Virat Kohli Vijay Hazare Trophy Update: বিজয় হাজারেতে আরও ১ ম্যাচ খেলবেন বিরাট! টুর্নামেন্ট নিয়ে এবার বড় আপডেট

Virat Kohli Vijay Hazare Trophy: সম্প্রতি বিরাট কোহলি একেবারে আগুন ব্যাটিং ফর্মে রয়েছেন। ভারতীয় ক্রিকেট দলের হয়ে রানের বন্যা বইয়ে দেওয়ার পর ঘরোয়া টুর্নামেন্ট বিজয় হাজারে ট্রফিতেও তাঁর ব্যাটিং গর্জন অব্যাহত।

Virat Kohli Vijay Hazare Trophy: সম্প্রতি বিরাট কোহলি একেবারে আগুন ব্যাটিং ফর্মে রয়েছেন। ভারতীয় ক্রিকেট দলের হয়ে রানের বন্যা বইয়ে দেওয়ার পর ঘরোয়া টুর্নামেন্ট বিজয় হাজারে ট্রফিতেও তাঁর ব্যাটিং গর্জন অব্যাহত।

author-image
Koushik Biswas
New Update
Virat Kohli Vijay Hazare Trophy (5)

দিল্লির হয়ে বিজয় হাজারে ট্রফি খেলছেন বিরাট কোহলি

Vijay Hazare Trophy: ভারতের কিংবদন্তী ব্যাটার বিরাট কোহলি (Virat Kohli) আপাতত ঘরোয়া ক্রিকেটে দুর্দান্ত পারফরম্য়ান্স করছেন। চলতি মরশুমে তিনি দিল্লির হয়ে যথেষ্ট নজরকাড়া পারফরম্য়ান্স করেছেন। টুর্নামেন্ট শুরু হওয়ার আগে শোনা গিয়েছিল, বিরাট নাকি ২০২৫-২৬ বিজয় হাজারে ট্রফিতে দুটো ম্য়াচ খেলবেন। গত ২৬ ডিসেম্বর গুজরাটের বিরুদ্ধে তিনি দ্বিতীয় ম্য়াচটি খেলে ফেলেছেন। তবে একটি নতুন রিপোর্ট প্রকাশ্যে এসেছে। সেখানে দাবি করা হচ্ছে, এই টুর্নামেন্টে কিং কোহলি নাকি আরও একটি ম্য়াচ খেলতে নামবেন। কবে, কোন দলের বিরুদ্ধে বিরাট খেলবেন, আসুন সেই ব্যাপারে বিস্তারিত আলোচনা করা যাক।

Advertisment

Virat Kohli World Record: ব্যাট হাতে ফের তাণ্ডব 'কিং' কোহলির, বিশ্ব রেকর্ড গড়ে বাড়ালেন নিজের সাম্রাজ্য

বিজয় হাজারেতে শেষ হয়নি 'বিরাট' সফর

বিরাট কোহলি সমর্থকদের জন্য আপাতত বেশ ভাল একটি খবর সামনে এসেছে। সূত্রের খবর অনুসারে, নিউজিল্যান্ডের (India vs New Zealand) বিরুদ্ধে ওয়ানডে সিরিজ শুরু হওয়ার আগে বিরাট কোহলি চলতি বিজয় হাজারে ট্রফিতে আরও একটি ম্য়াচ খেলতে পারেন। আগামী ৬ জানুয়ারি রেলওয়ের বিরুদ্ধে খেলতে নামবে দিল্লি ক্রিকেট দল। সেই ম্য়াচে দিল্লির প্রথম একাদশে দেখা যেতে পারে কিং কোহলিকে। এই ম্য়াচের পরই তিনি সরাসরি নিউজিল্যান্ডের বিরুদ্ধে ওয়ানডে সিরিজ খেলার জন্য টিম ইন্ডিয়ার (Indian Cricket Team) স্কোয়াডে যোগ দেবেন। আগামী ১১ জানুয়ারি থেকে শুরু হবে এই সিরিজ। যদিও বিজয় হাজারে ট্রফির এই ম্য়াচে বিরাট খেলবেন কি না, সেই ব্যাপারে আনুষ্ঠানিকভাবে কিছু জানানো হয়নি।

Virat Kohli Misses Century: ধামাকা ব্যাটিং, মাঠ জুড়ে চার-ছক্কার বন্যা! তবুও অল্পের জন্য় সেঞ্চুরি মিস কোহলির

ব্যাট হাতে তাণ্ডব চালিয়েছেন কোহলি

সম্প্রতি বিরাট কোহলি একেবারে আগুন ব্যাটিং ফর্মে রয়েছেন। ভারতীয় ক্রিকেট দলের হয়ে রানের বন্যা বইয়ে দেওয়ার পর ঘরোয়া টুর্নামেন্ট বিজয় হাজারে ট্রফিতেও তাঁর ব্যাটিং গর্জন অব্যাহত। দিল্লির হয়ে গত ২ ম্য়াচে তিনি মোট ২০২ রান করেছেন। প্রথম ম্য়াচে অন্ধ্রপ্রদেশের বিরুদ্ধে তিনি ধামাকাদার শতরান হাঁকিয়েছিলেন। এরপর দ্বিতীয় ম্য়াচেই আবার গুজরাটের বিরুদ্ধে তিনি ৬১ বলে ৭৭ রানের একটি দুর্দান্ত ইনিংস উপহার দেন। এই ইনিংসের দৌলতেই দিল্লি হেসেখেলে ম্য়াচটা নিজেদের পকেটে পুরে নেয়। শেষপর্যন্ত বিরাটের হাতেই প্লেয়ার অফ দ্য ম্যাচের পুরস্কার তুলে দেওয়া হয়।

Virat Kohli Vijay Hazare Trophy