Virat Kohli Latest News: 'টেস্টে ফিরে এসো কিং!', বিরাটের কাছে 'বিশেষ আবদার' প্রিয় বন্ধুর

Virat Kohli Latest News: ২০২৫ আইপিএল টুর্নামেন্ট চলাকালীন বিরাট কোহলি সোশ্যাল মিডিয়ায় একটি পোস্ট করে জানান, টেস্ট ক্রিকেট থেকে অবসর গ্রহণ করছেন তিনি। বিরাট যে আচমকা এমন সিদ্ধান্ত গ্রহণ করবেন, সেটা কার্যত গোটা ক্রিকেট বিশ্ব কল্পনাই করতে পারেনি।

Virat Kohli Latest News: ২০২৫ আইপিএল টুর্নামেন্ট চলাকালীন বিরাট কোহলি সোশ্যাল মিডিয়ায় একটি পোস্ট করে জানান, টেস্ট ক্রিকেট থেকে অবসর গ্রহণ করছেন তিনি। বিরাট যে আচমকা এমন সিদ্ধান্ত গ্রহণ করবেন, সেটা কার্যত গোটা ক্রিকেট বিশ্ব কল্পনাই করতে পারেনি।

author-image
Koushik Biswas
New Update
Virat Kohli Practice

ওয়ানডে সিরিজের আগে অনুশীলন সারলেন বিরাট কোহলি

Virat Kohli: ২০২৫ আইপিএল টুর্নামেন্ট চলাকালীন বিরাট কোহলি সোশ্যাল মিডিয়ায় একটি পোস্ট করে জানান, টেস্ট ক্রিকেট থেকে অবসর গ্রহণ করছেন তিনি। বিরাট যে আচমকা এমন সিদ্ধান্ত গ্রহণ করবেন, সেটা কার্যত গোটা ক্রিকেট বিশ্ব কল্পনাই করতে পারেনি। সেকারণে সকলেই একবাক্যে হতবাক হয়েছিল। ক্রিকেট দুনিয়ার কোটি কোটি সমর্থকের হৃদয় এক ধাক্কায় ভেঙে দেন কোহলি। এবার বিরাটের 'প্রিয় বন্ধু' একটি বিশেষ আবেদন করেছেন। কিং কোহলির টেস্ট ক্রিকেটে প্রত্যাবর্তনের ব্যাপারে একটি বড়সড় মন্তব্য করেছেন তিনি।

Advertisment

আরও পড়ুন:

Rohit Sharma and Virat Kohli Test Retirement: রোহিত-বিরাটের সঙ্গে নোংরা রাজনীতি! কার চাপে নিতে হয়েছে টেস্ট থেকে অবসর?

বিশেষ আবেদন বিরাট সতীর্থের

বিরাট কোহলির প্রাক্তন সতীর্থ রবিন উথাপ্পা একটি বিশেষ আবেদন করেছেন। সোশ্যাল মিডিয়ায় তিনি বিরাটের একটি ছবি শেয়ার করেন। সেইসঙ্গে টেস্ট ক্রিকেটে কোহলির কামব্যাকের ব্যাপারে একটি গুরুত্বপূর্ণ মন্তব্য করেন তিনি।

আরও পড়ুন:

Virat Kohli News: বিরাট কোহলি সমর্থকদের জন্য 'সুখবর', না জানলে হাত কামড়াবেন

উথাপ্পা লিখেছেন, 'ওঁর চোখ অনেক কথা বলে... এবার অন্তত অবসর ভেঙে টেস্ট ক্রিকেটে প্রত্যাবর্তন করার সময় এসে গিয়েছে। ওঁকে টেস্ট ক্রিকেটে ফিরতে দেখলে আমি অন্তত যথেষ্ট খুশি হব।'

এই সোশ্যাল মিডিয়া পোস্টের মাধ্যমে উথাপ্পা বিরাট কোহলিকে টেস্ট ক্রিকেটে কামব্যাক করার আর্জি জানিয়েছেন। শুধুমাত্র উথাপ্পাই নয়, ভারতের একাধিক প্রাক্তন ক্রিকেটার মনে করেন যে বিরাট একটু তাড়াতাড়িই টেস্ট ক্রিকেট থেকে অবসর গ্রহণ করে ফেলেছেন। কিং কোহলিকে খুব ভাল করেই চেনেন উথাপ্পা। রয়্যাল চ্য়ালেঞ্জার্স বেঙ্গালুরুর হয়ে দুজনে একসঙ্গে ক্রিকেটও খেলেছেন।

আরও পড়ুন:

Virat Kohli Vijay Hazare Trophy Update: বিজয় হাজারেতে আরও ১ ম্যাচ খেলবেন বিরাট! টুর্নামেন্ট নিয়ে এবার বড় আপডেট

কেবলমাত্র ওয়ানডে ক্রিকেট খেলছেন কিং কোহলি

বর্তমানে বিরাট কোহলি টিম ইন্ডিয়ার হয়ে শুধুমাত্র ওয়ানডে ক্রিকেট খেলছেন। টি-২০ বিশ্বকাপের পরই তিনি কুড়ি ওভারের ক্রিকেট থেকে অবসর গ্রহণ করেছিলেন। সম্প্রতি দক্ষিণ আফ্রিকার বিরুদ্ধে ৩ ম্য়াচের ওয়ানডে সিরিজে বিরাট কোহলি দুর্দান্ত পারফরম্য়ান্স করেন। সেকারণে তাঁর হাতে প্লেয়ার অফ দ্য সিরিজের খেতাবও তুলে দেওয়া হয়। এবার নিউজিল্যান্ডের বিরুদ্ধে ৩ ম্যাচের ওয়ানডে সিরিজ খেলতে দেখা যাবে কিং কোহলিকে। আগামী ১১ জানুয়ারি থেকে শুরু হবে এই সিরিজ।

Virat Kohli