Virat Kohli Viral Video: বিরাটের প্রশংসা করতে গিয়ে নিজেই 'ট্রোলড' আর্শদীপ, সোশ্যাল মিডিয়ায় তোলপাড় ভাইরাল ভিডিও

Virat Kohli Latest Video: টিম ইন্ডিয়া ওয়ানডে সিরিজে জয়লাভ করার পর দলের সুপারস্টার ব্যাটার বিরাট কোহলির একটি ভিডিও সোশ্যাল মিডিয়ায় ঝড়ের গতিতে ভাইরাল হতে শুরু করেছে। কী রয়েছে সেই ভিডিওয়, আসুন দেখে নেওয়া যাক।

Virat Kohli Latest Video: টিম ইন্ডিয়া ওয়ানডে সিরিজে জয়লাভ করার পর দলের সুপারস্টার ব্যাটার বিরাট কোহলির একটি ভিডিও সোশ্যাল মিডিয়ায় ঝড়ের গতিতে ভাইরাল হতে শুরু করেছে। কী রয়েছে সেই ভিডিওয়, আসুন দেখে নেওয়া যাক।

author-image
Koushik Biswas
New Update
Virat Kohli and Arshdeep Singh

বিরাট কোহলি এবং আর্শদীপ সিং

Virat Kohli and Arshdeep Singh: দক্ষিণ আফ্রিকার বিরুদ্ধে তিন ম্যাচের ওয়ানডে সিরিজ খেলতে নেমেছিল ভারতীয় ক্রিকেট দল (Indian Cricket Team)। এই সিরিজে টিম ইন্ডিয়া নজরকাড়া পারফরম্যান্স করে। সেইসঙ্গে সিরিজও (IND vs SA) ২-১ ব্যবধানে নিজেদের পকেটে পুরে নেয়।

Advertisment

IND vs SA Highlights, 3rd ODI: বিধ্বংসী শতরান যশস্বীর, জয়গাথা লেখা হল কিং কোহলির ব্যাটে

এই সিরিজে ভারতীয় ক্রিকেট দলের তারকা ব্যাটার বিরাট কোহলিকে ধুঁয়াধার ফর্মে দেখা যায়। এই সিরিজের প্রথম ম্যাচে তিনি ১৩৫ রানের একটি বিধ্বংসী ইনিংস টিম ইন্ডিয়াকে উপহার দিয়েছিলেন। রায়পুরে আয়োজিত দ্বিতীয় ম্যাচেও তাঁর ব্যাট থেকে শতরান দেখতে পাওয়া যায়। এই পরিস্থিতিতে সকলেই আশা করেছিলেন তৃতীয় ম্যাচেও হয়ত কিং কোহলির ব্যাট থেকে সেঞ্চুরির হ্যাটট্রিক দেখতে পাওয়া যাবে। কিন্তু, সেই আশা কার্যত অধরাই রয়ে গেল। বিরাটের দাপুটে মেজাজ বজায় থাকলেও, শেষপর্যন্ত ৬৫ রানে অপরাজিত থেকে তাঁকে মাঠ ছাড়তে হল।

IND vs SA 3rd ODI, Quinton de Kock Century: শুধু সেঞ্চুরিতেই ক্ষান্ত নন, এই ৫ রেকর্ডও গড়লেন কুইন্টন ডি কক!

ম্যাচ শেষ হওয়ার পর ভারতীয় ক্রিকেট দলের তারকা পেসার আর্শদীপ সিং একটি ভিডিও শেয়ার করেন। সেই ভিডিওয় দেখা যায় বিরাট কোহলিকে। বিরাটের প্রশংসা করে আর্শদীপ বলেন, 'দক্ষিণ আফ্রিকা নেহাত রান টা কম করেছিল। নাহলে আজও তোমার সেঞ্চুরিটা বাঁধা ছিল।'

দেখে নিন ভিডিও

এমন প্রশংসা শোনার পর বিরাট খানিক মুচকি হেসে জবাব দেন, 'ভাগ্য ভাল আজ টসটা ভারত জিতেছে। না হলে তোমারও সেঞ্চুরি দেখা যেত।' আসলে বিরাট কোহলি দ্বিতীয় ইনিংসে শিশির ফ্যাক্টরকে বোঝাতে চেয়েছেন। প্রসঙ্গত, এই ম্যাচে আর্শদীপ আট ওভারে ৩৬ রান দিয়ে একটি উইকেট শিকার করেছেন।

Virat Kohli: 'নেগেটিভ চিন্তাভাবনা থেকে...', ভারতকে জিতিয়ে কাকে ঠুকলেন বিরাট?

উল্লেখ্য, ২০ ম্যাচ পর টিম ইন্ডিয়া আবারো ওয়ানডে ফরম্যাটে টস জিতল। দক্ষিণ আফ্রিকা এই ম্যাচে প্রথমে ব্যাট করতে নেমে ২৭০ রানে অলআউট হয়ে যায়। জয়ের জন্য ভারতের সামনে ২৭১ রানের টার্গেট ছিল। টিম ইন্ডিয়ার হয়ে শুরুটা বেশ ভালই করেন রোহিত শর্মা এবং যশস্বী জয়সওয়াল। রোহিত ৭৫ রানে আউট হয়ে গেলেও যশস্বীর ব্যাট থেকে বেরিয়ে আসে একটি ঝকঝকে শতরান। শেষ পর্যন্ত জয়সওয়াল ১১৬ রানে অপরাজিত থাকেন। আর ভারতও হেসে খেলে ম্যাচটা জিতে যায়।

Virat Kohli Indian Cricket Team Arshdeep Singh IND vs SA