/indian-express-bangla/media/media_files/2025/11/30/virender-sehwag-2-2025-11-30-21-32-35.jpg)
রাজনন্দিনী কাপের ফাইনালে বীরেন্দ্র সেহওয়াগ
Virender Sehwag: আর পাঁচটা দিনের তুলনায় এই রবিবারটা বর্ধমান ক্রিকেট সমর্থকদের কাছে একেবারে আলাদা ছিল। বড় নীলপুরে মালির মাঠে এসেছিলেন 'নজফগড়ের নবাব' বীরেন্দ্র সেহওয়াগ। শুধুমাত্র এলেন বললে ভুল হবে। সমর্থকদের মন মাতিয়ে গেলেন তিনি। একদিকে ক্রিকেট মাঠে গাইলেন গলা খুলে গান। অন্যদিকে, ছোটদের দিলেন গুরুত্বপূর্ণ ক্রিকেট টিপস। সবমিলিয়ে রবিবাসরীয় দুপুরটা যে তিনি একেবারে জমিয়ে দিলেন, তা বলা যেতেই পারে। আর প্রিয় তারকাকে দেখার জন্য কার্যত উপচে পড়ে গোটা বর্ধমান শহর।
Virender Sehwag: 'ভারত এমন জবাব দেবে, ভুলতে পারবে না পাকিস্তান', খুল্লমখুল্লা হুঙ্কার সেহওয়াগের
এই প্রসঙ্গে আপনাদের জানিয়ে রাখি, রবিবার (৩০ নভেম্বর) বড় নীলপুর মালির মাঠে রাজনন্দিনী কাপের (Rajnandini Cup 2025) ফাইনাল ম্য়াচ আয়োজন করা হয়েছিল। এই ম্য়াচ দেখতেই উপস্থিত হয়েছিলেন বীরেন্দ্র সেহওয়াগ। টুর্নামেন্টের আয়োজকরা আগেই জানিয়ে দিয়েছিলেন, এদিন 'মুলতান কা সুলতান' বর্ধমানে আসবেন। একটা সময় ভারতীয় ক্রিকেট দলের যে ওপেনার বাঘা-বাঘা বোলারদের চোখে চোখ রেখে ব্যাট করেছিলেন, তাঁকে দেখার জন্য মাঠে তিলধারণের জায়গা ছিল না।
Virender Sehwag Burdwan News: 'বর্ধমানে আসছি, দেখা হবে...', সেহওয়াগের আশ্বাসে উচ্ছ্বসিত সমর্থকরা
গান গাইলেন বীরেন্দ্র সেহওয়াগ
হুড খোলা গাড়িতে চেপে মাঠে প্রবেশ করেন বীরু। দু'বার করে তিনি মাঠ প্রদক্ষিণও করেন। হাত নেড়ে শুভেচ্ছা জানান দর্শকদের। আর তখনই উচ্ছ্বাসে ফেটে পড়ে গোটা গ্যালারি। এমনকী, মাঠ প্রদক্ষিণ করার সময় তিনি গলা ছেড়ে গানও করেন। একটা সময় ভারতীয় ক্রিকেটে তিনি সবসময়ই আলোচনার কেন্দ্রবিন্দুতে থাকতেন। প্রতি ম্য়াচেই গড়তেন কোনও না কোনও নতুন রেকর্ড। একটা সময় তো তাঁকে শচীন তেন্ডুলকরের সঙ্গে তুলনা শুরু হয়েছিল। সেই জনপ্রিয়তায় যে আজও ভাঁটা পড়েনি, তা বর্ধমানের ক্রিকেট সমর্থকরা বুঝিয়ে দিলেন। প্রমাণ করে দিলেন, আজও তিনি সমর্থকদের হৃদয়ে চিকসবুজ নায়ক।
Virender Sehwag in Burdwan: বর্ধমানে আসছেন বীরেন্দ্র সেহওয়াগ, কবে-কখন-কোথায়?
এখানেই শেষ নয়। স্থানীয় খুদে ক্রিকেটারদের সঙ্গে তিনি ব্যাট হাতে মাঠে নেমে পড়েন। স্থানীয় ক্রিকেটারদের সঙ্গে কথাও বলেন টিম ইন্ডিয়ার এই প্রাক্তন ওপেনার। দিলেন গুরুত্বপূর্ণ টিপস। কীভাবে শট মারতে হবে, সেটা ব্যাট হাতে দেখিয়েও দিলেন তিনি। এরপর বেশ কয়েকটি চার-ছক্কা হাঁকিয়ে স্থানীয় ক্রিকেট সমর্থকদের হৃদয় জিতে নিলেন তিনি। মাত্র আধঘণ্টা এই মাঠে ছিলেন তিনি। কিন্তু, এই সংক্ষিপ্ত সময়ের মধ্যেও সকলের হৃদয় জয় করলেন সেহওয়াগ।
Virender Sehwag: পাকিস্তান যেন 'কুকুরের লেজ', ভরা বাজারে 'বেইজ্জত' করলেন সেহওয়াগ
এদিকে, সেহওয়াগের আগমনে খুশি এই টুর্নামেন্টের আয়োজকরাও। তাঁদের কথায়, 'বহু বছর ধরে আমরা এই টুর্নামেন্ট আয়োজন করছি। তবে সেহওয়াগের আগমন এই টুর্নামেন্টের ইতিহাসে এক বিশেষ অধ্যায় যোগ করল। স্থানীয় কচি-কাঁচাদের তিনি ক্রিকেট খেলার জন্য যথেষ্ট উৎসাহিত করে গেলেন।' নজফগড়ের নবাব মাঠ ছাড়লেও, সারাদিন তাঁকে নিয়েই চলল যাবতীয় আলোচনা।
/indian-express-bangla/media/agency_attachments/2024-07-23t122310686z-short.webp)
Follow Us