/indian-express-bangla/media/media_files/2025/12/02/virat-kohli-and-gamutam-gambhir-2025-12-02-00-47-52.jpg)
বিরাট কোহলি এবং গৌতম গম্ভীর
Virat Kohli: বিরাট কোহলি এবং গৌতম গম্ভীরের (Gautam Gambhir) মধ্যে কি আপাতত মুখ দেখাদেখি পর্যন্ত বন্ধ? টিম ইন্ডিয়ার (Indian Cricket Team) হেড কোচকে পাত্তাই দিচ্ছেন না কিং কোহলি? এমনই কয়েকটি প্রশ্ন সোশ্যাল মিডিয়ায় দাবানলের মতো ছড়িয়ে পড়ছে।
virat kohli: 'ঈশ্বরের পা ছুঁয়ে 'বিরাট' প্রণাম', 'জীবন সার্থক' আরামবাগের যুবকের
সম্প্রতি বিরাট কোহলি এবং গৌতম গম্ভীরের বেশ কয়েকটি ভিডিও সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হয়েছে। সেগুলো দেখার পরই ভারতীয় ক্রিকেট সমর্থকরা দাবি করছেন, বিরাট কোহলি এবং গৌতম গম্ভীরের মধ্যে সম্পর্কের যথেষ্ট অবনতি হয়েছে। রাঁচিতে আয়োজিত প্রথম ওয়ানডে ম্য়াচে বিরাটের ব্যাট কার্যত গর্জন করেছে। এই ম্যাচে তিনি ১২০ বলে ১৩৫ রানের একটি অনবদ্য ইনিংস খেলেছেন।
Virat Kohli: টেস্ট ক্রিকেটে ফিরছেন কিং কোহলি? 'বিরাট' মন্তব্যে তোলপাড় ভারতীয় ক্রিকেট
কোহলির সঙ্গে দুরত্ব বাড়ছে গম্ভীরের?
আসলে, সোশ্যাল মিডিয়ায় বিরাট কোহলির দুটো ভিডিও ঝড়ের গতিতে ভাইরাল হতে শুরু করেছে। প্রথম ভিডিওয় বিরাট কোহলি যখন আউট হওয়ার পর ড্রেসিংরুমে যাচ্ছিলেন, সেইসময় তিনি গৌতম গম্ভীরের দিকে তাকালেনও না। ড্রেসিংরুমের পাশে গম্ভীর চুপচাপ দাঁড়িয়ে থাকেন। কোহলি বাইরে থেকে আসেন। ড্রেসিংরুমের দরজা খোলেন। কিন্তু, বিরাট কোহলি ভিতরে আসতে না আসতেই মোবাইল ফোনটা বের করে নেন। পাশে দাঁড়িয়ে থাকা গৌতম গম্ভীরকে ইগনোর করেন তিনি এবং সামনের দিকে এগিয়ে যান। মজার ব্যাপার হল, গম্ভীর সেইসময় বিরাটের দিকে তাকিয়ে ছিলেন।
Kohli completely ignored gambhir after win 😭😭 pic.twitter.com/XNBwPZPN0q
— ADITYA (@Wxtreme10) December 1, 2025
অপর একটি ভিডিওয় কেএল রাহুল এবং ভারতীয় ক্রিকেট দলের বাকি সদস্যরা টিম হোটেলে কেক কাটছিলেন। সেইসময় বিরাট নিজের ব্যাগ নিয়ে আসেন। কিন্তু, কেক কাটার অনুষ্ঠানে তিনি যোগ দিলেন না। সোজা লিফটের দিকে এগিয়ে যান তিনি। কোহলির এই আচরণ দেখে সমর্থকরা কার্যত অবাক হয়ে যান। আশঙ্কা করতে থাকেন, গম্ভীরের সঙ্গে তাঁর সম্পর্কে হয়ত চিড় ধরেছে।
KOHLI ignored even cake cutting 👀pic.twitter.com/JktqdzJJyD
— koach. (@KOHL1theGOAT) December 1, 2025
রাঁচিতে ইতিহাস গড়লেন বিরাট কোহলি
রাঁচি ওয়ানডে ক্রিকেটে বিরাট কোহলি শতরান করার পাশাপাশি এক নয়া ইতিহাস কায়েম করেন। কোহলি এক ফরম্য়াটে সর্বাধিক শতরানের রেকর্ড কায়েম করেছেন। ওয়ানডে ক্রিকেটে কিং কোহলি নিজের ৫২তম শতরান পূরণ করে ফেলেছেন। এই পরিসংখ্যানে তিনি ক্রিকেটের ঈশ্বর শচীন তেন্ডুলকরের রেকর্ড ভেঙে দেন। টেস্ট ক্রিকেটে শচীন ৫১ শতরান করেছেন। দক্ষিণ আফ্রিকার বিরুদ্ধে প্রথম ওয়ানডে ম্য়াচে বিরাটকে দুর্দান্ত ছন্দে দেখতে পাওয়া গিয়েছে। শুরু থেকেই তিনি একের পর এক নজরকাড়া শট হাঁকাতে থাকেন।
মাত্র ৪৭ বলে বিরাট নিজের হাফসেঞ্চুরি পূরণ করেন। আর ফিফটি করার পর নিজের ভয়ঙ্কর রূপ ধারণ করেন বিরাট। ১০২ বলে আন্তর্জাতিক কেরিয়ারে ৮৩ নম্বর শতরান কমপ্লিট করেন। এই ইনিংসে কোহলি ১১ চার এবং ৭ গগনচুম্বী ছক্কা হাঁকিয়েছেন।
/indian-express-bangla/media/agency_attachments/2024-07-23t122310686z-short.webp)
Follow Us