/indian-express-bangla/media/media_files/2025/05/04/2iEMTmw568Xh8pC37Fuu.jpg)
বিরাট কোহলি এবং অবনীত কৌর
Virat Kohli Instagram Controversy: বিরাট কোহলি। এমন একজন ক্রিকেটার, যাঁকে নিয়ে কখনই আলোচনা শেষ হয় না। সেটা ক্রিকেট সম্পর্কিত হোক কিংবা ক্রিকেটের বাইরে। সম্প্রতি রয়্যাল চ্যালেঞ্জার্স বেঙ্গালুরু (Royal Challengers Bengaluru) দলের এই তারকা ব্যাটার ফের আলোচনার কেন্দ্রবিন্দুতে উঠে এসেছেন। কারণটা বড্ড অদ্ভুত। ইনস্টাগ্রামে একটি ছবিতে লাইক করার জন্য যাবতীয় আলোচনার সূত্রপাত। কী হয়েছিল ঘটনাটি, আসুন সবিস্তারে জেনে নেওয়া যাক।
দিনটা বিরাটের কাছে ছিল খুব স্পেশাল। স্ত্রী তথা বলিউড অভিনেত্রী অনুষ্কা শর্মার (Anushka Sharma) জন্মদিন। তো, গত ১ মে ইনস্টাগ্রাম ঘাঁটতে ঘাঁটতে আচমকা অভিনেত্রী অবনীত কৌরের (Avneet Kaur) একটি ছবিতে লাইক করে দেন বিরাট। এই ছোট্ট একটা বিষয় নিয়ে সোশ্যাল মিডিয়ায় উঠতে শুরু করে সমালোচনার ঝড়। এই ঘটনার জন্য কিং কোহলিকে ভারতীয় ক্রিকেট সমর্থকরা ট্রোল করতে শুরু করেন।
শেষপর্যন্ত সাফাই দিতে হয় বিরাটকে
প্রসঙ্গত, গত ৩০ এপ্রিল ইনস্টাগ্রামে বেশ কয়েকটি ছবি শেয়ার করেছিলেন অবনীত কৌর। এই ছবিতে তিনি সবুজ রংয়ের টপ এবং শর্ট স্কার্ট পরেছিলেন। অবনীত ছবি আপলোড করতে না করতেই ইনস্টাগ্রামে লাইক এবং কমেন্টসের বন্যা বইতে শুরু করে। কিন্তু, আচমকা দেখতে পাওয়া যায়, বিরাট কোহলি এই ছবিতে লাইক দিয়েছেন। বিষয়টি প্রকাশ্যে আসতেই সমালোচনার ঝড় ওঠে।
বিষয়টা নিয়ে হয়ত এতটাও মাতামাতি হত না। কিন্তু, অনুষ্কার শর্মার জন্মদিনেই এমন 'বিরাট' কাণ্ড ঘটিয়ে ফেলেন কোহলি। এরপর অবশ্য কোহলি ওই ছবি থেকে লাইক তুলেও নেন। কিন্তু, ততক্ষণে গোটা বিষয়টার স্ক্রিনশট সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হয়ে গিয়েছে।
Virat Kohli Record: আগুন ফর্মে কিং কোহলি, হেলায় ভাঙলেন রোহিতের এই স্পেশাল রেকর্ড
অবশেষে এই অপ্রীতিকর ঘটনার জন্য ক্ষমা চাইতে হয় বিরাট কোহলি। মোদ্দা কথা, নিজের কৃতকর্মের সাফাই দেন তিনি। ইনস্টাগ্রাম স্টোরিতে বিরাট লেখেন, 'একটা বিষয় আমি স্পষ্ট করে দিতে চায়। আমি জেনেবুঝে ওই ছবিতে লাইক দিইনি। ভুলবশত হয়ে গিয়েছে। দয়া করে এটা খারাপভাবে নেবেন না। আশা করি, আপনারা গোটা বিষয়টা বুঝতে পারছেন। অনেক ধন্যবাদ।'
/indian-express-bangla/media/media_files/2025/05/04/5Y1WnpalfZ0SiGqUJxGm.jpg)
ভারতীয় ক্রিকেটে পাওয়ার কাপল হলেন বিরাট কোহলি এবং অনুষ্কা শর্মা। তাঁদের মধ্যে সম্পর্কের যে রসায়ন রয়েছে, তা হামেশাই ভারতীয় ক্রিকেট সমর্থকদের হৃদয় জয় করে। এই পরিস্থিতিতে বিরাট কোহলির নাম যদি অন্য কোনও অভিনেত্রীর সঙ্গে যুক্ত হয়, তাহলে তো প্রতিক্রিয়া আসবেই! এটা স্বাভাবিক।
RCB vs CSK Highlights, IPL Match Today: দুরন্ত কামব্যাক দয়ালের, ইতিহাস গড়ল আরসিবি
বিরাটের এই একটা লাইকের কারণে কিছু সংখ্যক ফ্যান যেমন অবাক হয়েছেন। তেমনই কিছু ফ্যান আবার ক্ষোভে ফেটে পড়েছিলেন। এবার বিরাট কোহলি নিজে এই ব্যাপারে সাফাই দেওয়ার পর আশা করা যেতে পারে, গোটা পরিস্থিতি ধীরে-ধীরে ঠাণ্ডা হয়ে যাবে। চলতি আইপিএল টুর্নামেন্টে (IPL 2025) বিরাটের চওড়া ব্য়াটই যাবতীয় প্রশ্নের জবাব দিয়ে দেবে।


/indian-express-bangla/media/agency_attachments/2024-07-23t122310686z-short.webp)
Follow Us