/indian-express-bangla/media/media_files/2026/01/15/virat-kohli-fan-2026-01-15-17-32-07.jpg)
নিরাপত্তারক্ষীদের নির্দেশ দিচ্ছেন বিরাট কোহলি
India vs New Zealand 2nd ODI: ভারত এবং নিউজিল্যান্ডের মধ্যে দ্বিতীয় ওয়ানডে ম্য়াচটি রাজকোটে আয়োজন করা হয়েছিল। এই ম্য়াচে কিউয়ি ব্রিগেড ৩ উইকেটে জয়লাভ করার পাশাপাশি চলতি সিরিজেও ১-১ ব্যবধানে সমতা ফিরিয়ে এনেছে। তবে এই ম্য়াচ চলাকালীন একটি ভিডিও সোশ্যাল মিডিয়ায় খুব ভাইরাল হতে শুরু করেছে।
আরও পড়ুন:
Virat Kohli Latest News: কিং কোহলির জন্য ১৫ লাখ টাকার গিফট! কী রয়েছে এই উপহারে?
ভিডিওয় দেখা যাচ্ছে, একজন সমর্থক নিরাপত্তার বেড়াজাল ভেঙে মাঠে ঢুকে পড়েছিলেন। এক দৌড়ে তিনি বিরাট কোহলির (Virat Kohli) কাছে পৌঁছে যান। এরপর মাঠে আসেন নিরাপত্তারক্ষীরা। তাঁকে ওই সমর্থককে পাকড়াও করে মাঠের বাইরে নিয়ে যান। আর মাঠের বাইরে যেতে না যেতেই নিরাপত্তারক্ষীরা তাঁকে মারধর করতে শুরু করে। ভিডিওটি ইতিমধ্যে সোশ্যাল মিডিয়ায় ঝড়ের গতিতে ভাইরাল হতে শুরু করেছে।
আরও পড়ুন:
বিরাটের বারণ সত্ত্বেও ওই সমর্থককে চড়-থাপ্পড় মারেন নিরাপত্তারক্ষীরা
রাজকোট ওয়ানডের দ্বিতীয় ইনিংসে বিরাট কোহলি যখন ফিল্ডিং করছিলেন, সেইসময় ওই সমর্থক মাঠের মধ্যে ঢুকে পড়েন। তিনি প্রথমে বিরাটকে আলিঙ্গন করেন। এমন সময় নিরাপত্তারক্ষীরাও পড়িমড়ি করে মাঠের মধ্যে প্রবেশ করেন।
আরও পড়ুন:
Virat Kohli ICC Ranking: ওয়ানডে ক্রিকেটে 'কিং' বিরাট কোহলি, পতন হল রোহিত সাম্রাজ্যের!
ইতিমধ্যে বিরাট ইশারা করে নির্দেশ দেন, ওই সমর্থকের সঙ্গে যেন কোনও খারাপ আচরণ না করা হয়। কিন্তু, তা সত্ত্বেও ওই সুপার ফ্যানকে প্রথমে মাঠের বাইরে নিয়ে যাওয়া হয়। ততক্ষণে নিরাপত্তারক্ষীরা রেগে আগুন হয়ে গিয়েছেন। তাঁদেরই মধ্যে একজন ওই সমর্থককে চড়-থাপ্পড় মারতে শুরু করেন।
দেখুন ভিডিও
During the India vs New Zealand 2nd ODI, a fan of Virat Kohli jumped the fence at the Rajkot Stadium to meet him.
— Jara (@JARA_Memer) January 14, 2026
The security personnels caught the fan and beat him badly. 😅😭 pic.twitter.com/QrdnJeHo7e
রাজকোটে গর্জন করল না বিরাটের ব্যাট
নিউজিল্যান্ডের বিরুদ্ধে চলতি ওয়ানডে সিরিজের শুরুটা বিরাট কোহলি বেশ ধামাকাদার মেজাজেই করেন। বরোদায় আয়োজিত প্রথম ওয়ানডে ম্য়াচে তিনি দুর্দান্ত পারফরম্য়ান্স করেছিলেন। এই ম্য়াচে বিরাট কোহলির ব্যাট থেকে ৯৩ রানের একটি ঝকঝকে ইনিংস বেরিয়ে আসে। পাশাপাশি টানা ৫ ইনিংসে তিনি ৫০+ রানও করেন। এই পরিস্থিতিতে সকলেই আশা করেছিলেন, রাজকোটেও হয়ত তিনি রানের বন্যা বইয়ে দেবেন।
আরও পড়ুন:
রাজকোটে শুরুটা বেশ ভালই করেছিলেন কোহলি। তিনি ২৮ বলে ২ চারের দৌলতে ২৩ রান করেন। শেষপর্যন্ত ক্রিশ্চিয়ান ক্লার্কের বলে বড় শট মারতে গিয়ে তিনি ক্লিন বোল্ড হয়ে যান। ভাল ফর্ম থাকা সত্ত্বেও কোহলি বড় রান করতে পারলেন না।


/indian-express-bangla/media/agency_attachments/2024-07-23t122310686z-short.webp)
Follow Us