Virat Kohli News: বিরাট কোহলি সমর্থকদের জন্য 'সুখবর', না জানলে হাত কামড়াবেন

Virat Kohli News: নিউজিল্যান্ডের বিরুদ্ধে ওয়ানডে সিরিজের পর বিরাট কোহলি আগামী জুন কিংবা জুলাই মাসে ফের একবার টিম ইন্ডিয়ার জার্সিতে খেলতে নামবেন। ইতিমধ্যে ২ মাস তিনি আইপিএল টুর্নামেন্টে রয়্যাল চ্যালেঞ্জার্স বেঙ্গালুরুর হয়ে খেলবেন।

Virat Kohli News: নিউজিল্যান্ডের বিরুদ্ধে ওয়ানডে সিরিজের পর বিরাট কোহলি আগামী জুন কিংবা জুলাই মাসে ফের একবার টিম ইন্ডিয়ার জার্সিতে খেলতে নামবেন। ইতিমধ্যে ২ মাস তিনি আইপিএল টুর্নামেন্টে রয়্যাল চ্যালেঞ্জার্স বেঙ্গালুরুর হয়ে খেলবেন।

author-image
Koushik Biswas
New Update
Virat Kohli

টিম ইন্ডিয়ার তারকা ব্যাটার বিরাট কোহলি

Virat Kohli: ২০২৫-২৬ বিজয় হাজারে ট্রফিতে (Vijay Hazare Trophy) বিরাট কোহলি ইতিমধ্যে দিল্লি ক্রিকেট দলের হয়ে ২ ম্য়াচ খেলেছেন। এই দুটো ম্য়াচে তিনি দুর্দান্ত পারফরম্য়ান্স করেছেন। সেকারণে কোহলি সমর্থকরা আপাতত উচ্ছ্বাসের জোয়ারে ভাসছেন। এবার নিউজিল্যান্ডের বিরুদ্ধে তিনি ৩ ম্য়াচের ওয়ানডে সিরিজ খেলতে নামবেন। নববর্ষের কারণে কিং কোহলি আপাতত ছুটিতে রয়েছেন। তবে নতুন বছরে পা রাখার আগে, কোহলি তাঁর সমর্থকদের 'বিরাট' উপহার দিলেন। খুব শীঘ্রই তাঁকে আবার ক্রিকেট ময়দানে দেখতে পাওয়া যাবে।

Advertisment

Virat Kohli Vijay Hazare Trophy Update: বিজয় হাজারেতে আরও ১ ম্যাচ খেলবেন বিরাট! টুর্নামেন্ট নিয়ে এবার বড় আপডেট

বিরাট কোহলি সুখবর দিলেন সমর্থকদের

ক্রিকবাজ়ের একটি নয়া রিপোর্ট অনুসারে, ২০২৫-২৬ বিজয় হাজারে ট্রফি মরশুমে বিরাট কোহলি আরও একটি ম্যাচ খেলবেন। নিউজিল্যান্ডের বিরুদ্ধে টিম ইন্ডিয়া ৩ ম্য়াচের ওয়ানডে সিরিজ খেলবে। আগামী ১১ জানুয়ারি থেকে শুরু হবে সেই সিরিজ। তার আগে কোহলি আরও একটি লিস্ট এ ম্য়াচ খেলতে চান। আর সেকারণে আগামী ৬ জানুয়ারি রেলওয়ের বিরুদ্ধে একটি ম্য়াচ খেলতে পারেন তিনি। 

Virat Kohli World Record: ব্যাট হাতে ফের তাণ্ডব 'কিং' কোহলির, বিশ্ব রেকর্ড গড়ে বাড়ালেন নিজের সাম্রাজ্য

কোহলি সমর্থকরা তাঁদের প্রিয় ক্রিকেট তারকাকে সবসময় ২২ গজে দেখতে চান। এই পরিস্থিতিতে বিরাট কোহলির আরও একটি ম্যাচ খেলার সিদ্ধান্ত সমর্থকদের কাছে কম বড় উপহার নয়। বর্তমানে কোহলি যেভাবে রানের বন্যা বইয়ে দিচ্ছেন, সেটা যদি অব্যাহত রাখতে পারেন, তাহলে রেলওয়ে অবশ্যই চাপে পড়বে।

Virat Kohli Misses Century: ধামাকা ব্যাটিং, মাঠ জুড়ে চার-ছক্কার বন্যা! তবুও অল্পের জন্য় সেঞ্চুরি মিস কোহলির

২০২৬ সালে আরও বেশি ম্য়াচ খেলতে দেখা যাবে কোহলিকে

নিউজিল্যান্ডের বিরুদ্ধে ওয়ানডে সিরিজের পর বিরাট কোহলি আগামী জুন কিংবা জুলাই মাসে ফের একবার টিম ইন্ডিয়ার জার্সিতে খেলতে নামবেন। ইতিমধ্যে ২ মাস তিনি আইপিএল টুর্নামেন্টে রয়্যাল চ্যালেঞ্জার্স বেঙ্গালুরুর হয়ে খেলবেন। এরপর টিম ইন্ডিয়া চলতি বছর আরও ১৫ ওয়ানডে ম্য়াচ খেলবে। এই পরিস্থিতিতে ২০২৭ ওয়ানডে ক্রিকেট বিশ্বকাপের কথা মাথায় রেখে প্রত্যেকটা ম্য়াচেই কিং কোহলিকে খেলতে দেখা যেতে পারে। টেস্ট এবং আন্তর্জাতিক টি-২০ ক্রিকেট থেকে কিং কোহলি ইতিমধ্যে অবসর গ্রহণ করেছেন। এই পরিস্থিতিতে তিনি ছোট-বড় যে কোনও আন্তর্জাতিক সিরিজ খেলতে চাইবেন।

Virat Kohli Vijay Hazare Trophy