/indian-express-bangla/media/media_files/2025/11/29/vaibhav-suryavanshi-youngest-t20-centurion-rising-stars-asia-cup-2025-2025-11-29-13-32-24.jpg)
৪৬৬ রান, ৪৪ ছক্কা, ৩৬ চার - বৈভবের আগুনে ব্যাটিংয়ে তৈরি 'জ্বলন্ত' রেকর্ড
vaibhav Suryavanshi: ২০২৫ সালের 'রাইজিং স্টারস এশিয়া কাপে' ভারতের উদীয়মান তরুণ ব্যাটসম্যান বৈভব সূর্যবংশী ছিলেন সবচেয়ে আলোচিত নাম। মাত্র ১৪ বছর বয়সে, তিনি এমন একটি পারফর্ম্যান্স প্রদর্শন করেছেন যাতে হতবাক কোটি কোটি ক্রিকেট ভক্ত। তাঁর টি-টোয়েন্টি স্কোর যেন কোনও অভিজ্ঞ আন্তর্জাতিক তারকা ব্যাটারকে জোর টক্কর দিতে পারে।
প্রতিশোধের আগুন বুকে জ্বালিয়ে মাঠে নামছে বিরাট-রোহিত, জেতার অঙ্কে এবার বিরাট বদল টিম ইন্ডিয়ার
১১টি টি-টোয়েন্টি ম্যাচে বৈভব করেছেন ২১১ বলে ৪৬৬ রান, যার মধ্যে রয়েছে ৩৬টি চার এবং ৪৪টি ছক্কা। তাঁর স্ট্রাইক রেট ২২০.৮৫। যা তাঁর আক্রমণাত্মক ব্যাটিং মেজাজেরই প্রমাণ।
টেস্টে লজ্জার হার, গম্ভীরকে নিয়ে 'বোমা' ফাটালেন মনোজ তিওয়ারি, 'বিস্ফোরণে' কেঁপে উঠল ক্রিকেট বিশ্ব
টুর্নামেন্টের উদ্বোধনী ম্যাচেই তিনি ভাঙেন ঐতিহাসিক রেকর্ড। সংযুক্ত আরব আমিরশাহীর বিরুদ্ধে মাত্র ৩২ বলে সেঞ্চুরি করে ক্রিকেটবিশ্বকে তাক লাগিয়ে দেন। সেই ইনিংস শেষ হয় ৪২ বলে ১৪৪ রানে একেবারে বিধ্বংসী ব্যাটিং প্রদর্শনী দিয়ে। এই পারফর্ম্যান্সের সুবাদে তিনি টি-টোয়েন্টি ফরম্যাটে দুটি সেঞ্চুরি করা বিশ্বের সর্বকনিষ্ঠ ব্যাটসম্যানের খেতাব ছিনিয়ে নেন। এর আগে এই রেকর্ডটি ছিল ফ্রান্সের গুস্তাভ ম্যাককনের, যিনি ১৮ বছর বয়সে এই কীর্তি গড়েন। বৈভব তা ভেঙে দেন মাত্র ১৪ বছর ২৩২ দিনে।
২০২৭-এর ওয়ানডে বিশ্বকাপে খেলবেন রোহিত-কোহলি? মর্কেলের 'বিরাট' মন্তব্যে ক্রিকেট দুনিয়ায় ভূমিকম্প
যদিও শুরুটা ছিল আগুনে পারফরমেন্সের মধ্য দিয়ে, শেষ দু ম্যাচে তাঁর ব্যাট তেমন জ্বলে ওঠেনি। পাকিস্তানের বিরুদ্ধে তিনি করেন ৪৫ রান, আর ওমানের বিরুদ্ধে থেমে যান মাত্র ১২ রানে। তবুও রাইজিং স্টারস এশিয়া কাপে তাঁর পারফরম্যান্সে ইতিমধ্যেই উঠে এসেছে ভবিষ্যতের এক সম্ভাবনাময় সুপারস্টারের ঝলক।
/indian-express-bangla/media/agency_attachments/2024-07-23t122310686z-short.webp)
Follow Us