Virat Kohli: 'নেগেটিভ চিন্তাভাবনা থেকে...', ভারতকে জিতিয়ে কাকে ঠুকলেন বিরাট?

IND vs SA ODI Series: ভারত এবং দক্ষিণ আফ্রিকার মধ্যে তিন ম্য়াচের ওয়ানডে সিরিজ আয়োজন করা হয়েছিল। এই সিরিজে টিম ইন্ডিয়া ২-১ ব্যবধানে জয়লাভ করেছে। তৃতীয় ম্য়াচে ৯ উইকেটে জিতল ভারতীয় ক্রিকেট দল।

IND vs SA ODI Series: ভারত এবং দক্ষিণ আফ্রিকার মধ্যে তিন ম্য়াচের ওয়ানডে সিরিজ আয়োজন করা হয়েছিল। এই সিরিজে টিম ইন্ডিয়া ২-১ ব্যবধানে জয়লাভ করেছে। তৃতীয় ম্য়াচে ৯ উইকেটে জিতল ভারতীয় ক্রিকেট দল।

author-image
Koushik Biswas
New Update
Virat Kohli (27)

ভারতীয় ক্রিকেট দলের তারকা ব্যাটার বিরাট কোহলি

Virat Kohli: রাঁচি এবং রায়পুরের পর এবং ভাইজ়্যাগেও ব্যাট হাতে মেহফিল লুটলেন বিরাট কোহলি। এই ম্য়াচে বিরাট মাত্র ৪৫ বলে অপরাজিত ৬৫ রানের বিধ্বংসী ইনিংস টিম ইন্ডিয়াকে (Indian Cricket Team) উপহার দেন। ইতিমধ্যে তাঁর ব্যাট থেকে ৬ চার এবং ৩ ছক্কা দেখতে পাওয়া গিয়েছে।

Advertisment

IND vs SA Live Cricket Score, 3rd ODI: বিধ্বংসী শতরান যশস্বীর, জয়গাথা লেখা হল কিং কোহলির ব্যাটে

বিরাট কোহলি ১৪৪-এর স্ট্রাইক রেটে প্রোটিয়া দলের (IND vs SA) বোলিং আক্রমণকে কার্যত দুরমুশ করলেন। যশস্বী জয়সওয়ালের সঙ্গে দ্বিতীয় উইকেটে তিনি ১১৬ রানের একটি অপরাজেয় পার্টনারশিপ গড়ে তোলেন। তবে ভারতকে জেতানোর পর কিং কোহলি এমন একটি কথা বললেন, যা শুনে ভারতীয় ক্রিকেট সমর্থকরা কার্যত হতবাক হয়ে গিয়েছেন।

Virat Kohli ODI Century: ইতিহাসের দোরগোড়ায় বিরাট, সুযোগ কিং থেকে কিংবদন্তী হওয়ার!

সিরিজ় সেরা কিং কোহলি

তৃতীয় ম্য়াচে জয়লাভ করার পর বিরাট কোহলির হাতে সিরিজ সেরার পুরস্কার তুলে দেওয়া হয়েছে। সেইসময় তিনি বললেন, 'গোটা সিরিজে আমি যেভাবে ব্য়াট করেছি, তা আমাকে একটা আলাদা তৃপ্তি দিয়েছে। গোটা সিরিজ জুড়ে একেবারে মুক্ত মনে ব্যাট করতে পেরেছি। আমি নিজের স্ট্যান্ডার্ড বজায় রাখতে চেয়েছিলাম। সঙ্গে নিজের ছাপ রাখতে চেয়েছিলাম। পরিস্থিতি অনুসারে, আমি দীর্ঘক্ষণ ব্যাট করতে পারি। জীবনে এমন অনেক সময় আসে, যখন চূড়ান্ত দ্বিধার মধ্যে সামনে এগিয়ে যেতে হয়। আপনি নার্ভাস হয়ে পড়েন। বিশেষ করে ব্যাট করার সময় একটা সামান্য ভুলই সবকিছু শেষ করে দেয়।'

Yashasvi Jaiswal Hundred: চাপের মুখে আগুন সেঞ্চুরি, চওড়া ব্যাটে সমালোচকদের জবাব দিলেন যশস্বী

সঙ্গে তিনি আরও যোগ করেন, 'এই অভিজ্ঞতা একটা জীবনের যাত্রাপথে অর্জন করতে হয়। এটা আপনাকে আরও ভাল মানুষে রূপান্তরিত করে। আমি নেতিবাচক চিন্তাভাবনা খুব সহজেই আঁচ করতে পারি। তখন সেগুলো ঠিক করার চেষ্টা করি। আজও যে ভারতীয় ক্রিকেট দলকে জেতানোর ক্ষমতা আমার মধ্যে রয়েছে, সেটা ভেবেই ভাল লাগে।'

রোহিতের রেকর্ড ভাঙলেন বিরাট

এই প্রসঙ্গে আপনাদের জানিয়ে রাখি, ২০২৫ সালে বিরাট কোহলি টিম ইন্ডিয়ার হয়ে সর্বাধিক রান করলেন। এই বছর বিরাট ১৩ ইনিংসে মোট ৬৫১ রান করেছেন। আর সেইসঙ্গে ভেঙে দিয়েছেন রোহিত শর্মার রেকর্ড। উল্লেখ্য, হিটম্যান ১৪ ইনিংসে ৬৫০ রান করেছেন।

Virat Kohli Centuries: ২০২৭ বিশ্বকাপের মধ্যে 'একশোয় ১০০' করতে পারবেন বিরাট! কতগুলো ওয়ানডে খেলবে ভারত?

দক্ষিণ আফ্রিকার বিরুদ্ধে ৩ ম্য়াচের এই ওয়ানডে সিরিজে বিরাট কোহলি মোট ৩০২ রান করেছেন। রাঁচিতে তিনি ১২০ বলে ১৩৫ রানের একটি ধামাকাদার ইনিংস উপহার দিয়েছিলেন। দ্বিতীয় একদিনের ম্য়াচে টিম ইন্ডিয়ার এই তারকা ব্য়াটার ৯৩ বলে ১০২ রান করেছিলেন। আর তৃতীয় ম্য়াচে ৬৫ রানে অপরাজিত থাকলেন। দক্ষিণ আফ্রিকা আর একটু বেশি রান করলে, আজও হয়ত বিরাটের সেঞ্চুরি নিশ্চিত ছিল।

Indian Cricket Team IND vs SA Virat Kohli