/indian-express-bangla/media/media_files/2026/01/10/virat-kohli-little-fan-2026-01-10-14-08-05.jpg)
খুদে সমর্থকদের সঙ্গে বিরাট কোহলি
Virat Kohli: নিউজিল্যান্ডের (India vs New Zealand) বিরুদ্ধে ওয়ানডে সিরিজ খেলতে নামার আগে শেষমুহূর্তের প্রস্তুতি সারছেন বিরাট কোহলি। ইতিমধ্যে একটি হৃদয়স্পর্শী মুহূর্তের সাক্ষী রইলেন তিনি। ইতিমধ্যে সেই ছবি সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হয়ে গিয়েছে।
বরোদায় অনুশীলন করার সময় ভারতের এই ব্যাটিং মায়েস্ত্রো খুদে সমর্থকদের অটোগ্রাফ দিচ্ছিলেন। এই খুদে সমর্থকদের মধ্যে একজন তো আবার হুবহু বিরাট কোহলির মতোই দেখতে! আর সেকারণে ওই খুদে সমর্থক ইতিমধ্যে সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হয়ে গিয়েছে।
আরও পড়ুন:
IND vs NZ, Virat Kohli Record: আগুন ফর্মে রয়েছেন বিরাট, নিশানায় এবার শচীনের এই মহারেকর্ড!
হাসি চাপতে পারলেন না বিরাট
ইতিমধ্যে বেশ কয়েকটি ছবি সোশ্যাল মিডিয়ায় ঘুরপাক খেতে শুরু করেছে। সেই ছবিতে কিং কোহলিকে বেশ হাসিখুশি মেজাজেই দেখতে পাওয়া যাচ্ছে। নেট নাগরিকরা ইতিমধ্য়ে সেই ছবি ঝড়ের গতিতে শেয়ার করতে শুরু করেছেন। আর ওই খুদে সমর্থককে 'মিনি কোহলি' উপাধিও দেওয়া হয়েছে। অনেকে তো আবার বিরাটের ছোটবেলার সঙ্গে ওই খুদের ছবি শেয়ার করতে শুরু করেছেন। আর সেকারণে কিং কোহলির অতীত স্মৃতি আরও একবার তোলপাড় শুরু করেছে।
আরও পড়ুন:
Virat Kohli Latest News: 'টেস্টে ফিরে এসো কিং!', বিরাটের কাছে 'বিশেষ আবদার' প্রিয় বন্ধুর
বছরের প্রথম আন্তর্জাতিক ম্য়াচ খেলবেন কোহলি
এই মুহূর্তটি এমন একটা সময় ভাইরাল হয়েছে, যখন আন্তর্জাতিক ক্রিকেটে ব্যস্ত সূচি শুরুর আগে কিং কোহলিকে বেশ ফুরফুরে দেখাচ্ছিল। বিরাটকে আগের থেকে অনেক বেশি আত্মবিশ্বাসীও দেখাচ্ছে। সপ্তাহের শুরুতেই তিনি বরোদায় চলে এসেছিলেন। বিগত ১৫ বছরের এই প্রথমবার বরোদা কোনও পুরুষদের ওয়ানডে ক্রিকেট ম্য়াচ আয়োজন করছে। বিমানবন্দরে ভারতীয় ক্রিকেট দলের সমর্থকরা বিরাট কোহলিকে রাজকীয় অভ্যর্থনা জানিয়েছিলেন। দলে যোগ দেওয়ার পরই তিনি সোজা অনুশীলন করতে চলে যান।
আরও পড়ুন:
ওয়ানডে সিরিজের সূচি
ভারত এবং নিউজিল্যান্ডের মধ্যে ৩ ওয়ানডে ম্য়াচ খেলা হবে। সিরিজের প্রথম ম্য়াচ বরোদায় আয়োজন করা হচ্ছে। এরপর ১৪ জানুয়ারি রাজকোটে এবং ১৮ জানুয়ারি ইন্দোরে যথাক্রমে দ্বিতীয় এবং তৃতীয় ম্য়াচ আয়োজন করা হবে। এরপর দুই দলের মধ্যে পাঁচ ম্য়াচের টি-২০ সিরিজও খেলা হবে। ব্ল্যাকক্যাপস ব্রিগেডের বিরুদ্ধে খেলতে নামার জন্য কিং কোহলি আপাতত মুখিয়ে রয়েছেন।
/indian-express-bangla/media/agency_attachments/2024-07-23t122310686z-short.webp)
Follow Us