Vijay Hazare Trophy Accident: বিজয় হাজারে ট্রফিতে ভয়ঙ্কর দুর্ঘটনা, স্ট্রেচারে শুয়ে সোজা হাসপাতালে তারকা ক্রিকেটার

Mumbai vs Uttarakhand: ২০২৫-২৬ বিজয় হাজারে ট্রফির দ্বিতীয় রাউন্ডে মুম্বই এবং উত্তরাখণ্ড মধ্যে ম্য়াচ আয়োজন করা হয়েছিল। এই ম্য়াচ চলাকালীন এমন একটি ভয়ঙ্কর ঘটনার সাক্ষী রইল ভারতীয় ক্রিকেট, যা হয়ত তারা স্বপ্নেও কখনও কল্পনা করতে পারেনি।

Mumbai vs Uttarakhand: ২০২৫-২৬ বিজয় হাজারে ট্রফির দ্বিতীয় রাউন্ডে মুম্বই এবং উত্তরাখণ্ড মধ্যে ম্য়াচ আয়োজন করা হয়েছিল। এই ম্য়াচ চলাকালীন এমন একটি ভয়ঙ্কর ঘটনার সাক্ষী রইল ভারতীয় ক্রিকেট, যা হয়ত তারা স্বপ্নেও কখনও কল্পনা করতে পারেনি।

author-image
Koushik Biswas
New Update
Angkrish Raghuvanshi Injury

অঙ্গকৃশ রঘুবংশীর চোটে চিন্তিত রোহিত শর্মাও

Vijay Hazare Trophy Accident: ২০২৫-২৬ বিজয় হাজারে ট্রফির দ্বিতীয় রাউন্ডে মুম্বই এবং উত্তরাখণ্ড মধ্যে ম্য়াচ আয়োজন করা হয়েছিল। এই ম্য়াচ চলাকালীন এমন একটি ভয়ঙ্কর ঘটনার সাক্ষী রইল ভারতীয় ক্রিকেট, যা হয়ত তারা স্বপ্নেও কখনও কল্পনা করতে পারেনি। জয়পুরে আয়োজিত এই ম্য়াচে মুম্বইয়ের তরুণ উইকেটকিপার-ব্যাটার অঙ্গকৃশ রঘুবংশী (Angkrish Raghuvanshi) মারাত্মক চোট পেয়েছেন।

Advertisment

Rohit Sharma Golden Duck: রোহিত সমর্থকদের জন্য 'বড় ধাক্কা', গোল্ডেন ডাক হয়ে ফিরলেন হিটম্য়ান!

উল্লেখ্য, ফিল্ডিং করার সময় একটি ক্যাচ ধরতে যান অঙ্গকৃশ। সেইসময় তাঁর মাথা এবং কাঁধে চোট লাগে। সঙ্গে সঙ্গে তাঁকে স্ট্রেচারে শুইয়ে মাঠ থেকে বের করে নিয়ে যাওয়া হয়। স্টেডিয়ামের পাশে অবস্থিত একটি হাসপাতালে আপাতত ভর্তি করা হয়েছে।

Virat Kohli Misses Century: ধামাকা ব্যাটিং, মাঠ জুড়ে চার-ছক্কার বন্যা! তবুও অল্পের জন্য় সেঞ্চুরি মিস কোহলির

কীভাবে চোট পেলেন অঙ্গকৃশ?

এই ঘটনাটি উত্তরাখণ্ড ইনিংসের ৩০ ওভারে ঘটেছে। ব্যাট করার সময় সৌরভ রাওয়াত একটি স্লগ সুইপ শট খেলেন। বলটা তাঁর ব্যাটে উপরের কানায় লাগে এবং মিড উইকেট অঞ্চলে চলে যায়। সেইসময় ডিপ মিড-উইকেটে বাউন্ডারি লাইনের সামনে দাঁড়িয়ে ছিলেন অঙ্গকৃশ রঘুবংশী। তিনি ক্যাচটি তালুবন্দি করার জন্য জোরে দৌড়তে শুরু করেন। শেষপর্যন্ত ক্যাচটি ধরার জন্য তিনি ডাইভ দেন। শেষপর্যন্ত ক্যাচটা হাতছাড়া হলেও ডাইভ দেওয়ার সময় তাঁর মাথা এবং কাঁধ মাটিতে খুব বাজেভাবে আছাড় খায়।

Angkrish Raghuvanshi-KKR: ঘুমোতেন ক্যান্সারে আক্রান্ত ভাইয়ের সঙ্গে, নাইট জার্সিতে তাণ্ডব চালানো অঙ্গকৃশ বিশ্বচ্যাম্পিয়নও! চিনুন ১৮ বছরের 'মস্তান'কে

এই ঘটনায় তিনি ভয়ঙ্কর চোট পেয়েছেন। যথেষ্ট যন্ত্রণায় কাতরাচ্ছিলেন তিনি। এরপর মুম্বইয়ের বাকি ক্রিকেটার এবং মেডিকেল স্টাফ তাঁর কাছে দৌড়ে আসেন। স্ট্রেচারে শুইয়ে তাঁকে মাঠের বাইরে নিয়ে যাওয়ার হয়। পরিস্থিতি এতটাই খারাপ হয়ে গিয়েছিল যে তিনি নিজের ঘাড় পর্যন্ত নাড়াতে পারছিলেন না। এরপর অ্যাম্বুলেন্সে করে সোজা হাসপাতালে নিয়ে যাওয়া হয়। হাসপাতালটি অবশ্য সাওয়াই মান সিং স্টেডিয়ামের একেবারে পাশেই অবস্থিত। সেই ভিডিও সোশ্যাল মিডিয়ায় ইতিমধ্যে ভাইরাল হতে শুরু করেছে।

দেখে নিন ভিডিও

ব্যাট হাতে সাফল্য পাননি রঘুবংশী

এই ম্য়াচে প্রথমে ব্যাট করতে নেমে মুম্বই ৫০ ওভারে ৭ উইকেট হারিয়ে ৩৩১ রান করে। যদিও মুম্বইয়ের হয়ে একেবারে ভাল ব্যাটিং পারফরম্য়ান্স করতে পারেননি অঙ্গকৃশ। রোহিত শর্মার সঙ্গে ওপেন করতে নেমেছিলেন তিনি। কিন্তু, ২০ বলে মাত্র ১১ রান প্যাভিলিয়নে ফিরে আসে। অন্যদিকে, গোল্ডেন ডাক হয়ে যান রোহিত শর্মাও। তবে হার্দিক তোমারে অপরাজিত ৯৩ রান করেন। অন্যদিকে, সরফরাজ এবং মুশীর খান দুজনেই ৫৫ করে রান করেছেন।

Vijay Hazare Trophy Angkrish Raghuvanshi