/indian-express-bangla/media/media_files/2025/12/01/virat-kohli-17-2025-12-01-11-42-15.jpg)
শতরান করার পর অভিনন্দন কুড়োচ্ছেন বিরাট কোহলি
Virat Kohli: ভারত এবং দক্ষিণ আফ্রিকার (IND vs SA) মধ্যে প্রথম ওয়ানডে ম্য়াচটি রাঁচির JSCA স্টেডিয়ামে আয়োজন করা হয়েছিল। তিন ম্য়াচের এই সিরিজে টিম ইন্ডিয়া ১-০ ব্যবধানে এগিয়ে রয়েছে। এই ম্য়াচে সর্বাধিক রান করেন টিম ইন্ডিয়ার (Indian Cricket Team) তারকা ব্যাটার বিরাট কোহলি। তাঁর ব্যাট থেকে একটি ঝকঝকে শতরান বেরিয়ে আসে। সেকারণে তাঁর হাতেই তুলে দেওয়া হয় প্লেয়ার অফ দ্য ম্যাচের খেতাবও। চলতি বছরই টেস্ট ক্রিকেট থেকে অবসরের কথা ঘোষণা করেছিলেন বিরাট কোহলি। বিগত কয়েকদিন ধরে শোনা যাচ্ছিল, লাল বলের ক্রিকেটে তিনি আবারও কামব্যাক করতে পারেন। যদি বিসিসিআই অনুরোধ করেন। অবশেষে এই ব্যাপারে খোলাখুলি কথা বললেন কিং কোহলি।
IND vs SA 1st ODI Record: ৬৪১ রানের পাহাড়, ভাঙল ১০ বছরের পুরনো রেকর্ড!
নিজের সিদ্ধান্ত জানিয়ে দিলেন বিরাট কোহলি
ভারত বনাম দক্ষিণ আফ্রিকা প্রথম ওয়ানডে ম্য়াচের পর টেস্ট ক্রিকেটে কামব্যাক নিয়ে কথা বললেন বিরাট কোহলি। তিনি বললেন, 'আন্তর্জাতিক ক্রিকেটে আমি আপাতত ওয়ানডে ক্রিকেটই খেলব।' বিরাটের এই কথায় স্পষ্ট হয়ে গিয়েছে, টেস্ট ক্রিকেটে তিনি আর কখনই কামব্যাক করবেন না। এর পাশাপাশি নিজের প্রস্তুতি নিয়েও মুখ খুলেছেন তিনি। বেশ কয়েকদিন আগেই রাঁচিতে চলে এসেছিলেন বিরাট। লক্ষ্য ছিল একটা। নিজের প্রস্তুতি একেবারে ১০০ শতাংশ করা। এই প্রসঙ্গে তিনি জানালেন, 'আমি এখানকার কন্ডিশন কিছুটা বোঝার চেষ্টা করেছি। দিনের বেলা কয়েকটা সেশন আর সন্ধ্যাবেলা কয়েকটা সেশন ব্যাটিং অনুশীলন করেছি। এতেই আমার প্রস্তুতি সম্পূর্ণ হয়ে গিয়েছে।'
Ind vs SA Highlights, 1st ODI: প্রশংসনীয় লড়াই আফ্রিকার, শেষপর্যন্ত জিতল টিম ইন্ডিয়া
সেইসঙ্গে তিনি আরও যোগ করেছেন, 'আমি এই ম্য়াচের একদিন আগে ছুটি নিয়েছিলাম। বর্তমানে আমার ৩৭ বছর বয়স হয়ে গিয়েছে। সেকারণে রিকভারির উপরও নজর দিতে হয়। কিন্তু, আসল ব্যাপারটা হল যে আমি মনে মনেও খেলাটাকে নিয়ে চিন্তাভাবনা করতে থাকি। আমি যখনই খেলা নিয়ে কিছু ভাবনাচিন্তা করি, তখন শুধুমাত্র এটা নিয়েই ভাবি। আমি যদি কল্পনাও ওই বোলিংয়ের মোকাবিলা ঠিকঠাকভাবে করতে পারি, তাহলে বুঝতে হবে যে আমি আপাতত যথেষ্ট ভাল জায়গায় রয়েছি। আপাতত নিশ্চিন্তে খেলতে পারি।'
IND vs SA: সমালোচকদের যোগ্য জবাব Virat Kohli-র, রাঁচিতে হাঁকালেন ধামাকাদার শতরান! গড়লেন ইতিহাস
রাঁচিতে আয়োজিত প্রথম ওয়ানডে ম্য়াচে বিরাট কোহলির ব্যাট থেকে দুর্দান্ত শতরান বেরিয়ে এসেছে। তিনি ১২০ বলে ১৩৫ রানের একটি বিধ্বংসী ইনিংস টিম ইন্ডিয়াকে উপহার দিয়েছেন। ইতিমধ্যে তিনি ১১ চার এবং ৭ ছক্কা হাঁকিয়েছেন। রাঁচিতে বিরাট একাধিক রেকর্ড কায়েম করেছেন। আন্তর্জাতিক ক্রিকেটের কোনও একটি ফরম্য়াটে তিনি সর্বাধিক শতরানের রেকর্ডে সিলমোহর লাগান। ওয়ানডে ক্রিকেটে তিনি ৫২ শতরান করেছেন। ইতিপূর্বে, টেস্ট ক্রিকেটে শচীন তেন্ডুলকরের ৫১ শতরান ছিল। এবার বিরাট সেই রেকর্ড ভেঙে দেন।
/indian-express-bangla/media/agency_attachments/2024-07-23t122310686z-short.webp)
Follow Us