ অতিক্রম করেছিলেন।

আরও পড়ুন:

Vaibhav Suryavanshi Record: ব্যাট হাতে 'সুপার সাইক্লোন', বৈভবের হাতেই ভাঙল ঋষভের গর্বের রেকর্ড!

ভাঙতে পারে গিল এবং যশস্বীর রেকর্ড 

যুব সুপারস্টার বৈভব শুধুমাত্র কিং কোহলির রেকর্ডিং যে ভাঙবেন, তেমনটা কিন্তু একেবারেই নয়। যশস্বী জয়সওয়াল এবং শুভমান গিলের রেকর্ডও কিন্তু খাদের ধারে দাঁড়িয়ে রয়েছে। তবে এই রেকর্ড ভাঙার জন্য বৈভবকে আগামী টুর্নামেন্টে ৪০০ রান করতে হবে। বৈভব আপাতত যে ফর্মে রয়েছেন, তাতে ৪০০ রান করাটা তাঁর কাছে খুব একটা কঠিন কাজ বলে মনে হচ্ছে না। অনূর্ধ্ব ১৯ ক্রিকেটে শুভমান  এবং জয়সওয়াল দুর্দান্ত পারফরম্যান্স করছেন।

India U19 Cricket Team ICC U19 World Cup 2026 Virat Kohli Vaibhav Suryavanshi