/indian-express-bangla/media/media_files/2025/12/01/sachin-tendulkar-and-virat-kohli-2025-12-01-00-36-03.jpg)
শচীন তেন্ডুলকর এবং বিরাট কোহলি
Virat Kohli: দক্ষিণ আফ্রিকার বিরুদ্ধে প্রথম ওয়ানডে ম্য়াচে (IND vs SA) ভারতীয় ক্রিকেট দল (Indian Cricket Team) ১৭ রানে জয়লাভ করেছে। তবে এই জয়ের পিছনে টিম ইন্ডিয়ার সুপারস্টার ব্যাটার বিরাট কোহলির অবদান অনস্বীকার্য। এই ম্য়াচে তিনি দমদার ব্যাটিং পারফরম্য়ান্স করলেন। মাঠের চারদিকে শট হাঁকালেন। আফ্রিকান বোলারদের কার্যত কচুকাটা করেন। অনেকদিন পর আবারও বিরাটের ব্যাটিংয়ে সেই পুরনো ঝাঁঝ দেখতে পাওয়া গেল। এই ম্যাচে তিনি টিম ইন্ডিয়াকে ১৩৫ রানের ইনিংস উপহার দেন। আর সেকারণে টিম ইন্ডিয়া ৩৪৯ রানে বিশাল স্কোর খাড়া করে।
Ind vs SA Highlights, 1st ODI: প্রশংসনীয় লড়াই আফ্রিকার, শেষপর্যন্ত জিতল টিম ইন্ডিয়া
ওয়ানডে ক্রিকেটে ১৪,০০০ রান পূরণ করলেন কোহলি
ওয়ানডে ক্রিকেটে সর্বাধিক রানের রেকর্ড আপাতত শচীন তেন্ডুলকরের (Sachin Tendulkar) দখলে রয়েছে। 'ক্রিকেটের ঈশ্বর' ওয়ানডে ফরম্য়াটে ১৮,৪২৬ রান করেন। ইতিমধ্যে তাঁর ব্যাট থেকে ৪৯ শতরান এবং ৯৬ হাফসেঞ্চুরি বেরিয়ে এসেছে। অন্যদিকে, বিরাট কোহলি ওয়ানডে ক্রিকেট ইতিহাসে দ্বিতীয় সর্বাধিক রান কায়েম করলেন। ভারতীয় ক্রিকেট দলের হয়ে তিনি ৩০৬ ম্য়াচে ১৪,৩৯০ রান করেন। এরমধ্যে ৫২ সেঞ্চুরি এবং ৭৫ হাফসেঞ্চুরি রয়েছে।
IND vs SA: সমালোচকদের যোগ্য জবাব Virat Kohli-র, রাঁচিতে হাঁকালেন ধামাকাদার শতরান! গড়লেন ইতিহাস
শচীনের রেকর্ড ভাঙতে আর কত রান দরকার?
যদি বিরাট কোহলি একদিনের ক্রিকেটে শচীন তেন্ডুলকরের রান স্পর্শ করতে চান, তাহলে আরও একটা বিশ্বরেকর্ড তাঁকে ভাঙতে হবে। সেক্ষেত্রে ওয়ানডে ক্রিকেটে কিং কোহলিকে আরও ৪,০৩৭ রান করতে হবে। তাহলেই শচীনের এই ভয়ঙ্কর রেকর্ড ভাঙতে পারবেন বিরাট। যদিও কাজটা যে খুব একটা সহজ হবে না, তা বলাই বাহুল্য। আপাতত টেস্ট এবং আন্তর্জাতিক টি-২০ ক্রিকেট থেকে অবসর গ্রহণ করেছেন কিং কোহলি। বর্তমানে তিনি ওয়ানডে ক্রিকেটেই মনোসংযোগ করতে চান।
IND vs SA Toss Record: খেলা শুরুর আগেই লজ্জার রেকর্ড, অপমানে মুখ লাল অধিনায়ক রাহুলের!
ধামাকাদার শতরান হাঁকালেন কিং কোহলি
বিরাট কোহলি দক্ষিণ আফ্রিকার বিরুদ্ধে প্রথম ওয়ানডে ম্য়াচে ধামাকাদার ব্যাটিং করেন। তিনি ১২০ বলে মোট ১৩৫ রান করেন। ইতিমধ্যে তাঁর ব্যাট থেকে ১১ চার এবং ৭ ছক্কা বেরিয়ে আসে। এছাড়া রোহিত শর্মা এবং কেএল রাহুলও শতরান করেছিলেন। আর সেই সুবাদেই টিম ইন্ডিয়ার স্কোর ৩৪৯ রানের চৌকাঠ স্পর্শ করতে পেরেছিল।
/indian-express-bangla/media/agency_attachments/2024-07-23t122310686z-short.webp)
Follow Us