Virat Kohli Breaks Sachin Tendulkar Record: বিরাটই টিম ইন্ডিয়ার আসল 'ধুরন্ধর', করলেন মাত্র ২৩ রান, ভাঙলেন শচীনের মহারেকর্ড!

India vs New Zealand ODI News: ভারত এবং নিউজিল্যান্ডের মধ্যে তিন ম্য়াচের ওয়ানডে সিরিজ আয়োজন করা হয়েছে। এই সিরিজের দ্বিতীয় ম্য়াচটি বুধবার (১৪ জানুয়ারি) আয়োজন করা হয়েছে।

India vs New Zealand ODI News: ভারত এবং নিউজিল্যান্ডের মধ্যে তিন ম্য়াচের ওয়ানডে সিরিজ আয়োজন করা হয়েছে। এই সিরিজের দ্বিতীয় ম্য়াচটি বুধবার (১৪ জানুয়ারি) আয়োজন করা হয়েছে।

author-image
Koushik Biswas
New Update
Virat and Sachin

বিরাট কোহলি এবং শচীন তেন্ডুলকর

India vs New Zealand: ক্রিকেট দুনিয়ায় 'কিং' যে একজনই রয়েছেন, সেটা আরও একবার প্রমাণ করে দিলেন বিরাট কোহলি (Virat Kohli)। কেরিয়ারের গোধূলিলগ্নে দাঁড়িয়েও তিনি প্রতি ম্য়াচে কোনও না কোনও রেকর্ড গড়ে চলেছেন। নিউজিল্যান্ডের বিরুদ্ধে দ্বিতীয় ওয়ানডে ম্য়াচেও সেই ছবি দেখতে পাওয়া গেল। এই ম্যাচে তিনি মাত্র ২৩ রান করে প্যাভিলিয়নে ফিরে যান। কিন্তু, ইতিমধ্যে তিনি শচীন তেন্ডুলকরের (Sachin Tendulkar) একটি মহা রেকর্ড ভেঙে ফেললেন। নিউজিল্যান্ডের বিরুদ্ধে বিরাট কার্যত রানের বন্যা বইয়ে দিয়েছেন।

Advertisment

IND vs NZ 2nd ODI Live Updates: দুরন্ত হাফসেঞ্চুরি রাহুলের, 'দ্য ওয়াল' হয়ে দাঁড়িয়ে রয়েছেন কিউয়িদের সামনে

গুরুত্বপূর্ণ রেকর্ড গড়লেন বিরাট কোহলি

নিউজিল্যান্ডের বিরুদ্ধে দ্বিতীয় ওয়ানডে ম্য়াচে মাত্র ১ রান করতে না করতেই বিরাট কোহলি টেক্কা দেন শচীন তেন্ডুলকরকে। নিউজিল্যান্ডের বিরুদ্ধে ওয়ানডে ক্রিকেটে এতদিন ভারতীয় ব্যাটারদের মধ্যে সর্বাধিক রানের তালিকায় ছিলেন শচীন তেন্ডুলকর। এই দলের বিরুদ্ধে শচীন ১,৭৫০ রান করেছেন। এই রেকর্ড ভেঙে এবার কিং কোহলি ১,৭৭৩ রান করলেন। যদিও নিউজিল্যান্ডের বিরুদ্ধে ওয়ানডে ক্রিকেটে সর্বাধিক রান করেছেন অস্ট্রেলিয়ার প্রাক্তন অধিনায়ক রিকি পন্টিং। কিউয়ি ব্রিগেডের বিরুদ্ধে পন্টিং ১,৯৭১ রান করেছেন। এবার কোহলি পন্টিংয়ের এই রেকর্ড ভাঙার চেষ্টা করবেন। মাথায় রাখতে হবে, কোহলি বর্তমানে শুধুমাত্র ওয়ানডে ক্রিকেটই খেলেন।

Virat Kohli ICC Ranking: ওয়ানডে ক্রিকেটে 'কিং' বিরাট কোহলি, পতন হল রোহিত সাম্রাজ্যের!

চাপে পড়েছেন ভারতের ব্যাটাররা

টস হারার পর ভারতীয় ক্রিকেট দল এই ম্য়াচে প্রথমে ব্যাট করতে নেমে। শুরুটা বেশ ভালই করেছিল তারা। কিন্তু, টিম ইন্ডিয়ার প্রাক্তন অধিনায়ক রোহিত শর্মা মাত্র ২৪ রানে প্যাভিলিয়নে ফিরে যান। অন্যদিকে, বর্তমান অধিনায়ক শুভমান গিল ৫৬ রানের ইনিংস খেলে ভারতের সম্মান কিছুটা হলেও বাঁচান। কোহলি ছাড়া টিম ইন্ডিয়ার সহ অধিনায়ক শ্রেয়স আইয়ার মাত্র ৮ রান করে প্যাভিলিয়নে ফিরে গিয়েছিলেন। এই প্রতিবেদনটি লেখা পর্যন্ত টিম ইন্ডিয়া ২৮ ওভারে ৪ উইকেট হারিয়ে মাত্র ১৩৫ রান করেছে। বর্তমানে ভারতের হয়ে ব্যাট করছেন রবীন্দ্র জাদেজা এবং উইকেটকিপার ব্যাটার কেএল রাহুল।

Sachin Tendulkar India vs New Zealand Virat Kohli