/indian-express-bangla/media/media_files/2025/11/19/virat-kohli-2025-11-19-18-36-50.jpg)
রাঁচির পর রায়পুরে শতরান হাঁকালেন বিরাট কোহলি
Virat Kohli: ল্যাটিন ভাষায় একটি জনপ্রিয় প্রবাদ রয়েছে - ভিনি, ভিডি, ভিসি। এই লাইনটার বাংলা তর্জমা করলে দাঁড়ায় - এলেন, দেখলেন এবং জয় করলেন। আর ভারতীয় ক্রিকেট দলের (Indian Cricket Team) ব্যাটিং মহারথী বিরাট কোহলির জন্য এই লাইনটা যে একেবারে প্রযোজ্য, তা বলা যেতেই পারে। রাঁচিতে ব্যাট হাতে ধ্বংসলীলা চালানোর পর এবার রায়পুরেও তিনি ধামাকাদার শতরান হাঁকালেন। এই ম্য়াচে রোহিত শর্মার খুব বেশি রান করতে পারেননি। রোহিত ফিরতেই মাঠে নামেন বিরাট কোহলি। দুরন্ত ব্যাটিংয়ে তিনি ভারতীয় ক্রিকেট সমর্থকদের হৃদয় জিতে নিলেন। প্রোটিয়া (IND vs SA) বোলিং ব্রিগেডকে কার্যত ধুনে দিলেন তিনি। মাত্র ৯০ বলে আন্তর্জাতিক ক্রিকেট কেরিয়ারের ৮৪তম শতরান পূরণ করলেন।
Ruturaj Gaikwad Century: টিম ইন্ডিয়ায় রুতু'রাজ', শতরানে যোগ্য জবাব সমালোচকদের
ব্যাক টু ব্যাক সেঞ্চুরি কিং কোহলির
রোহিত শর্মা শুরুতেই আউট হয়ে ফিরে যাওয়ার পর বিরাট কোহলি ব্য়াট করতে নেমেছিলেন। ছক্কা হাঁকিয়ে তিনি রানের খাতা খোলেন। এরপর রায়পুরে তিনি চার-ছক্কার বন্যা বইয়ে দেন। ফিফটি করার পর কোহলি নিজের গিয়ার বদলে ফেলেন। প্রোটিয়া বোলিং ডিপার্টমেন্টকে তিনি কার্যত দুরমুশ করে দেন।
Ind vs SA Live Updates, 2nd ODI: দুরন্ত হাফসেঞ্চুরি অধিনায়ক রাহুলের, রানের পাহাড় টিম ইন্ডিয়ার
বিরাট তাঁর ওয়ানডে কেরিয়ারের ৫৩তম শতরান মাত্র ৯০ বলে পূরণ করলেন। সেঞ্চুরি পর্যন্ত তিনি ৭ চার এবং ২ গগনচুম্বী ছক্কা হাঁকালেন। সবথেকে বড় কথা, টিম ইন্ডিয়ার এই তারকা ব্যাটার রুতুরাজ গায়কোয়াড়ের সঙ্গে দ্বিতীয় উইকেটে ১৯৪ রানের পার্টনারশিপ গড়েন।
IND vs SA 2nd ODI, Pitch Report: রানের ফুলঝুরি না উইকেটের বন্যা, কোন রহস্য লুকিয়ে রায়পুরের উইকেটে?
রাঁচিতেও করেছিলেন ধামাকাদার ব্যাটিং
দক্ষিণ আফ্রিকার বিরুদ্ধে আয়োজিত প্রথম ওয়ানডে ম্য়াচে ব্য়াট হাতে কার্যত ধ্বংসলীলা চালিয়েছিলেন বিরাট কোহলি। রাঁচিতে কিং কোহলি আন্তর্জাতিক ক্রিকেট কেরিয়ারের ৮৩তম শতরান হাঁকিয়ে মেহফিল লুটেছিলেন। ১২০ বলে তিনি ১৩৫ রান করে আউট হয়ে যান। তাঁর ব্যাট থেকে ১১ চার এবং ৭ গগনচুম্বী ছক্কা দেখতে পাওয়া যায়। পাশাপাশি ক্রিকেটের যে কোনও একটি ফরম্য়াটে সর্বাধিক শতরানকারী ব্যাটার হিসেবেও নিজের নাম লিখিয়ে ফেললেন। রাঁচিতে ৫২ ওয়ানডে শতরান করার পরই তিনি শচীনের রেকর্ড ভেঙে দিয়েছিলেন।
শতরান করলেন রুতুরাজ গায়কোয়াড়ও
দ্বিতীয় ওয়ানডে ম্য়াচে দুর্দান্ত ব্যাট করলেন রুতুরাজ গায়কোয়াড়ও। চার নম্বরে ব্যাট করতে নেমে ধামাকাদার পারফরম্য়ান্স করলেন টিম ইন্ডিয়ার এই পাওয়ার হিটার। মাত্র ৮৩ বলে তিনি ১০৫ রান করেন তিনি। রুতুর এই ইনিংসে ১২ চার এবং ২ ছক্কা দেখতে পাওয়া গিয়েছে। ওয়ানডে ক্রিকেটে এটা অবশ্য গায়কোয়াড়ের প্রথম শতরান। আর এই জোড়া শতরানের দৌলতেই টিম ইন্ডিয়া ৫০ ওভারে ৫ উইকেট হারিয়ে ৩৫৮ রান করেছে। শেষবেলায় অধিনায়ক কেএল রাহুল ৬৬ রানে অপরাজিত থাকেন।
/indian-express-bangla/media/agency_attachments/2024-07-23t122310686z-short.webp)
Follow Us