Washington Sundar Injury: ভাল নেই সুন্দর, দাঁতে দাঁত চেপে লুকোলেন কষ্ট! ভারতকে জেতালেও দুশ্চিন্তায় শুভমান

IND vs NZ 1st ODI: রবিবার (১১ জানুয়ারি) নিউজিল্যান্ডের বিরুদ্ধে প্রথম ওয়ানডে ম্য়াচ খেলতে নেমেছিল ভারতীয় ক্রিকেট দল। এই ম্য়াচে টিম ইন্ডিয়া ৪ উইকেটে জয়লাভ করেছে।

IND vs NZ 1st ODI: রবিবার (১১ জানুয়ারি) নিউজিল্যান্ডের বিরুদ্ধে প্রথম ওয়ানডে ম্য়াচ খেলতে নেমেছিল ভারতীয় ক্রিকেট দল। এই ম্য়াচে টিম ইন্ডিয়া ৪ উইকেটে জয়লাভ করেছে।

author-image
Koushik Biswas
New Update
Washington Sundar

সুন্দরের চোট নিয়ে ক্রমশ দানা বাঁধছে আশঙ্কা

India vs New Zealand: নিউজিল্যান্ডের বিরুদ্ধে ওয়ানডে সিরিজ ইতিমধ্যে শুরু হয়ে গিয়েছে। গত রবিবার (১১ জানুয়ারি) সিরিজের প্রথম ম্য়াচ খেলতে নেমেছিল টিম ইন্ডিয়া (Indian Cricket Team)। এই ম্য়াচে শেষপর্যন্ত টিম ইন্ডিয়া ৪ উইকেটে এই ম্য়াচে জয়লাভ করেছে। তবে এই ম্য়াচ চলাকালীন একটি ভয়ঙ্কর দুঃসংবাদ ভারতীয় ক্রিকেট শিবিরে সুনামির মতো আছড়ে পড়েছে। 

Advertisment

আরও পড়ুন:

IND vs NZ 1st ODI Highlights: শেষবেলায় 'বাজিগর' রাহুল, ভাঙা পায়েই জেতালেন সুন্দর

এই সিরিজ শুরুর আগেই ছিটকে গিয়েছিলেন টিম ইন্ডিয়ার উইকেটকিপার-ব্যাটার ঋষভ পন্থ। অনুশীলন করার সময়ই চোট পেয়েছিলেন তিনি। এবার বরোদার BCA স্টেডিয়ামে খেলা চলাকালীন টিম ইন্ডিয়ার আরও এক তারকা অলরাউন্ডার চোট পেলেন। তিনি হলেন ভারতীয় ক্রিকেট দলের তারকা অলরাউন্ডার ওয়াশিংটন সুন্দর (Washington Sundar) বল করার সময় তাঁর পায়ে চোট লাগে। অবস্থা এতটাই গুরুতর হয়ে ওঠে, ম্য়াচের মাঝপথেই তাঁকে মাঠ ছেড়ে বেরিয়ে যেতে হয়। দ্বিতীয় ইনিংসে ব্যাট করতে নামলেও, দাঁতে দাঁত চেপে লড়াই করলেন তিনি। শেষপর্যন্ত ৭ রানে অপরাজিত থাকেন। কিন্তু, প্রত্যেকটা রান নেওয়ার জন্য যে কতটা লড়াই তাঁকে করতে হচ্ছিল, সেটা কার্যত চোখে দেখা যায় না।

আরও পড়ুন:

Washington Sundar dismisses Rachin Ravindra: ওয়াশিংটনের 'হ্যাটট্রিক'! সিরিজে কিউই তারকার বিরুদ্ধে আগুন রেকর্ডে ঝড়, সুন্দর-কীর্তি এবার মুম্বইয়েও

চোট পেলেন টিম ইন্ডিয়ার তারকা ক্রিকেটার

প্রথম ওয়ানডে ম্য়াচে শুভমান গিল টস জিতে প্রথমে ফিল্ডিং করার সিদ্ধান্ত নিয়েছিলেন। এই ম্য়াচে খেলার সুযোগ পেয়েছিলেন টিম ইন্ডিয়ার স্পিন অলরাউন্ডার ওয়াশিংটন সুন্দর। এই ম্য়াচ খেলার সময় সুন্দরের সাইড স্ট্রেন হয়েছিল। সেকারণে খেলা চলাকালীন তাঁকে মাঠ ছেড়ে বেরিয়ে যেতে হয়। ব্যাট করতে নামলেও তিনি যে ফিট নন, সেটা খালি চোখেই স্পষ্ট বোঝা যাচ্ছিল। এই পরিস্থিতিতে আগামী ১৪ জানুয়ারি দ্বিতীয় ওয়ানডে ম্য়াচে তিনি খেলতে নামবেন কি না, তা নিয়ে প্রশ্ন উঠতে শুরু করেছে।

আরও পড়ুন:

Washington Sundar: কোচ গম্ভীরের ভরসার প্রতিদান, খুশির জোয়ারে রোহিত বাহিনীকে ভাসালেন সুন্দর

কমেন্ট্রি মারফৎ জানতে পারা গিয়েছিল, সুন্দরকে আপাতত চিকিৎসকদের পর্যবেক্ষণে রাখা হয়েছে। গত কয়েকদিনের মধ্যে সুন্দর তৃতীয় ভারতীয় ক্রিকেটার যিনি চোট পেলেন। ঋষভ পন্থের আগে তিলক বর্মাও চোট পেয়েছিলেন। তিলক বর্মা এবং ওয়াশিংটন সুন্দর তো টিম ইন্ডিয়ার টি-২০ বিশ্বকাপ স্কোয়াডেও রয়েছেন। এই পরিস্থিতিতে সুন্দরের চোট ভারতীয় টিম ম্য়ানেজমেন্টের দুশ্চিন্তা অবশ্যই বাড়িয়ে দেবে।

আরও পড়ুন:

Washington Sundar added to Team India squad: কেন একসঙ্গে পাঁচ-পাঁচজন স্পিনার! নিউজিল্যান্ডের বিরুদ্ধে ভারতের সুন্দর-স্ট্র্যাটেজি ফাঁস অবশেষে

ক্যাপ্টেন গিলের চাপ বাড়ালেন সুন্দর

বরোদা ওয়ানডে ম্য়াচে ওয়াশিংটন সুন্দর মাত্র ৫ ওভার বল করেন। ইতিমধ্যে তিনি একটিও উইকেট শিকার করতে পারেননি। খরচ করেছেন ২৭ রান। সুন্দর মাঠ ছাড়ার পর শুভমানের হাতে আর ৫ বোলারই বাকি ছিল। এই ম্য়াচে অলরাউন্ডার হিসেবে নজর কাড়তে পারেননি রবীন্দ্র জাদেজা। এই পরিস্থিতিতে আগামী ম্য়াচে যদি সুন্দরও খেলতে না পারেন, তাহলে টিম ইন্ডিয়ার উপর অবশ্যই চাপ বাড়বে।

Indian Cricket Team Washington Sundar India vs New Zealand