/indian-express-bangla/media/media_files/2025/12/11/bcci-central-contract-2025-12-11-11-55-32.jpg)
রোহিত শর্মা, শুভমান গিল এবং বিরাট কোহলি
Indian Cricket Team : ভারতীয় ক্রিকেট কন্ট্রোল বোর্ড অর্থাৎ BCCI খুব শীঘ্রই ২০২৫-২৬ মরশুমের জন্য সেন্ট্রাল কনট্র্যাক্ট তালিকা প্রকাশ করতে চলেছে। টেস্ট এবং টি-২০ ক্রিকেট থেকে অবসর গ্রহণ করার পর বিরাট কোহলি (Virat Kohli) এবং রোহিত শর্মা (Rohit Sharma) আপাতত ওয়ানডে ক্রিকেটেই ফোকাস করেছেন। এই পরিস্থিতিতে প্রশ্ন উঠতে শুরু করেছে, গত বছরের মতো এবারও কি বিরাট এবং রোহিতকে A+ ক্যাটেগরিতে রাখা হবে? বেশ কয়েকটি সূত্র মারফৎ জানা গিয়েছে, এই বছর নাকি বিরাট কোহলি এবং রোহিত শর্মার ডিমোশন হতে পারে। অন্য়দিকে, পদোন্নতির চৌকাঠে দাঁড়িয়ে রয়েছেন টেস্ট এবং ওয়ানডে ক্রিকেট দলের অধিনায়ক শুভমান গিল (Shubman Gill)।
Rohit Sharma and Virat Kohli: ফের কবে ২২ গজে দেখা যাবে রোহিত-বিরাটকে? এখনই নোট করে নিন তারিখ
এই দিনই হবে বিরাট-রোহিতের ভাগ্য নির্ধারণ
ইন্ডিয়া টুডের একটি প্রতিবেদন মারফৎ জানা গিয়েছে, BCCI তাদের আগামী সেন্ট্রাল কনট্র্যাক্টে শুভমান গিলকে A+ ক্যাটেগরিতে প্রোমোট করতে পারে। অন্যদিকে, এই তালিকায় অবনমন ঘটতে পারে বিরাট কোহলি এবং রোহিত শর্মার। এই সিদ্ধান্তটি ভারতীয় ক্রিকেট কন্ট্রোল বোর্ডের বার্ষিক সাধারণ বৈঠকেই গ্রহণ করা হতে পারে। ভারতীয় ক্রিকেট দল বর্তমানে দক্ষিণ আফ্রিকার বিরুদ্ধে পাঁচ ম্য়াচের টি-২০ সিরিজ খেলছে। আগামী ১৯ ডিসেম্বর শেষ হবে এই সিরিজ।
Virat Kohli vs Gautam Gambhir: বিরাট-গম্ভীরের সম্পর্ক ঠিক আছে তো? ভাইরাল ভিডিও ঘিরে জল্পনা তুঙ্গে
শোনা যাচ্ছে, এই সিরিজ শেষ হওয়ার পর আগামী ২২ ডিসেম্বর BCCI তাদের বার্ষিক সাধারণ (AGM) আয়োজন করতে পারে। সেখানেই সিদ্ধান্ত গ্রহণ করা হবে যে এই চুক্তি তালিকায় বিরাট কোহলি এবং রোহিত শর্মাকে রাখা হবে কি না। ভারতের এই ২ ব্যাটিং মহারথীই টেস্ট এবং টি-২০ ক্রিকেট থেকে অবসর গ্রহণ করেছেন। বর্তমানে তাঁরা শুধুমাত্র ওয়ানডে ক্রিকেট খেলছেন।
A+ ক্যাটেগরিতে বিরাট-রোহিত সমেত ৪ ক্রিকেটার
গত বছর BCCI যে সেন্ট্রাল কনট্র্যাক্ট তালিকা প্রকাশ করেছিল, সেখানে A+ ক্যাটেগরিতে মাত্র ৪ ক্রিকেটারকেই রাখা হয়েছিল। সেখানে নাম ছিল বিরাট কোহলি এবং রোহিত শর্মা ছাড়াও জসপ্রীত বুমরাহ এবং রবীন্দ্র জাদেজার। এই ক্যাটেগরির ক্রিকেটাররা বছরে বিসিসিআই-এর থেকে ৭ কোটি টাকা করে উপার্জন করেন। অন্যদিকে A ক্যাটেগরির ক্রিকেটাররা বছরে ৫ কোটি, B ক্যাটেগরির ক্রিকেটাররা বছরে ৩ কোটি এবং C ক্যাটেগরির ক্রিকেটাররা বছরে ১ কোটি টাকা করে উপার্জন করে থাকেন।
Virat Kohli: 'নেগেটিভ চিন্তাভাবনা থেকে...', ভারতকে জিতিয়ে কাকে ঠুকলেন বিরাট?
আপাতত শুভমান গিল A ক্যাটেগরিতে রয়েছেন। বোর্ডের থেকে তিনি বছরে ৫ কোটি টাকা করে উপার্জন করেন। যেহেতু বর্তমানে তিনি টেস্ট এবং ওয়ানডে দলের অধিনায়কত্ব সামলাচ্ছেন, সেকারণে তাঁর প্রোমোশন নিশ্চিত বলেই মনে করা হচ্ছে।
A গ্রেড: মহম্মদ সিরাজ, কেএল রাহুল, শুভমান গিল, হার্দিক পান্ডিয়া, মহম্মদ শামি, ঋষভ পন্থ।
B গ্রেড: সূর্যকুমার যাদব, কুলদীপ যাদব, অক্ষর প্যাটেল, যশস্বী জয়সওয়াল, শ্রেয়স আইয়ার।
C গ্রেড: রিঙ্কু সিং, তিলক বর্মা, রুতুরাজ গায়কোয়াড়, শিবম দুবে, রবি বিষ্ণোই, ওয়াশিংটন সুন্দর, মুকেশ কুমার, সঞ্জু স্যামসন, আর্শদীপ সিং, প্রসিদ্ধ কৃষ্ণা, রজত পতিদার, ধ্রুব জুরেল, সরফরাজ খান, নীতীশ কুমার রেড্ডি, ইশান কিষান, অভিষেক শর্মা, আকাশ দীপ, বরুণ চক্রবর্তী, হর্ষিত রানা।
/indian-express-bangla/media/agency_attachments/2024-07-23t122310686z-short.webp)
Follow Us