Virat Kohli 85th Century: শতরান হাঁকিয়েও মানরক্ষা করতে পারলেন না ভারতের, জলে গেল বিরাটের লড়াই

Virat Kohli 85th Century: এই ম্য়াচে বিরাট মাত্র ৯১ বলে নিজের শতরান পূরণ করলেন। এটা তাঁর ওয়ানডে ক্রিকেট কেরিয়ারের ৫৪তম শতরান। অন্যদিকে, আন্তর্জাতিক ক্রিকেটে তাঁর ব্যাট থেকে ৮৫ নম্বর শতরান বেরিয়ে এসেছে।

Virat Kohli 85th Century: এই ম্য়াচে বিরাট মাত্র ৯১ বলে নিজের শতরান পূরণ করলেন। এটা তাঁর ওয়ানডে ক্রিকেট কেরিয়ারের ৫৪তম শতরান। অন্যদিকে, আন্তর্জাতিক ক্রিকেটে তাঁর ব্যাট থেকে ৮৫ নম্বর শতরান বেরিয়ে এসেছে।

author-image
Koushik Biswas
New Update
Virat Kohli Century (4)

শতরানের পরও ভারতের মান রক্ষা করতে পারলেন না বিরাট কোহলি

Virat Kohli: বিরাট কোহলির দুর্দান্ত ফর্ম অব্যাহত। গত বছর অস্ট্রেলিয়া সফরের তৃতীয় ওয়ানডে ম্য়াচ থেকেই ফর্মে ফিরেছেন তিনি। তারপর থেকে প্রায় প্রত্যেক ম্য়াচেই বিরাট রানের বন্যা বইয়ে দিচ্ছেন। সাউথ আফ্রিকার বিরুদ্ধে ওয়ানডে সিরিজে সবথেকে বেশি রান কোহলির ব্যাট থেকেই বেরিয়ে এসেছিল। নিউজিল্যান্ডের (India vs New Zealand) বিরুদ্ধে চলতি সিরিজের শুরুটাও বেশ ধামাকাদার মেজাজে করেছিলেন তিনি। সিরিজের প্রথম ম্য়াচেই তিনি ধামাকাদার অর্ধশতরান হাঁকিয়েছিলেন। মাত্র ৭ রানের জন্য মিস করেছিলেন সেঞ্চুরি। এরপর দ্বিতীয় ম্য়াচে মাত্র ২৩ রান করে তিনি প্যাভিলিয়নে ফিরে যান। কিন্তু, তৃতীয় ম্য়াচে সুযোগ পেতেই ব্যাট হাতে ফের তাণ্ডবলীলা চালালেন। ইন্দোরের হোলকার স্টেডিয়ামে তাঁর ব্যাট থেকে বেরিয়ে এল একটি ঝকঝকে সেঞ্চুরি। শেষপর্যন্ত ১২৪ রানে তিনি আউট হয়ে ফিরে গেলেন। শেষপর্যন্ত টিম ইন্ডিয়া ৪১ রানে এই ম্যাচ হেরে গেল।

Advertisment

আরও পড়ুন:

IND vs NZ 3rd ODI Shubman Gill Captaincy: একেবারে জঘন্য ক্যাপ্টেন্সি, সেই পুরনো 'গলদ' আওড়ালেন শুভমান!

এই ম্য়াচে বিরাট মাত্র ৯১ বলে নিজের শতরান পূরণ করলেন। এটা তাঁর ওয়ানডে ক্রিকেট কেরিয়ারের ৫৪তম শতরান। অন্যদিকে, আন্তর্জাতিক ক্রিকেটে তাঁর ব্যাট থেকে ৮৫ নম্বর শতরান বেরিয়ে এসেছে। আর সেকারণে সর্বাধিক আন্তর্জাতিক শতরানের তালিকায় শচীন এবং বিরাটের মধ্যে আপাতত ১৫ শতরানের ফারাক রয়েছে। যদি কোহলি এই গতিতেই দৌড়তে থাকেন, তাহলে শচীনের বিশ্বরেকর্ড তিনি হেলায় চুরমার করতে পারবেন।

আরও পড়ুন:

Virat Kohli 85th Century: শতরান হাঁকিয়েও মানরক্ষা করতে পারলেন না ভারতের, জলে গেল বিরাটের লড়াই

আন্তর্জাতিক ক্রিকেটে সর্বাধিক শতরান

  • শচীন তেন্ডুলকর - ১০০
  • বিরাট কোহলি - ৮৫
  • রিকি পন্টিং - ৭১
  • কুমার সঙ্গকারা - ৬৩
  • জ্যাক কালিস - ৬২
  • জো রুট - ৬০

এই প্রসঙ্গে আপনাদের জানিয়ে রাখি, ইন্দোরের হোলকার স্টেডিয়ামে ভারত এবং নিউজিল্যান্ডের মধ্যে ওয়ানডে সিরিজের তৃতীয় তথা অন্তিম ম্য়াচ আয়োজন করা হয়েছিল। এই ম্য়াচের আগে সিরিজ ১-১ ব্যবধানে দাঁড়িয়ে ছিল। এই পরিস্থিতিতে এটাই ছিল সিরিজের নির্ণায়ক ম্য়াচ। টিম ইন্ডিয়া টস জিতে প্রথমে ফিল্ডিং করার সিদ্ধান্ত নেয়। প্রথমে ব্যাট করতে নেমে নিউজিল্যন্ড ৩৩৭ রান করেছিল। কিন্তু, পালটা জবাব দিতে নেমে বিরাট কোহলি এবং হর্ষিত রানা ছাড়া কেউই গর্জাতে পারলেন না।

আরও পড়ুন:

IND vs NZ 3rd ODI Highlights: ভারত হারলেও উজ্জ্বল কোহলির লড়াই, বাকিদের ভূমিকা নিয়ে একাধিক প্রশ্ন

বাজিমাত করল নিউজিল্যান্ড

নিউজিল্যান্ডের হয়ে ড্যারিল মিচেল এবং গ্লেন ফিলিপস দুরন্ত শতরান করেন। একদিকে ড্যারিল মিচেল ১৩১ বলে ১৩৭ রান এবং অন্যদিকে গ্লেন ফিলিপস ৮৮ বলে ১০৬ রানের ইনিংস উপহার দেন। নিউজিল্যান্ড ৫০ ওভারে ৮ উইকেট হারিয়ে ৩৩৭ রান করেছিল। 

আরও পড়ুন:

IND vs NZ 2nd ODI Highlights: রাহুলের পাল্টা সেঞ্চুরি মিচেলের, একাই ছিনিয়ে নিলেন ভারতের গ্রাস

টার্গেট তাড়া করতে নেমে টিম ইন্ডিয়া ৪৬ ওভারে ২৯৬ রানেই অলআউট হয়ে যায়। ভারতের হয়ে বিরাট কোহলি দুরন্ত শতরান করেন। তিনি ১০৮ বলে ১২৪ রানের একটি ইনিংস ভারতীয় ক্রিকেট দলকে উপহার দেন। টিম ইন্ডিয়ার হয়ে দ্বিতীয় সর্বাধিক স্কোর করেন হর্ষিত রানা। ৫৩ বলে ৫৩ রান করে তিনি প্যাভিলিয়নে ফিরে যান। এছাড়া ৫৭ বলে ৫৩ রান করেন নীতীশ কুমার রেড্ডিও। শেষপর্যন্ত নিউজিল্যান্ড এই ম্য়াচে ৪১ রানে জয়লাভ করে। আর সিরিজ তারা ২-১ ব্যবধানে পকেটে পুরে নেয়।

Virat Kohli India vs New Zealand