Virat Kohli Misses Century: ধামাকা ব্যাটিং, মাঠ জুড়ে চার-ছক্কার বন্যা! তবুও অল্পের জন্য় সেঞ্চুরি মিস কোহলির

Virat Kohli: অল্পের জন্য় শতরান মিস করলেন বিরাট কোহলি। শুক্রবার (২৬ ডিসেম্বর) তিনি গুজরাটের বিরুদ্ধে খেলতে নেমেছিলেন। এই ম্য়াচে ৭৭ রান করে আউট হন।

Virat Kohli: অল্পের জন্য় শতরান মিস করলেন বিরাট কোহলি। শুক্রবার (২৬ ডিসেম্বর) তিনি গুজরাটের বিরুদ্ধে খেলতে নেমেছিলেন। এই ম্য়াচে ৭৭ রান করে আউট হন।

author-image
Koushik Biswas
New Update
Virat Kohli (29)

দিল্লির বিরুদ্ধে ব্যাট হাতে তাণ্ডব চালালেন বিরাট কোহলি

Virat Kohli: ২০২৫-২৬ বিজয় হাজারে ট্রফি (Vijay Hazare Trophy) ইতিমধ্যে বেশ জমে উঠেছে। এই টুর্নামেন্টে দিল্লির হয়ে খেলতে নেমেছেন ভারতীয় ক্রিকেট দলের ব্যাটিং নক্ষত্র বিরাট কোহলি। প্রথম ম্য়াচে তিনি অন্ধ্রপ্রদেশের বিরুদ্ধে ধামাকাদার একটি শতরান হাঁকিয়েছিলেন। আশা ছিল, দ্বিতীয় ম্য়াচেও হয়ত তেমনই ব্যাটিং 'নজরানা' পেশ করবেন 'রাজা' বিরাট। শুক্রবার (২৬ ডিসেম্বর) সেভাবেই চার-ছক্কার বন্যাও বইয়ে দিচ্ছিলেন তিনি। কিন্তু, অল্প কয়েকটা রানের জন্য শেষপর্যন্ত বিরাট সেঞ্চুরির মাইলফলক স্পর্শ করতে পারলেন না।

Advertisment

Rohit Sharma Golden Duck: রোহিত সমর্থকদের জন্য 'বড় ধাক্কা', গোল্ডেন ডাক হয়ে ফিরলেন হিটম্য়ান!

বিধ্বংসী ব্যাটিং কিং কোহলির

এই ম্য়াচের শুরু থেকেই বিরাট কোহলিকে বেশ বিধ্বংসী মেজাজে দেখতে পাওয়া যায়। ১১ মারকাটারি চার এবং একটি গগনচুম্বী ছক্কার দৌলতে তিনি নিজের হাফসেঞ্চুরি পূরণ করেন। একটা সময় তো বিরাটের সামনে গুজরাটের বোলাররা কার্যত দিশেহারা হয়ে পড়েছিলেন। ঠিক এমনই একটা টানটান উত্তেজনার মুহূর্তে আউট হয়ে যান কিং কোহলি। বিশাল জয়সওয়ালের বলে স্টাম্প আউট করলেন গুজরাটের উইকেটকিপার উরভিল প্যাটেল। শেষপর্যন্ত ৬১ বলে ৭৭ রান করে বিরাটকে ফিরে যেতে হয় প্যাভিলিয়নে। ৪০ ওভার শেষে দিল্লি ৫ উইকেট হারিয়ে ১৯২ রান করেছে।

Virat Kohli Vijay Hazare Trophy Century: ফের ইতিহাস 'কিং' কোহলির, দ্বিতীয় ভারতীয় ক্রিকেটার হিসেবে গড়লেন এই রেকর্ড!

এই প্রসঙ্গে আপনাদের জানিয়ে রাখি, দিল্লির বিরুদ্ধে গুজরাট ক্রিকেট দলের অধিনায়ক চিন্তন গাজা টস জিতে প্রথমে ফিল্ডিং করার সিদ্ধান্ত নিয়েছিলেন। তাঁর এই সিদ্ধান্ত কিছুটা হলেও সফল হয়েছিল। মাত্র ১ রানে দিল্লি ক্রিকেট দলের অধিনায়ক প্রিয়াংশ আর্য আউট হয়ে প্যাভিলিয়নে ফিরে যান। এরপর ব্যাট করতে নামেন বিরাট কোহলি। শুরু থেকেই তিনি গুজরাটের বোলারদের নিয়ে ছিনিমিনি খেলতে থাকেন। অপর প্রান্তে উইকেট ধরে রাখেন দিল্লির অপর ওপেনার অর্পিত রানা। বিরাট যখন মারছেন, তখন তাঁর কাছে নীরব দর্শক হয়ে থাকা ছাড়া আর কোনও উপায় ছিল না। শেষপর্যন্ত ৩১ বল খেলে তিনি ১০ রান করেন এবং আউট হয়ে যান।

Virat Kohli T20 record: মাত্র ১৩ রান কম! কোহলির গড়া 'বিরাট' রেকর্ড অটুট, মুকুটে নয়া পালক অভিষেক শর্মার

অর্পিত প্যাভিলিয়নে ফেরার পর ব্যাট করতে নামেন নীতিশ রানা। তিনিও খুব বেশি রান করতে পারলেন না। মাত্র ১২ রান করে ফিরতে না ফিরতেই ৯৮ রানে তৃতীয় উইকেট হারায় দিল্লি। আপাতত অধিনায়কোচিত ইনিংস খেলছেন ঋষভ পন্থ। ৭১ বলে ৬২ রানে ব্যাট করছেন তিনি। শেষপর্যন্ত দিল্লির স্কোর কত রানে গিয়ে থামে, সেটাই আপাতত দেখার।

Virat Kohli Vijay Hazare Trophy