/indian-express-bangla/media/media_files/2025/11/25/virender-sehwag-1-2025-11-25-11-53-07.jpg)
ভারতীয় ক্রিকেট দলের প্রাক্তন ওপেনার বীরেন্দ্র সেহওয়াগ
Virender Sehwag: গোটা বর্ধমান শহর জুড়ে আপাতত উচ্ছ্বাসের বন্যা বইতে শুরু করেছে। আগামী রবিবার অর্থাৎ ৩০ নভেম্বর এই শহরে আসছেন ভারতীয় ক্রিকেট দলের প্রাক্তন ওপেনার বীরেন্দ্র সেহওয়াগ। ২০২৫ রাজনন্দিনী কাপের (Rajnandini Cup 2025) ফাইনাল ম্য়াচ দেখতে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত থাকবেন তিনি। গত সোমবারই (২৪ নভেম্বর) এই টুর্নামেন্টের আয়োজকরা একটা সাংবাদিক বৈঠক করে সেহওয়াগের ব্যাপারে জানিয়ে ছিলেন। এবার নিজেই একটি ভিডিও বার্তায় সেই খবরে সিলমোহর দিলেন নজফগড়ের নবাব।
Virender Sehwag in Burdwan: বর্ধমানে আসছেন বীরেন্দ্র সেহওয়াগ, কবে-কখন-কোথায়?
কী বললেন বীরেন্দ্র সেহওয়াগ?
একটা সময় গোটা ক্রিকেট বিশ্বে ব্যাট হাতে ত্রাসের সঞ্চার করেছিলেন বীরেন্দ্র সেহওয়াগ। ক্রিকেটের 'ঈশ্বর' শচীন তেন্ডুলকরের সঙ্গে তাঁর ওপেনিং জুটি আজও সমর্থকদের হৃদয়ে ধ্রুবতারার মতো উজ্জ্বল হয়ে রয়েছে। সেহওয়াগই একমাত্র ব্যাটার যিনি শোয়েব আখতারের চোখে চোখ রেখে পালটা জবাব দিতে পেরেছিলেন। এমন একজন তারকা ব্যাটারই এবার আসছেন বর্ধমান শহরে। তবে আসার আগে সেহওয়াগ বললেন, 'নমস্কার বন্ধুগণ। আমি হলাম বীরেন্দ্র সেহওয়াগ। আগামী ৩০ নভেম্বর আমি আসছি আপনাদের শহর বর্ধমান মালির মাঠে। রাজনন্দিনী কাপ ১৩ বছরে পা রাখছে। টেনিস ক্রিকেট টুর্নামেন্টের ফাইনাল দেখতে আসছি আমি।'
Virender Sehwag: পাকিস্তান যেন 'কুকুরের লেজ', ভরা বাজারে 'বেইজ্জত' করলেন সেহওয়াগ
সঙ্গে তিনি আরও যোগ করেছেন, 'আপনাদের সঙ্গে অনেক কথা হবে। আপনাদের সঙ্গে আলাপ হবে। তাহলে আগামী ৩০ নভেম্বর রাজনন্দিনী কাপে আপনাদের সঙ্গে দেখা হচ্ছে। রাজনন্দিনী স্পোর্টিং ক্লাবের প্রত্যেক সদস্যকে আমি ধন্যবাদ জানাতে চাই।' এই ভিডিওটি ইতিমধ্যে সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হয়ে গিয়েছে।
Virender Sehwag: 'ভারত এমন জবাব দেবে, ভুলতে পারবে না পাকিস্তান', খুল্লমখুল্লা হুঙ্কার সেহওয়াগের
এই প্রসঙ্গে আপনাদের জানিয়ে রাখি, ইতিপূর্বে রাজনন্দিনী কাপে একাধিক ক্রিকেটার প্রধান অতিথি হিসেবে এসেছিলেন। সেই তালিকায় নাম রয়েছে কপিল দেব, হরভজন সিং, ব্রায়ান লারা এবং ক্রিস গেইলের মতো ক্রিকেটারদেরও। আর এই তালিকায় নবতম সংযোজন হলেন বীরেন্দ্র সেহওয়াগ।
কোন বছর কারা এসেছেন এই টুর্নামেন্টে:
- ২০১৮: হরভজন সিং
- ২০১৯: কপিল দেব
- ২০২০: ব্রায়াল লারা
- ২০২৩: ক্রিস গেইল
- ২০২৪: ইরফান পাঠান
দেখে নিন সেই ভিডিও:
টুর্নামেন্ট আয়োজকদের পক্ষ থেকে জানানো হয়েছে, আগামী ২৭ নভেম্বর থেকে শুরু হবে এই টেনিস ক্রিকেট বল টুর্নামেন্ট। চলবে ৩০ তারিখ পর্যন্ত। প্রতিদিনই কোনও না কোনও সেলিব্রিটি আসবেন এই টুর্নামেন্টে। তো, এই টুর্নামেন্টের শেষদিন উপস্থিত থাকবেন ভারতীয় ক্রিকেটার বীরেন্দ্র সেহওয়াগ। 'নজফগড়ের নবাব' আসছে শুনেই স্থানীয় ক্রিকেটপ্রেমীদের মধ্যে উচ্ছ্বাসের জোয়ার দেখতে পাওয়া গিয়েছে।
/indian-express-bangla/media/agency_attachments/2024-07-23t122310686z-short.webp)
Follow Us