/indian-express-bangla/media/media_files/2025/11/19/virat-kohli-2025-11-19-18-36-50.jpg)
Virat Kohli: প্রথম দিনই জমে উঠেছে ২০২৫-২৬ বিজয় হাজারে ট্রফি (Vijay Hazare Trophy)। বুধবার (২৪ ডিসেম্বর) বেঙ্গালুরুর সেন্টার অফ এক্সেলেন্সে অন্ধ্রপ্রদেশের বিরুদ্ধে খেলতে নেমেছে দিল্লি ক্রিকেট দল। এই ম্য়াচে দিল্লির তারকা ক্রিকেটার বিরাট কোহলি দুর্দান্ত শতরান হাঁকালেন। এই প্রতিবেদনটি লেখা পর্যন্ত তিনি ১১৮ রানে ব্যাট করছেন। দিল্লির সামনে জয়ের জন্য আর ৫৪ রান দরকার। শেষপর্যন্ত তিনি অপরাজিত থেকে মাঠ ছাড়তে পারেন কি না, সেটাই আপাতত দেখার।
Rohit Sharma Century: মাঠ জুড়ে চার-ছক্কার বন্যা! ব্যাট হাতে 'তাণ্ডব' সেঞ্চুরি রোহিতের
এই ম্য়াচে দিল্লি টস জিতে প্রথমে ফিল্ডিং করার সিদ্ধান্ত নিয়েছিল। দিল্লির হয়ে একাই ৫ উইকেট শিকার করেন সিমরনজিৎ সিং। এছাড়া তিনটে উইকেট নেন প্রিন্স যাদব। আর সেই সুবাদে অন্ধ্রপ্রদেশ নির্ধারিত ৫০ ওভারে ৮ উইকেট হারিয়ে ২৯৮ রান করেন। অন্ধ্রের হয়ে ১২২ রানের একটি মারকাটারি ইনিংস উপহার দিয়েছিলেন রিকি ভুই। কিন্তু, তাঁর দলের বোলাররা এই শতরানের মর্যাদা রাখতে পারবেন কি না, সেটাই আপাতত দেখার।
Vaibhav Sooryavanshi Century: অল্পের জন্য জন্য মিস ডবল সেঞ্চুরি! ফের ইতিহাস গড়লেন বৈভব সূর্যবংশী
অনন্য রেকর্ড গড়লেন কিং কোহলি
এই ম্য়াচে বিরাট কোহলি ১ রান করতে না করতেই ইতিহাসের পাতায় নিজের নাম লিখিয়ে ফেলেছেন। বর্তমানে শচীন তেন্ডুলকরের (Sachin Tendulkar) পর লিস্ট এ ক্রিকেটে বিরাট কোহলিই সর্বাধিক রান করেছেন।
Sakibul Gani Hundred: ব্যাটিং তো নয়, যেন সুপার সাইক্লোন! ইতিহাস লিখলেন ভারতের এই 'অনামী' ক্রিকেটার
প্রসঙ্গত, অন্ধ্রপ্রদেশের বিরুদ্ধে বিরাট কোহলি ১ রান করতে না করতেই লিস্ট এ ক্রিকেটে ১৬ হাজার রানের মাইলফলক স্পর্শ করেন। ইতিপূর্বে, একমাত্র শচীন তেন্ডুলকরই লিস্ট এ ক্রিকেটে ১৬,০০০ রানের শৃঙ্গ অর্জন করেছিলেন। উল্লেখ্য, লিস্ট এ ক্রিকেটে শচীন তেন্ডুলকর ২১,৯৯৯ রান করেছে। সেখানে বিরাট ১৬ হাজার রান করে দ্বিতীয় স্থান অর্জন করেছেন।
রোহিত শর্মাও হাঁকালেন শতরান
টুর্নামেন্টের প্রথম দিনই আবার সিকিমের বিরুদ্ধে খেলতে নেমেছিল মুম্বই ক্রিকেট দল। এই ম্যাচে রোহিত শর্মাকে কার্যত বিধ্বংসী ফর্মে দেখতে পাওয়া যায়। মাত্র ৬২ বলে রোহিত নিজের শতরান পূরণ করেন। আর সেঞ্চুরি হাঁকানোর পরই রোহিতের ব্যাটে রানের গতি আরও বেড়ে যায়। দেখতে না দেখতে টপকে যান ১৫০ রানের মাইলফলকও। অবশেষে ৯৪ বলে ১৫৫ রান করে আউট হলেন রোহিত।
/indian-express-bangla/media/agency_attachments/2024-07-23t122310686z-short.webp)
Follow Us