Vihaan Malhotra Century: ব্যাট হাতে 'তাণ্ডব' বিহানের, শতরানের পাশাপাশি গড়লেন এক নয়া রেকর্ড

Vihaan Malhotra Century: অনেকেই মনে করেছিলেন, বৈভব হয়ত এই টুর্নামেন্টে ভারতীয়দের মধ্যে বৈভব হয়ত প্রথম শতরান করতে পারবেন। কিন্তু, বিহান শেষপর্যন্ত বাজিমাত করে বেরিয়ে গেলেন।

Vihaan Malhotra Century: অনেকেই মনে করেছিলেন, বৈভব হয়ত এই টুর্নামেন্টে ভারতীয়দের মধ্যে বৈভব হয়ত প্রথম শতরান করতে পারবেন। কিন্তু, বিহান শেষপর্যন্ত বাজিমাত করে বেরিয়ে গেলেন।

author-image
Koushik Biswas
New Update
Vihaan Malhotra Century

ঝকঝকে শতরান হাঁকালেন বিহান মলহোত্রা

Vihaan Malhotra Century: বিহান মলহোত্রা। এই নামটার সঙ্গে ভারতীয় ক্রিকেট সমর্থকরা এতক্ষণে নিশ্চয়ই পরিচিত হয়ে গিয়েছেন। চলতি অনূর্ধ্ব-১৯ ক্রিকেট বিশ্বকাপে (ICC U19 World Cup 2026) প্রথম ভারতীয় হিসেবে শতরান করলেন বিহান। অনেকেই মনে করেছিলেন, বৈভব হয়ত এই টুর্নামেন্টে ভারতীয়দের (India U19 Cricket Team) মধ্যে বৈভব হয়ত প্রথম শতরান করতে পারবেন। কিন্তু, বিহান শেষপর্যন্ত বাজিমাত করে বেরিয়ে গেলেন। পাটিয়ালার এই ক্রিকেটারের দৌলতে নির্ধারিত ৫০ ওভারে টিম ইন্ডিয়া ৮ উইকেট হারিয়ে ৩৫২ রান করেছে। আসুন, বিহানের ক্রিকেটীয় যাত্রা সম্পর্কে আলোচনা করা যাক।

Advertisment

আরও পড়ুন:

India vs Zimbabwe: মানবিক সিদ্ধান্ত ভারতীয় অনূর্ধ্ব-১৯ ক্রিকেট দলের, শুনলে চোখ ভিজবে আপনারও

ভারতীয় ক্রিকেট দলের অধিনায়ক আয়ুশ মহাত্রে মাত্র ২১ রানে আউট হয়ে ফিরে যাওয়ার পর ব্যাট করতে নামেন টিম ইন্ডিয়ার সহ অধিনায়ক বিহান মলহোত্রা। দ্বিতীয় উইকেটে বৈভব সূর্যবংশীর সঙ্গে তিনি ৫৬ রানের একটি পার্টনারশিপ তৈরি করে প্রাথমিক ধাক্কাটা সামলে দেন। তবে সবথেকে গুরুত্বপূর্ণ যুগলবন্দি তিনি গড়ে তোলেন পঞ্চম উইকেটে ১১৩ রানের পার্টনারশিপ গড়ে তোলেন। শেষপর্যন্ত তিনি ১০৯ রানে অপরাজিত থাকেন। সেইসঙ্গে টিম ইন্ডিয়া জিম্বাবোয়ের বিরুদ্ধে রানের পাহাড় গড়ে তোলেন।

আরও পড়ুন:

IND U19 vs ZIM U19 LIVE Score: শানদার সেঞ্চুরি বিহান মলহোত্রার, রানের পাহাড়ে টিম ইন্ডিয়া

বিহানের ক্রিকেটীয় যাত্রা

পাতিয়ালা থেকে উঠে এসেছেন বিহান মলহোত্রা। বিরাট কোহলিকে আদর্শ করে তিনি ক্রিকেট খেলা শুরু করেন। ভারতের এই স্পিন বোলিং অলরাউন্ডার অনূর্ধ্ব-১৬ দলে পঞ্জাবের হয়ে খেলেছিলেন। কমলপ্রীত সিংয়ের তত্ত্বাবধানে পাতিয়ালার ক্রিকেট হাব অ্যাকাডেমিতে তিনি নিজের প্রতিভায় শান দিয়েছেন। বিহানের সবথেকে বড় গুণ হল, চাপের মুখেও মাথা ঠাণ্ডা রেখে একের পর এক নজরকাড়া শট মারতে পারেন। আর সেকারণেই খুব অল্প বয়সে তিনি জুনিয়র নির্বাচকদের 'প্রিয় পাত্র' হয়ে ওঠেন। অবশেষে অনূর্ধ্ব-১৯ ক্রিকেট দলে তিনি যোগ দেন।

আরও পড়ুন:

IND U19 vs BAN U19 Highlights: টাইগার নয়, একেবারে কাগুজে বাঘ! ভারতের কাছে ১৮ রানে হারল বাংলাদেশ

কেরিয়ারের শুরুটা বিহান একজন ওপেনার হিসেবেই করেছিলেন। কিন্তু, টিম ইন্ডিয়ার বর্তমান ওপেনিং কম্বিনেশনের (আয়ুশ মহাত্রে এবং বৈভব সূর্যবংশী) জন্য বিহানকে নিজের জায়গা 'কুরবান' করে দেন। কিন্তু, মিডল অর্ডারেও তিনি ধ্রুবতারার মতো জ্বলে উঠলেন।

গত বছর ইংল্যান্ড সফরে বিহান দুর্দান্ত পারফরম্য়ান্স করেছিলেন। এই সফরে টিম ইন্ডিয়া চার-দিন এবং ৫০ ওভারের ফরম্য়াটে খেলেছিল। এই সফরে ঝকঝকে পারফরম্য়ান্সের জন্যই অস্ট্রেলিয়া সফরের আগে টিম ইন্ডিয়ার সহ অধিনায়ক হিসেবে তাঁকে নির্বাচন করা হয়।

আরও পড়ুন:

IND U19 vs NZ U19 Highlights: আয়ুশের ঝকঝকে হাফসেঞ্চুরি, নিউজিল্যান্ডকে ৭ উইকেটে হারাল ভারত

গত নভেম্বর মাসে ভারতের অনূর্ধ্ব-১৯ এ ক্রিকেট দল একটি ট্রায়াঙ্গুলার সিরিজ খেলেছিল। বাকি দুটো দল ছিল আফগানিস্তান এবং ভারতের অনূর্ধ্ব-১৯ বি ক্রিকেট দল। এই সিরিজে ভারতের অনূর্ধ্ব-১৯ এ ক্রিকেট দলকে নেতৃত্ব দিয়েছিলেন বিহান। পাঁচ ইনিংসে ভারতের এই বাঁ-হাতি ব্যাটার ১৮২ রান করেছিলেন।

বলতে বাধা নেই, ২০২৬ অনূর্ধ্ব-১৯ ক্রিকেট বিশ্বকাপে ব্যাট হাতে বিহানের শুরুটা একেবারে ভাল হয়নি। কিন্তু, জিম্বাবোয়ের বিরুদ্ধে শতরান করে তিনি বুঝিয়ে দিলেন যে আগামীদিনে টিম ইন্ডিয়ার 'ভবিষ্যৎ' হতে চলেছেন। এই ম্য়াচটা টিম ইন্ডিয়া এবার জিততে পারে কি না, সেটাই আপাতত দেখার।

India U19 Cricket Team ICC U19 World Cup 2026 Vihaan Malhotra