Virat Kohli ICC Ranking: ওয়ানডে ক্রিকেটে 'কিং' বিরাট কোহলি, পতন হল রোহিত সাম্রাজ্যের!

Virat Kohli ICC Ranking: ব্যাট হাতে লাগাতার ধামাকাদার পারফরম্য়ান্স করছেন বিরাট কোহলি। আইসিসি প্রকাশিত সর্বশেষ ব়্যাঙ্কিংয়ে সেই পারফরম্য়ান্সের পুরস্কারও পেয়ে গেলেন তিনি।

Virat Kohli ICC Ranking: ব্যাট হাতে লাগাতার ধামাকাদার পারফরম্য়ান্স করছেন বিরাট কোহলি। আইসিসি প্রকাশিত সর্বশেষ ব়্যাঙ্কিংয়ে সেই পারফরম্য়ান্সের পুরস্কারও পেয়ে গেলেন তিনি।

author-image
Koushik Biswas
New Update
Virat Kohli (1)

টিম ইন্ডিয়ার তারকা ব্যাটার বিরাট কোহলি

Virat Kohli: ব্যাট হাতে লাগাতার ধামাকাদার পারফরম্য়ান্স করছেন বিরাট কোহলি। আইসিসি প্রকাশিত সর্বশেষ ব়্যাঙ্কিংয়ে (ICC Ranking) সেই পারফরম্য়ান্সের পুরস্কারও পেয়ে গেলেন তিনি। ওয়ানডে ক্রিকেটে বিশ্বের ১ নম্বর ব্যাটারের মুকুট আরও একবার পরিয়ে দেওয়া হল কিং কোহলিকে। আর সেইসঙ্গে ভারতীয় ক্রিকেট দলের প্রাক্তন অধিনায়ক রোহিত শর্মা (Rohit Sharma) সাম্রাজ্যের পতন হল।

Advertisment

আরও পড়ুন:

IND vs NZ 2nd ODI Live Updates: ক্লিন বোল্ড বিরাট কোহলি, মাথায় বাজ পড়ল টিম ইন্ডিয়ার

ধামাকাদার ব্যাটিং বিরাটের

বর্তমানে দুর্দান্ত ফর্মে রয়েছেন কিং কোহলি। গত ৫ ম্যাচের মধ্যে তিনি ২ শতরান এবং তিনটে হাফসেঞ্চুরি করেছেন। নিউজিল্যান্ডের বিরুদ্ধে আয়োজিত প্রথম ওয়ানডে ম্য়াচে তিনি ৯৩ রানের একটি বিধ্বংসী ইনিংস খেলেছিলেন। যদিও দ্বিতীয় ম্য়াচে তিনি মাত্র ২৩ রান করেই আউট হয়ে গেলেন। ক্রিশ্চিয়ান ক্লার্ক তাঁর উইকেট শিকার করলেন। অন্যদিকে, রোহিত শর্মা এই তালিকায় ২ ধাপ নিচে নেমে এসেছেন। আপাতত তিনি তিন নম্বরে দাঁড়িয়ে রয়েছেন।

আরও পড়ুন:

Virat Kohli New Record: এই ২ রেকর্ড ভাঙতে পারেন কিং কোহলি, কাঁপছে গোটা ক্রিকেট বিশ্ব

শীর্ষে উঠলেন বিরাট কোহলি

৩৭ বছর বয়সি বিরাট কোহলি ওয়ানডে ক্রিকেটে আপাতত ধামাকাদার ব্যাটিং করছেন। ভারতীয় ক্রিকেট সমর্থকরা এই বিধ্বংসী ব্যাটিং দেখার জন্যই তো অধীর আগ্রহে বসে থাকেন। আর সেকারণেই এবার তিনি ওয়ানডে ব্যাটিং ক্রমতালিকায় শীর্ষস্থানে উঠে এলেন। বর্তমানে কোহলির ঝুলিতে ৭৮৫ রেটিং পয়েন্ট রয়েছে। পাশাপাশি তিনি রোহিত শর্মার থেকে শ্রেষ্ঠত্বের সিংহাসন কেড়ে নিলেন। যদিও নিউজিল্যান্ডের বিরুদ্ধে দ্বিতীয় ম্যাচে ক্রিশ্চিয়ান ক্লার্ক বিরাট কোহলির উইকেট শিকার করে নিয়েছেন। 

আরও পড়ুন:

Vaibhav Suryavanshi and Virat Kohli: বিরাট কোহলির রেকর্ড ভাঙতে পারেন বৈভব সূর্যবংশী, দরকার মাত্র ৬ রান

অন্যদিকে, চলতি ওয়ানডে সিরিজে রোহিত শর্মা ব্যাট হাতে একেবারেই জ্বলে উঠতে পারছেন না। সেই খেসারতই এবার তাঁকে দিতে হল। এই তালিকায় রোহিত ২ ধাপ নিচে নেমে আপাতত তৃতীয় স্থানে দাঁড়িয়ে রয়েছেন। দ্বিতীয় স্থানে উঠে এসেছেন নিউজিল্যান্ডের ব্যাটার ড্যারিল মিচেল।

আরও পড়ুন:

Virat Kohli Breaks Sourav Ganguly Record: চুরমার সৌরভের 'ধামাকা' রেকর্ড, কিং কোহলির রাজত্বে নতিস্বীকার মহারাজের!

'বিরাট' ফর্মে রয়েছেন কোহলি

আজকের ম্য়াচটা বাদ দিলে, বর্তমানে বিরাট কোহলি দুর্দান্ত ফর্মে রয়েছেন। দক্ষিণ আফ্রিকা সিরিজে তিনি ২ শতরান এবং একটি হাাফসেঞ্চুরি করেছিলেন। নিউজিল্যান্ডের বিরুদ্ধেও চলতি ওয়ানডে সিরিজে সেই আগুন ফর্ম তিনি অব্যাহত রেখেছেন। বুধবার তিনি খুব বেশি রান করতে না পারলেও, তাঁর ছন্দ কিন্তু অব্যাহত ছিল। বরোদায় ভারতের জয়ের পিছনে বিরাট কোহলি যথেষ্ট গুরুত্বপূর্ণ অবদান রয়েছে। গত ম্য়াচে তিনি ৮ চার এবং একটি ছক্কার দৌলতে ৯৩ রান করেছিলেন। আর এই ইনিংসের দৌলতেই ভারত ৪ উইকেটে জয়লাভ করেছিল।

Virat Kohli ICC Ranking Rohit Sharma