Virat Kohli Dance: ভারত হারতেই 'নাগিন ডান্স' বিরাটের, নেট পাড়ায় চরম ভাইরাল ভিডিও!

India vs South Africa 2nd ODI: রায়পুরে আয়োজিত দ্বিতীয় ম্য়াচে ভারত ৩৫৮ রানের বিশাল স্কোর খাড়া করে। যদিও শেষপর্যন্ত দক্ষিণ আফ্রিকা এই ম্য়াচটা ৪ উইকেটে জিতে যায়।

India vs South Africa 2nd ODI: রায়পুরে আয়োজিত দ্বিতীয় ম্য়াচে ভারত ৩৫৮ রানের বিশাল স্কোর খাড়া করে। যদিও শেষপর্যন্ত দক্ষিণ আফ্রিকা এই ম্য়াচটা ৪ উইকেটে জিতে যায়।

author-image
Koushik Biswas
New Update
Virat Kohli Naagin Dance

নাগিন ডান্স করছেন বিরাট কোহলি

Virat Kohli: দক্ষিণ আফ্রিকার (IND vs SA) বিরুদ্ধে দ্বিতীয় ওয়ানডে ম্য়াচে দুরন্ত শতরান হাঁকালেন বিরাট কোহলি। ইতিপূর্বে, রাঁচিতে আয়োজিত ওয়ানডে টেস্টেও তিনি শতরান হাঁকিয়েছিলেন। রায়পুরে আয়োজিত দ্বিতীয় ম্য়াচে ভারত ৩৫৮ রানের বিশাল স্কোর খাড়া করে। যদিও শেষপর্যন্ত দক্ষিণ আফ্রিকা এই ম্য়াচটা ৪ উইকেটে জিতে যায়। বিরাট তাঁর ওয়ানডে ক্রিকেট কেরিয়ারের ৫৩তম শতরান করেন। তবে ম্য়াচ চলাকালীনই বিরাট কোহলি নাগিন ডান্স শুরু করে দেন। সেই ভিডিও ইতিমধ্যে সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হয়ে যায়।

Advertisment

Top 5 Sports News, 3 December: ভারতের হার থেকে শাস্তির কোপে হর্ষিত! দেখে নিন, দিনের সেরা ৫ খেলার খবর

বিরাট কোহলির নাগিন ডান্স ভাইরাল

দক্ষিণ আফ্রিকা ৪.৫ ওভারে প্রথম উইকেট হারায়। আর্শদীপ সিং (Arshdeep Singh) ভারতীয় ক্রিকেট দলকে (Indian Cricket Team) প্রথম সাফল্য এনে দেন। তুলে নেন কুইন্টন ডি ককের (Quinton de Kock) উইকেট। ডি কক বড় শট মারতে গিয়ে আউট হয়ে যান। এরপর বিরাট কোহলি ভরা মাঠেই নাগিন ডান্স করতে শুরু করেন। সেই ভিডিও ইতিমধ্যে ভাইরাল হয়ে গিয়েছে। ফিল্ডিং করার সময় বিরাট কোহলিকে হামেশাই নাচ করতে দেখা যায়। ইতিমধ্যে একাধিক মজাদার ভিডিও ইন্টারনেটে জমা হয়েছে। তবে এবার তাঁর এই নাগিন ডান্স সমর্থকরা বেশ পছন্দ করতে শুরু করেছেন।

Virat Kohli Century, Kolkata Police: সেঞ্চুরি হাঁকিয়ে 'বিরাট' রাজত্ব, কিং কোহলিকে অভিনব সম্মান কলকাতা পুলিশের

দেখুন ভিডিও:

বিরাট কোহলি হাঁকালেন ব্যাক টু ব্যাক সেঞ্চুরি

রাঁচিতে আয়োজিত প্রথম ম্য়াচে কোহলি ১৩৫ রানের একটি বিধ্বংসী ইনিংস টিম ইন্ডিয়াকে উপহার দিয়েছিলেন। এরপর রায়পুরেও অব্যাহত ছিল তাঁর ব্যাটিং ধামাকা। তিনি ৯৩ বলে ১০২ রান করেন। এই ইনিংসে তিনি ৭ চার ছাড়াও ২ ছক্কা হাঁকিয়েছেন। এর পাশাপাশি রুতুরাজ গায়কোয়াড়ও দুর্দান্ত ব্যাটিং পারফরম্য়ান্স করেন। তিনি ৮৩ বলে ১০৫ রানের একটি দুর্ধর্ষ ইনিংস খেলেন।

Virat Kohli Century: রাঁচির পর রায়পুরেও কোহলির তাণ্ডব, হাঁকালেন ব্যাক টু ব্যাক সেঞ্চুরি

অন্যদিকে, অধিনায়ক রাহুলের ব্যাট থেকেও ৪৩ বলে ৬৬ রানের ইনিংস বেরিয়ে আসেন। টিম ইন্ডিয়া ৫ উইকেট হারিয়ে ৩৫৮ রান করে। এর জবাবে দক্ষিণ আফ্রিকা ৪৯.২ ওভারে ৬ উইকেট হারিয়ে ৩৬২ রান করে ফেলে। তিন ম্য়াচের এই ওয়ানডে সিরিজ আপাতত ১-১ ব্যবধানে দাঁড়িয়ে রয়েছে। সিরিজের শেষ ম্য়াচটা যে দলটা যে দল জিততে পারবে, তারা বাজিমাত করতে পারবে।

Virat Kohli Indian Cricket Team Quinton de Kock Arshdeep Singh IND vs SA