/indian-express-bangla/media/media_files/2025/11/24/virender-sehwag-2025-11-24-16-00-34.jpg)
টিম ইন্ডিয়ার প্রাক্তন ওপেনার বীরেন্দ্র সেহওয়াগ
Virender Sehwag: বীরেন্দ্র সেহওয়াগ। এই নামটা শুনলে শুধুমাত্র একটাই ছবি চোখের সামনে ভেসে ওঠে। গোটা ক্রিকেট মাঠজুড়ে শুধুমাত্র চার-ছক্কার বন্যা। মুলতানের মাটিতে টেস্ট ক্রিকেটে ট্রিপল সেঞ্চুরি হাঁকিয়ে রাতারাতি স্টার হয়ে গিয়েছিলেন। শচীন তেন্ডুলকরের সঙ্গে তার ওপেনিং পার্টনারশিপ আজও বিশ্ব ক্রিকেট ইতিহাসে স্বর্ণাক্ষরে লেখা রয়েছে। ভারতীয় ক্রিকেটের এই কিংবদন্তী ব্য়াটার নাকি এবার আসছেন বর্ধমান শহরে? শুনতে খানিকটা অবাক লাগলেও, এটাই সবচেয়ে বড় সত্যি! আসুন, এই ব্যাপারে বিস্তারিত আলোচনা করে নেওয়া যাক।
Virender Sehwag: পাকিস্তান যেন 'কুকুরের লেজ', ভরা বাজারে 'বেইজ্জত' করলেন সেহওয়াগ
শুরু হচ্ছে রাজনন্দিনী কাপ (Rajnandini Cup 2025)। আগামী ২৭ নভেম্বর থেকে শুরু হবে এই টেনিস ক্রিকেট বল টুর্নামেন্ট। চলবে ৩০ তারিখ পর্যন্ত। প্রতিদিনই কোনও না কোনও সেলিব্রিটি আসবেন এই টুর্নামেন্টে। তো, এই টুর্নামেন্টের শেষদিন উপস্থিত থাকবেন ভারতীয় ক্রিকেটার বীরেন্দ্র সেহওয়াগ। সোমবার (২৪ নভেম্বর) একটি সাংবাদিক বৈঠক করে এই কথা জানানো হয়েছে। 'নজফগড়ের নবাব' আসছে শুনেই স্থানীয় ক্রিকেটপ্রেমীদের মধ্যে উচ্ছ্বাসের জোয়ার দেখতে পাওয়া গিয়েছে। প্রসঙ্গত, ইতিপূর্বে এই টুর্নামেন্টে ব্রায়ান লারা, ক্রিস গেইল, ইরফান পাঠান, কপিল দেব এবং হরভজন সিংয়ের মতো তারকা ক্রিকেটাররা প্রধান অতিথি হিসেবে এসেছিলেন। এবার সেই তালিকায় সেহওয়াগের নাম যুক্ত হতে চলেছে।
Virender Sehwag: 'ভারত এমন জবাব দেবে, ভুলতে পারবে না পাকিস্তান', খুল্লমখুল্লা হুঙ্কার সেহওয়াগের
কোন ফরম্য়াটে খেলা হবে এই টুর্নামেন্ট?
এই সাংবাদিক বৈঠকে আরও বলা হয়েছে, চলতি বছর মোট ১৬ দলের মধ্যে এই টুর্নামেন্ট আয়োজন করা হবে। প্রত্যেকটা ম্য়াচই আট ওভার করে হবে। প্রথম দিন ৮ দলের মধ্যে খেলা হবে। এরমধ্যে থেকে দুটো দল সরাসরি সেমিফাইনালের যোগ্যতা অর্জন করবে। পরের দিন অর্থাৎ ২৯ তারিখও একইভাবে আটটি দলের মধ্যে থেকে ২ দল সেমিফাইনালের যোগত্যা অর্জন করবে। অন্তিম দিন ২ সেমিফাইনাল এবং ফাইনালের আয়োজন করা হবে। প্রসঙ্গত, বর্ধমান থেকে একটাই দল এই টুর্নামেন্টে অংশগ্রহণ করছে।
Aarti Ahlawat-Virender Sehwag: ঘর ভাঙছে শেওয়াগের! ২০ বছরের দাম্পত্যে ফুলস্টপ এক নিমেষেই
টুর্নামেন্টের পুরস্কার মূল্য কত?
এই টুর্নামেন্টে প্রবেশ মূল্য ১ লাখ টাকা। তবে যে দল এই টুর্নামেন্টে জয়লাভ করবে, তাদের হাতে ১৩ লাখ টাকার আর্থিক পুরস্কার তুলে দেওয়া হবে। ফাইনালে যে দল হেরে যাবে, তারা পাবে ৭ লাখ টাকা। এছাড়া বিভিন্ন ট্রফি দেওয়া হবে। পাশাপাশি, প্রত্যেক ম্যাচের সেরা খেলোয়াড়কে একটি করে LED টেলিভিশন দেওয়া হবে। তবে দর্শকদের জন্য কোনও প্রবেশ মূল্য ধার্য করা হচ্ছে না।
/indian-express-bangla/media/agency_attachments/2024-07-23t122310686z-short.webp)
Follow Us