Virat Kohli Century, Kolkata Police: সেঞ্চুরি হাঁকিয়ে 'বিরাট' রাজত্ব, কিং কোহলিকে অভিনব সম্মান কলকাতা পুলিশের

Virat Kohli Century: রায়পুরে দুর্দান্ত শতরান হাঁকালেন বিরাট কোহলি। অনেকেই ওয়ানডে ক্রিকেট থেকে তাঁর অবসর নিয়ে জল্পনা শুরু করেছিলেন। ঠিক সেইসময়ই জ্বলে উঠলেন তিনি।

Virat Kohli Century: রায়পুরে দুর্দান্ত শতরান হাঁকালেন বিরাট কোহলি। অনেকেই ওয়ানডে ক্রিকেট থেকে তাঁর অবসর নিয়ে জল্পনা শুরু করেছিলেন। ঠিক সেইসময়ই জ্বলে উঠলেন তিনি।

author-image
Koushik Biswas
New Update
Kolkata Police praises Virat Kohli Century

বিরাট কোহলির প্রশংসায় কলকাতা পুলিশ

Virat Kohli: দক্ষিণ আফ্রিকার (IND vs SA) বিরুদ্ধে তিন ম্যাচের ওয়ানডে সিরিজ খেলতে নেমেছে ভারতীয় ক্রিকেট দল (Indian Cricket Team)। এই সিরিজে যেভাবে বিরাট কোহলি ব্যাট হাতে তান্ডব চালাচ্ছেন, তা দেখে যে কেউ চোখ বন্ধ করে বলতে পারবে ২০১৭ ওয়ানডে বিশ্বকাপে তার টিকিট একেবারে কনফার্ম। এই সিরিজের প্রথম দুটো ম্যাচেই ব্যাক টু ব্যাক সেঞ্চুরি হাঁকালেন বিরাট কোহলি। আর সেকারণে ইতিমধ্যে গোটা দেশজুড়ে বইতে শুরু করেছে প্রশংসার বন্যা।

Advertisment

Virat Kohli Century: রাঁচির পর রায়পুরেও কোহলির তাণ্ডব, হাঁকালেন ব্যাক টু ব্যাক সেঞ্চুরি

এই তালিকায় নাম লিখিয়েছে কলকাতা পুলিশও (Kolkata Police)। একটি অভিনব পোষ্টের মাধ্যমে তারা বিরাট কোহলিকে কুর্নিশ জানানোর পাশাপাশি জন।সচেতনতা বাড়ানোর চেষ্টা করেছেন। বুধবার (৩ ডিসেম্বর) কিং কোহলি শতরান করার পরেই কলকাতা পুলিশের অফিশিয়াল ফেসবুক পেজে একটি পোস্ট করা হয়। সেখানে বিরাট কোহলির একটি ছবি শেয়ার করা হয়েছে। এই ছবিতে বিরাট নিজের শতরান পূরণ করার পর হেলমেট খুলে এবং ব্যাট উঁচিয়ে সমর্থকদের অভিনন্দন গ্রহণ করছিলেন। সেকারণে কলকাতা পুলিশ ছবির ক্যাপশনে লিখেছে, ' লক্ষ্যে পৌঁছে হেলমেট খুলুন।' বলার অপেক্ষা রাখে না, চোখের নিমেষে এই পোস্টটি নেট পাড়ায় দাবানলের মত ছড়িয়ে পড়েছে।

Advertisment

Ruturaj Gaikwad Century: টিম ইন্ডিয়ায় রুতু'রাজ', শতরানে যোগ্য জবাব সমালোচকদের

 দেখে নিন সেই পোস্টটি :

আবারও বিরাটের কথায় ফেরা যাক। গত সিরিজে অস্ট্রেলিয়ার বিরুদ্ধে প্রথম ২ ম্যাচে রানের খাতায় খুলতে পারেননি কোহলি। সেই সময় অনেকেই বলতে শুরু করেছিলেন, ২০২৭ ওয়ানডে বিশ্বকাপ তো অনেক দূরের কথা। আগামী দু-চার মাসের মধ্যেই না তিনি ওয়ানডে ক্রিকেট থেকে অবসর গ্রহণ করেন। কিন্তু তিনি কিং কোহলি। একেবারেই রাজার মতো বাঁচেন। ২২ গজের যুদ্ধে কিভাবে লড়াই করে ফিরতে হয়, সেটা খুব ভাল করেই জানেন তিনি।

Virat Kohli News: গম্ভীরের সঙ্গে মুখ দেখাদেখি বন্ধ বিরাটের! ভিডিও ভাইরাল হতেই তোলপাড় দুনিয়া

অস্ট্রেলিয়ার বিরুদ্ধে সিরিজের শেষ ম্যাচে হাফ সেঞ্চুরি করে বুঝিয়ে দিয়েছিলেন, ' পিকচার আভি বাকি হে...' আর সেই আঁচটাই টের পাওয়া গেল দক্ষিণ আফ্রিকার বিরুদ্ধে। রাঁচির পর রায়পুরেও তাঁর ব্যাট থেকে বেরিয়ে এল জ্বালাময়ী শতরান। যাঁদের বোঝানোর, তাঁদের ঠিকই বুঝিয়ে দিলেন, এখনও তিনি ফুরিয়ে যাননি। ওয়ানডে কেরিয়ারে এটা বিরাটের ৫৩তম শতরান। আর দক্ষিণ আফ্রিকার বিরুদ্ধে তিনি সপ্তম শতরানটি করে ফেললেন।

Virat Kohli Century: সেঞ্চুরি হাঁকালেন বিরাট, দেখার পর কী করলেন 'গুরু' গম্ভীর?

নয়া রেকর্ডের দোরগোড়ায় দাঁড়িয়ে বিরাট কোহলি

তিন ম্যাচের এই ওয়ানডে সিরিজে দ্বিতীয়টিতে বিরাট কোহলি ১০২ রান করার পর প্যাভিলিয়নে ফিরে যান। তবে এই সিরিজের তৃতীয় ম্যাচে তাঁর কাছে একটি বড় রেকর্ড গড়ার সুযোগ রয়েছে। আন্তর্জাতিক ক্রিকেটে এখনও পর্যন্ত শচীন তেন্ডুলকর এবং কুমার সঙ্গকারা ২৮ হাজার রানের মাইলফলক স্পর্শ করতে পেরেছেন। এই কৃতিত্ব অর্জন করতে হলে বিরাট কোহলিকে এখনও ৯০ রান করতে হবে। বিশাখাপত্তনমে আয়োজিত তৃতীয় ওয়ানডে ম্যাচে বিরাট যদি ৯০ রান করতে পারেন, তাহলে আন্তর্জাতিক ক্রিকেটে আরও একটি শৃঙ্গ অর্জন করতে পারবেন তিনি।

kolkata police Virat Kohli Indian Cricket Team IND vs SA