/indian-express-bangla/media/media_files/2026/01/19/vidarbha-cricket-team-2026-01-19-10-25-37.jpg)
বিজয় হাজারে ট্রফি জিতল বিদর্ভ ক্রিকেট দল
Vijay Hazare Trophy: শেষ হল ২০২৫-২৬ বিজয় হাজারে ট্রফি। গত রবিবার অর্থাৎ ১৮ জানুয়ারি এই টুর্নামেন্টের ফাইনাল ম্য়াচ আয়োজন করা হয়েছিল। বেঙ্গালুরুর সেন্টার অফ এক্সেলেন্সের মাঠে বিদর্ভ এবং সৌরাষ্ট্রের মধ্যে এই ম্য়াচ আয়োজন করা হয়। ফাইনাল ম্য়াচে সৌরাষ্ট্রকে কার্যত কুপোকাত করে খেতাব জয় করে বিদর্ভ। এই ম্য়াচে বিদর্ভ প্রথমে ব্যাট করতে নেমে ৩১৭ রান করেছিল। বিদর্ভর হয়ে ২৫ বছর বয়সি এক ব্যাটারের দুরন্ত শতরানই গোটা ম্যাচে পার্থক্য গড়ে দেয়।
প্রসঙ্গত, গত মরশুমেও ফাইনালে উঠেছিল বিদর্ভ। কিন্তু, কর্নাটকের বিরুদ্ধে তারা ৩৬ রানে হেরে যায়। তবে এই মরশুমে তারা একেবারে কোমর বেঁধেই খেলতে নেমেছিল। শেষপর্যন্ত খেতাব জিতে তারা মরশুম শেষ করল। এই প্রথমবার বিজয় হাজারে ট্রফি জিতল বিদর্ভ।
২৫ বছর বয়সি এই ক্রিকেটারই জয়ের আসল নায়ক!
বিদর্ভর হয়ে ফাইনাল ম্য়াচ খেলতে নেমেছিলেন ২৫ বছর বয়সি ব্যাটার অথর্ব তায়ডে। এই ম্যাচে তাঁর ব্যাট থেকে একটি ঝকঝকে শতরান দেখতে পাওয়া যায়। ফাইনাল ম্য়াচে অথর্ব ১১৮ বলে ১২৮ রান করেছেন। এরমধ্যে ১৫ চার ছাড়াও ৩ ছক্কা রয়েছে। এর পাশাপাশি আমন মোখাডে ৪৫ বলে ৩৩ রান করেন। অন্য়দিকে, যশ রাঠোর ৬১ বলে ৫৪ রানের একটি ইনিংস উপহার দেন। আর এভাবেই বিদর্ভ ৫০ ওভারে ৮ উইকেট হারিয়ে ৩১৭ রান করেছিল। সৌরাষ্ট্রের হয়ে অঙ্কুর পাওয়ার ৪ উইকেট শিকার করেন। এছাড়া চিরাগ জানি এবং চেতন সাকারিয়া দুটো করে উইকেট তুলে নেন।
২৭৯ রানে অলআউট সৌরাষ্ট্র
এই টার্গেট তাড়া করতে নেমে সৌরাষ্ট্র ৪৮.৫ ওভারের মধ্যেই ২৭৯ রানে অলআউট হয়ে যায়। সৌরাষ্ট্রের হয়ে সর্বাধিক রান করেন প্রেরক মানকড়। ৯২ বলে তিনি ৮৮ রান করেন। এছাড়া চিরাগ জানি ৬৩ বলে করেন ৬৪ রান। শেষপর্যন্ত বিদর্ভ ৩৮ রানে জয়লাভ করেছে। বিদর্ভর হয়ে যশ ঠাকুর ৪ উইকেট এবং নচিকেত ভুটে ৩ উইকেট শিকার করেছেন।
কোন বছর কোন দল জিতেছে বিজয় হাজারে ট্রফি?
| মরশুম | বিজয়ী দল | রানার্স আপ |
| ২০২৫-২৬ | বিদর্ভ | সৌরাষ্ট্র |
| ২০২৪-২৫ | কর্নাটক | বিদর্ভ |
| ২০২৩-২৪ | হরিয়ানা | রাজস্থান |
| ২০২২-২৩ | সৌরাষ্ট্র | মহারাষ্ট্র |
| ২০২১-২২ | হিমাচল প্রদেশ | তামিলনাড়ু |
| ২০২০-২১ | মুম্বই | উত্তরপ্রদেশ |
| ২০১৯-২০ | কর্নাটক | তামিলনাড়ু |
| ২০১৮-১৯ | মুম্বই | দিল্লি |
| ২০১৭-১৮ | কর্নাটক | সৌরাষ্ট্র |
| ২০১৬-১৭ | তামিলনাড়ু | বাংলা |
| ২০১৫-১৬ | গুজরাট | দিল্লি |
| ২০১৪-১৫ | কর্নাটক | পঞ্জাব |
| ২০১৩-১৪ | কর্নাটক | রেলওয়ে |
| ২০১২-১৩ | দিল্লি | অসম |
| ২০১১-১২ | বাংলা | মুম্বই |
| ২০১০-১১ | ঝাড়খণ্ড | গুজরাট |
| ২০০৯-১০ | তামিলনাড়ু | বাংলা |
| ২০০৮-০৯ | তামিলনাড়ু | বাংলা |
| ২০০৭-০৮ | সৌরাষ্ট্র | বাংলা |
| ২০০৬-০৭ | মুম্বই | রাজস্থান |
| ২০০৫-০৬ | রেলওয়ে | উত্তরপ্রদেশ |
| ২০০৪-০৫ | তামিলনাড়ু এবং উত্তরপ্রদেশ (যুগ্ম বিজেতা) | |
| ২০০৩-০৪ | মুম্বই | বাংলা |
| ২০০২-০৩ | তামিলনাড়ু | পঞ্জাব |


/indian-express-bangla/media/agency_attachments/2024-07-23t122310686z-short.webp)
Follow Us